Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম: লক্ষ্যমাত্রার চেয়ে ১১৬৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায়, প্রবৃদ্ধি ৩৮.৭১ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 August, 2023, 11:00 am
Last modified: 02 August, 2023, 12:05 pm

Related News

  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের
  • অর্থবছরের প্রথম ৩ মাসে বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকা কম রাজস্ব আয়
  • এইচএস কোডের অসঙ্গতিতে পণ্য আটকে থাকার ভোগান্তিমুক্ত হলেন রপ্তানিকারকরা

ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম: লক্ষ্যমাত্রার চেয়ে ১১৬৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায়, প্রবৃদ্ধি ৩৮.৭১ শতাংশ

নজরদারি বৃদ্ধি, বকেয়া ভ্যাট রাজস্ব আদায়, ব্যবসায়ীদের ভ্যাট রাজস্ব পরিশোধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টির কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। 
টিবিএস রিপোর্ট
02 August, 2023, 11:00 am
Last modified: 02 August, 2023, 12:05 pm
ছবি-সৌজন্যে

কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের ২০২২-২৩ অর্থবছরে ভ্যাট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৩,৯৬৩ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৫,১৩১ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১,১৬৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

এই ভ্যাট কমিশনারেটে ২০২১-২২ অর্থবছরে আদায় হয়েছিলো ১০,৯০৯ কোটি টাকা। অর্থাৎ এক অর্থবছরের ব্যবধানে ভ্যাট রাজস্ব আদায় বেড়েছে ৪,২২২ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৮.৭১ শতাংশ। 

নজরদারি বৃদ্ধি, বকেয়া ভ্যাট রাজস্ব আদায়, ব্যবসায়ীদের ভ্যাট রাজস্ব পরিশোধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টির কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। 

চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির একটি বড় সুফল এসেছে ভ্যাট রাজস্ব আদায়ে। এছাড়া চট্টগ্রামের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের কাছে বকেয়া ভ্যাট রাজস্ব আদায় হওয়ার কারণে ভ্যাট আদায় বেড়েছে। এছাড়া ভ্যাট ফাঁকি কমিয়ে আনতে কাজ করেছেন ভ্যাট বিভাগের কর্মকর্তারা। এসব কারণে বৈশ্বিক বাণিজ্য মন্দার সময়েও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভ্যাট আদায় হয়েছে। 

ইএফডি (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) কার্যক্রম বৃদ্ধি, সময়মতো অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল নিশ্চিত করা, ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির কারণেও ভ্যাট আদায়ের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। আশা করছি এই ধারাবাহিকতা পরবর্তী অর্থবছরে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্যাট কমিশনার।

ভ্যাট কমিশনারেটের তথ্য মতে, ২০২১-২২ এবং ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছিলো। ২০২১-২২ অর্থবছরে ১৩,০৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ১০,৯০৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয় ২,১২১ ‍কোটি টাকা। 

২০২০-২১ অর্থবছরে ভ্যাট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১১,১৯৮ কোটি টাকা। আদায় হয়েছিলো ৯,৯৪০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ১৭৫৮ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়।

ভ্যাট কমিশনারেটের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ৮৮৬৬ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ১০৩৮২ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৮৫৩৩ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৭০৮৯ কোটি টাকা ভ্যাট রাজস্ব আদায় হয়েছিলো।

চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন ৮টি ভ্যাট বিভাগ রয়েছে। এগুলো হচ্ছে আগ্রাবাদ বিভাগ, চান্দগাঁও বিভাগ, চট্টলা বিভাগ, রাঙামাটি বিভাগ, পটিয়া বিভাগ, কক্সবাজার বিভাগ, খাগড়াছড়ি বিভাগ এবং বান্দরবান বিভাগ।

Related Topics

টপ নিউজ

কাস্টম হাউজ / কাস্টমস / ভ্যাট কমিশনারেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের
  • অর্থবছরের প্রথম ৩ মাসে বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকা কম রাজস্ব আয়
  • এইচএস কোডের অসঙ্গতিতে পণ্য আটকে থাকার ভোগান্তিমুক্ত হলেন রপ্তানিকারকরা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net