Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স আগস্টে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 September, 2023, 05:55 pm
Last modified: 03 September, 2023, 06:20 pm

Related News

  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • প্রবাসী আয়ের প্রণোদনার ৮,৫৬৫ কোটি টাকা বকেয়া, ব্যাংকের তহবিলের ওপর বাড়ছে চাপ
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স আগস্টে

খোলা মুদ্রাবাজারে ডলারের উচ্চ দর থাকায় প্রবাসীদের হুন্ডির মাধ্যমে আয় পাঠানোই- এজন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। ফলে আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের এ পতন হয়েছে।  
টিবিএস রিপোর্ট
03 September, 2023, 05:55 pm
Last modified: 03 September, 2023, 06:20 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন ১.৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে গত আগস্ট মাসে। খোলা মুদ্রাবাজারে ডলারের উচ্চ দর থাকায় প্রবাসীদের হুন্ডির মাধ্যমে আয় পাঠানোই- এজন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। ফলে আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের এ পতন হয়েছে।    

আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২১.৫৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের আগস্টে রেমিট্যান্স (বৈধ চ্যানেলে) এসেছিল প্রায় ২.০৪ বিলিয়ন ডলার।

এছাড়া, গত চার বছরের আগস্ট মাসের তুলনায় এ বছরের আগস্টেই সর্বনিম্ন পরিমাণ রেমিট্যান্স এসেছে।    

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এর আগে সবশেষ রেমিট্যান্সের নিম্ন অবস্থা দেখা যায় ফেব্রুয়ারিতে, তখন ১.৫৬ বিলিয়ন ডলারের প্রবাসী আয় পায় বাংলাদেশ। 

জুলাইয়ে দেশের ব্যাংকিং বা বৈধ চ্যানেলের মাধ্যমে মোট ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে, জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স কমেছে ১৮.৭৮ শতাংশ। 

প্রবাসী আয় প্রবাহে এই পতনের বিষয়ে ব্যাংকাররা জানান, বাজারদরের চেয়ে ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলারের কম দাম দিচ্ছে। এতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ কমে, বেড়ে গেছে হুন্ডি। 

আগস্ট মাসে ব্যাংক খাতে ডলারের দর ছিল ১০৯ টাকা। 

গত ৩১ আগস্ট অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্সে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে। এছাড়া, রেমিট্যান্সের বিনিময় হারে ২.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। 

প্রবাসী বাংলাদেশীদের পাঠানো আয় ১০.২৭ কমেছিল জুলাই মাসে। ওই মাসে মোট ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বছরের জুলাইয়ে যার পরিমাণ ছিল ২.০৯ বিলিয়ন ডলার। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এ বছরের জুনে বাংলাদেশ ২.১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। 

জুন মাসে ছিল ঈদুল আজহা। ঈদের উপলক্ষে রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা থাকে। কিন্তু, ঈদের পর প্রবাসী আয় কমার স্বাভাবিক প্রবণতাকেই ধারাবাহিক এ পতনের জন্য দায়ী করছেন ব্যাংকাররা। 
 
Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / প্রবাসী আয় প্রবাহ / আগস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • প্রবাসী আয়ের প্রণোদনার ৮,৫৬৫ কোটি টাকা বকেয়া, ব্যাংকের তহবিলের ওপর বাড়ছে চাপ
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net