Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ভুল ইমেইল পাঠিয়ে কর্মী ছাঁটাই: ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার ব্যাংক, মানসিক ধাক্কা কাটাতে দেবে কাউন্সেলিং

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 August, 2025, 07:55 pm
Last modified: 29 August, 2025, 08:02 pm

Related News

  • ইমরান খানের কারাবাস নিয়ে উদ্বেগ জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সাবেক ৭ অধিনায়কের চিঠি
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • অন্যান্য দেশের মতো বেতনের ১২০ গুণ ক্ষতিপূরণ দাবি এইচএসবিসি-র ২৫৭ চাকরিচ্যুত কর্মকর্তার
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়

ভুল ইমেইল পাঠিয়ে কর্মী ছাঁটাই: ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার ব্যাংক, মানসিক ধাক্কা কাটাতে দেবে কাউন্সেলিং

ব্যাংকটির পরিকল্পনা ছিল আগামী সপ্তাহে কর্মীদের কাছে চাকরিচ্যুতির ঘোষণা দেওয়া। কিন্তু ভুল ইমেইল পাঠানোর পরপরই ব্যাংক এক মুখপাত্রের মাধ্যমে জানায়, তারা সংশ্লিষ্ট কর্মীদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছে।
টিবিএস ডেস্ক
29 August, 2025, 07:55 pm
Last modified: 29 August, 2025, 08:02 pm
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার ব্যাংক এএনজেড ভুলবশত এক ইমেইলের মাধ্যমে একশোর বেশি সিনিয়র ব্যাংকারকে চাকরিচ্যুতির খবর জানিয়ে ফেলায় ক্ষমা চেয়েছে এবং তাদের জন্য মানসিক পরামর্শ (সাইকোলজিক্যাল কাউন্সেলিং) সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স-এর।

বুধবার (২৭ আগস্ট) নির্ধারিত সময়ের আগে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো ওই ইমেইলে কর্মীদের কম্পিউটার ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে একই দিন এক অনলাইন কলের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করে যে সংশ্লিষ্ট কর্মীদের চাকরি হারাতে হবে।

এএনজেডের রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্রুস রাশ কর্মীদের উদ্দেশে পাঠানো এক ইমেইলে লিখেছেন, 'দুর্ভাগ্যজনকভাবে আমরা সহকর্মীদের সঙ্গে সরাসরি আলোচনা করার আগেই ইমেইলে কিছু সহকর্মীর চাকরি ছাড়ার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।'

এএনজেডের নতুন প্রধান নির্বাহী ও সাবেক এইচএসবিসি নির্বাহী নুনো মাতোস চলতি বছরের মে মাসে দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের বড় ধরনের কাঠামোগত পরিবর্তন শুরু করেছেন। আগামী অক্টোবরেই তিনি কৌশলগত পুনর্গঠনের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। 

এএনজেডের শেয়ার ইতোমধ্যে এ বছরে ১৮ শতাংশ বেড়ে ৩৩.৬৯ অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকটি বেশ কিছু কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছিল বন্ডের দামের কারসাজি এবং ট্রেডিং ফ্লোরে অনিয়মের অভিযোগে তদন্ত।

ব্যাংকটির পরিকল্পনা ছিল আগামী সপ্তাহে কর্মীদের কাছে চাকরিচ্যুতির ঘোষণা দেওয়া। কিন্তু ভুল ইমেইল পাঠানোর পরপরই ব্যাংক এক মুখপাত্রের মাধ্যমে জানায়, তারা সংশ্লিষ্ট কর্মীদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছে।

ফিনান্সিয়াল সেক্টর ইউনিয়ন (এফএসইউ) বলেছে, এ ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ও মানসিক চাপ সৃষ্টি হয়েছে। 

ইউনিয়নের জাতীয় সভাপতি ওয়েন্ডি স্ট্রিটস বলেন, 'চাকরিচ্যুতির মতো সংবেদনশীল খবর জানাতে ভুল ইমেইল ব্যবহার করা জঘন্য ও অসম্মানজনক।'

তিনি আরও বলেন, 'এসব ভুলই প্রমাণ করে যে এএনজেডের নতুন সিইও-এর চাপিয়ে দেওয়া অগোছালো পরিবর্তন কর্মীদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে।'

এ মাসের শুরুর দিকে এএনজেডের বড় প্রতিদ্বন্দ্বী কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া ৪৫ জন কল সেন্টার কর্মীকে ছাঁটাই করে তাদের জায়গায় এআই চ্যাটবট বসানোর পরিকল্পনা করেছিল।

তবে বাড়তি কল সামলাতে না পেরে পরিকল্পনা বাতিল করতে হয়। পরে ব্যাংকটি কর্মীদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়।

এ ঘটনায় ফিনান্সিয়াল সেক্টর ইউনিয়ন ফেয়ার ওয়ার্ক কমিশন, অস্ট্রেলিয়ার কর্মসংস্থান ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে।
 
Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / ব্যাংকার / চাকরিচ্যুতি / মানসিক পরামর্শ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ইমরান খানের কারাবাস নিয়ে উদ্বেগ জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সাবেক ৭ অধিনায়কের চিঠি
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • অন্যান্য দেশের মতো বেতনের ১২০ গুণ ক্ষতিপূরণ দাবি এইচএসবিসি-র ২৫৭ চাকরিচ্যুত কর্মকর্তার
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net