Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
মাথাপিছু আয় কমে হলো ২,৭৬৫ ডলার 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 May, 2023, 09:40 pm
Last modified: 11 May, 2023, 09:42 pm

Related News

  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: সংসদে পরিবেশমন্ত্রী
  • প্রবাসী আয়ের প্রণোদনার ৮,৫৬৫ কোটি টাকা বকেয়া, ব্যাংকের তহবিলের ওপর বাড়ছে চাপ
  • অর্থনৈতিক হুমকির কারণ হয়ে উঠছে তীব্র তাপদাহ

মাথাপিছু আয় কমে হলো ২,৭৬৫ ডলার 

২০২০-২১ অর্থবছরে দেশে বার্ষিক মাথাপিছু আয় ছিল ২,৫৯১ ডলার। ২০২১-২২ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ২,৮২৪ ডলারে।
টিবিএস রিপোর্ট
11 May, 2023, 09:40 pm
Last modified: 11 May, 2023, 09:42 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

২০২২-২৩ অর্থবছরে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ কমে ২ হাজার ৭৬৫ ডলারে দাঁড়িয়েছে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবের বরাত দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম অবশ্য বলেছেন, চলতি অর্থবছরে অর্থনীতির প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হওয়ায় টাকার অংকে মাথাপিছু আয় বেড়েছে।

২০২০-২১ অর্থবছরে দেশে বার্ষিক মাথাপিছু আয় ছিল ২,৫৯১ ডলার। ২০২১-২২ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ২,৮২৪ ডলারে। 

এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত ও দেশে চলমান ডলার সংকটের প্রেক্ষাপটে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়, এতে ডলারের অংকে মাথাপিছু আয়ও কমেছে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ - অনুসারে, গত ছয় বছরে দেশে মাথাপিছু আয় ৯৩ শতাংশের বেশি বেড়ে ৭,৬১৪ টাকায় দাঁড়িয়েছে। 

২০১৬ সালে দেশের নাগরিকদের মাথাপিছু মাসিক গড় আয় ছিল ৩,৯৩৬ টাকা। সে হিসাবে, গত ছয় বছরে তা বেড়েছে ৩,৬৭৮ টাকা। 

বিবিএস জরিপের তথ্য অনুসারে, দেশের প্রতিটি পরিবার মাসে গড়ে ৩২,৪২২ টাকা আয় করে। প্রতি প্ররিবারে চারজনের সামান্য বেশি সদস্য ধরে মাথাপিছু আয় দাঁড়ায় ৭,৬১৪ টাকায়।

Related Topics

টপ নিউজ

মাথাপিছু আয় / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: সংসদে পরিবেশমন্ত্রী
  • প্রবাসী আয়ের প্রণোদনার ৮,৫৬৫ কোটি টাকা বকেয়া, ব্যাংকের তহবিলের ওপর বাড়ছে চাপ
  • অর্থনৈতিক হুমকির কারণ হয়ে উঠছে তীব্র তাপদাহ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net