Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
এপ্রিলে সঞ্চয়পত্রে নীট বিক্রি ৫৮১ কোটি, অর্থবছরের মধ্যে সর্বোচ্চ

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
01 June, 2023, 09:25 am
Last modified: 01 June, 2023, 09:43 am

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
  • সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ: সন্দেহভাজন ৩ ব্যাংক হিসাব, ৩ কর্মকর্তার কম্পিউটার জব্দ
  • কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ

এপ্রিলে সঞ্চয়পত্রে নীট বিক্রি ৫৮১ কোটি, অর্থবছরের মধ্যে সর্বোচ্চ

এবারের লক্ষ্যমাত্রা বিগত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০১৬-১৭ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ১৯,৬১০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। ওই সময় প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৪ লাখ কোটি টাকার সামান্য বেশি।
শাখাওয়াত প্রিন্স
01 June, 2023, 09:25 am
Last modified: 01 June, 2023, 09:43 am

গত এপ্রিল মাসে সরকার সঞ্চয়পত্র থেকে নীট ঋণ নিয়েছে ৫৮১ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। যদিও সরকারের চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা পূরণ করতে আগামী দুই মাসে নীট ঋণ প্রয়োজন ২৩,৫৭৯ কোটি টাকা।

সরকারের চলতি অর্থবছরের সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। সরকার সংশোধিত বাজেটে এর আকার কমিয়ে করা হয়েছে ২০ হাজার কোটি টাকা।

চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল পর্যন্ত) দশ মাসে সরকার এই খাত থেকে ঋণ নিয়েছে ৬৮ হাজার কোটি টাকা। যদিও এই সময়ে গ্রাহকের বিনিয়োগ (আসল-মুনাফা) বাবদ পরিশোধ করেছে ৭১ হাজার ৬০০ কোটি টাকা। যার অর্থ সরকারের নীট ঋণ নেগেটিভ রয়েছে ৩৫৭৯ কোটি টাকা।

যদিও আগের অর্থবছরের প্রথম দশ মাসে সরকারের নীট ঋণ ছিল ১,৭৫১৮ কোটি টাকা।

ব্যাংকাররা বলেন, চলতি অর্থবছরের সঞ্চয়পত্রে ঋণের সুদ হার কম, বিনিয়োগে নানা শর্ত ও ইউক্রেন-রাশিয়া ‍যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় গ্রাহকের এই খাতে বিনিয়োগের পরিমাণ কম ছিল। এছাড়া সরকারও সুদ ব্যয় বেড়ে যাওয়ায় এই খাত থেকে ঋণ কমিয়ে দিয়েছে।

'তবে আগামী দুই মাসে সরকারের ঋণের পরিমাণ বাড়তে পারে কারণ অর্থবছরের শেষ সময়ে সরকার বেশি ঋণ নেয়।'

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের দশ মাসের মধ্যে মাত্র চারমাস সরকারের সঞ্চয়পত্রে নীট ঋণ পজেটিভ ছিল। এর মধ্যে অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ছিল ৪০১ কোটি টাকা। জানুয়ারিতে ৩৭ কোটি টাকা এবং এপ্রিলে ৫৮১ কোটি টাকা।

সঞ্চয় ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, 'সরকারও এই খাত থেকে ঋণের তুলনায় মুনাফা বেশি পরিশোধ করেছে। কারণ সরকারের ব্যাংক ঋণের তুলনায় সঞ্চয়পত্রের ঋণের সুদহার বেশি হওয়ায় সরকারের সুদ ব্যয় বেশি হচ্ছে। যার কারণে ঋণের সুদ ব্যয় কমাতে সরকার সঞ্চয়পত্রে ঋণের লাগাম টানছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ অনুসরণ করছে সরকার। আইএমএফের পরামর্শ হলো, সরকারের ঋণের সঞ্চয়পত্র থেকে এক-চতুর্থাংশের বেশি হবে না।'

অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের সুদ প্রাক্কলন করা হয়েছিল ৪২,৬৭৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে এটি বাড়িয়ে ৪৫,১০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আরও কমিয়ে ১৮,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪৯ শতাংশ কম।

এবারের লক্ষ্যমাত্রা বিগত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০১৬-১৭ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ১৯,৬১০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। ওই সময় প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৪ লাখ কোটি টাকার সামান্য বেশি।

সাধারণত দেশের পেনশনার সহ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা তাদের জমানো অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন। বর্তমানে ব্যাংকগুলোর আমানতের সর্বোচ্চ সুদহার ৬ শতাংশ। আর সঞ্চয়পত্রের সুদহার মেয়াদভেদে সর্বোচ্চ ১১.৫২ শতাংশ। ফলে এ খাত থেকে সরকার ঋণ নেওয়া কমালে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, "সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়া কিংবা সঞ্চয়পত্রের সুদ কমানো মোটেই উচিত নয়। কারণ, এই সুদ দেশের মানুষ পায় এবং এই সুদের টাকাও দেশেই থাকে।"
 
Related Topics

টপ নিউজ

সঞ্চয়পত্র / সঞ্চয়পত্র বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
  • সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ: সন্দেহভাজন ৩ ব্যাংক হিসাব, ৩ কর্মকর্তার কম্পিউটার জব্দ
  • কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net