Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
স্বাস্থ্যখাতে ৩৮,০৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:35 pm
Last modified: 01 June, 2023, 04:38 pm

Related News

  • চলতি বছরের ছয় মাসে স্বাস্থ্যখাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে ১৫২ কোটি টাকা
  • নতুন কৃচ্ছ্রতা নীতি: সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ, নিষেধাজ্ঞা বিদেশ ভ্রমণেও 
  • সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস
  • বাজেটে কৃষি: কোম্পানি আছে, কিন্তু কৃষক নেই
  • কর্মসংস্থান তৈরিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট কতটা কার্যকর?

স্বাস্থ্যখাতে ৩৮,০৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব 

এর আগে ২০২২-২৩ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৬,৮৬৩ কোটি টাকা; অর্থাৎ বরাদ্দ বেড়েছে ২.২৩%। 
টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:35 pm
Last modified: 01 June, 2023, 04:38 pm
ইলাস্ট্রেশন- টিবিএস

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত মোট বাজেটের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ পাবে ২৯ হাজার ২৮২ কোটি টাকা। আজ (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

তিনি বলেন, "বিগত বছরের মতো এবারও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ওষুধ, চিকিৎসা পণ্য এবং কিছু স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনের জন্য রেয়াতি হারে কাঁচামাল আমদানির বিদ্যমান সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করছি আমি," সংসদে বলেন অর্থমন্ত্রী। 

এর আগে ২০২২-২৩ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৬,৮৬৩ কোটি টাকা; অর্থাৎ বরাদ্দ বেড়েছে ২.২৩%। 

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে তার পঞ্চম এবং বাংলাদেশ সরকারের ৫২তম জাতীয় বাজেট।

এবারের বাজেটই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট। ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য তাজউদ্দীন আহমেদ প্রথম ৭৮৬ কোটি টাকার বাজেট উত্থাপন করেছিলেন।   

'উন্নয়নের দেড়দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে' শিরোনামে বাজেট বক্তৃতা দেন অর্থমন্ত্রী।

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার।
 
Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৩-২৪ অর্থবছর / স্বাস্থ্যখাতের বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • চলতি বছরের ছয় মাসে স্বাস্থ্যখাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে ১৫২ কোটি টাকা
  • নতুন কৃচ্ছ্রতা নীতি: সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ, নিষেধাজ্ঞা বিদেশ ভ্রমণেও 
  • সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস
  • বাজেটে কৃষি: কোম্পানি আছে, কিন্তু কৃষক নেই
  • কর্মসংস্থান তৈরিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট কতটা কার্যকর?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net