Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
ধনীদের জন্য সুখবর: সারচার্জমুক্ত সম্পদের সীমা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হলো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 07:30 pm
Last modified: 01 June, 2023, 08:38 pm

Related News

  • আগামী বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

ধনীদের জন্য সুখবর: সারচার্জমুক্ত সম্পদের সীমা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হলো

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 07:30 pm
Last modified: 01 June, 2023, 08:38 pm

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সারচার্জমুক্ত সম্পদের সীমা ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। 

যদিও এই উদ্যোগ নিয়ে সমালোচনা হয়েছে।

অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, সারচার্জ হিসাবের পদ্ধতি এমনভাবে সংশোধন করা উচিত যাতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ধনী ব্যক্তিদের বেশি কর দিতে হয়—কিন্তু নতুন পদক্ষেপে উল্টো সারচার্জ কমবে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, 'বিত্তশালী ব্যক্তি করদাতাদের নিকট হতে নিট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জ আদায় করা হয়। বিগত বেশ কয়েক বছর ধরে বিধানটি কার্যকর রয়েছে। ব্যক্তি করদাতার সারচার্জ সমাজের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে।'

'সারচার্জ আহরণের বিধান পরিপালন সহজীকরণ এবং মধ্যবিত্তদের করভার লাঘবে এ বছর ব্যক্তি করদাতার প্রদর্শনযোগ্য নিট পরিসম্পদের মূল্যের ভিত্তিতে করদাতার সারচার্জ আরোপের ক্ষেত্রে নূন্যতম সীমা ৩ কোটি হতে ৪ কোটিতে বৃদ্ধির প্রস্তাব করছি। মট পরিসম্পদের মূল্যমান ৪ কোটি টাকা অতিক্রম করলে ১০ শতাংশ এবং নিট পরিসম্পদের মূল্যমানের সর্বোচ্চ সীমা ১০০ কোটি টাকা অতিক্রম করলে সারচার্জের পরিমাণ ৩৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।'

বর্তমানে ব্যক্তি করদাতার সম্পদসীমা ৩ থেকে ১০ কোটি টাকার মধ্যে থাকলে, অথবা একাধিক গাড়ি কিংবা শহর এলাকায় ৮ হাজার বর্গফুট রিয়েল এস্টেট থাকলে তাকে ১০ শতাংশ সারচার্জ দিতে হয়। 

২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত সম্পদের ওপর ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার উপরে সম্পদের জন্য ৩৫ শতাংশ সারচার্জ দিতে হয়।

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর টিবিএসকে বলেন, সরকারের এই পদক্ষেপে দেশে করদাতার সংখ্যা কমবে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রায় ১৫ হাজার ব্যক্তি করদাতা ৬০০ কোটি টাকা সারচার্জ দিয়েছেন ।

আহসান এইচ মনসুর বলেন, সারচার্জের হিসাব সম্পদের মূল্যের ওপর করা উচিত, আয়ের ওপর নয়।  

Related Topics

টপ নিউজ

সারচার্জ / কর / বাজেট / বাজেট ২০২৩-২৪ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • আগামী বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net