Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
এপ্রিলে রপ্তানি কমেছে ১৬ শতাংশেরও বেশি 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 May, 2023, 01:10 pm
Last modified: 03 May, 2023, 02:02 pm

Related News

  • ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ০.৮৯%, এশীয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সর্বনিম্ন: ডব্লিউটিও
  • জুনে বড় উল্লম্ফন হলেও ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় ০.৫৮% কমে ৪৮ বিলিয়ন ডলার
  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  

এপ্রিলে রপ্তানি কমেছে ১৬ শতাংশেরও বেশি 

কটন ইনকর্পোরেটেডের ২০২২ সালের সেপ্টেম্বরের একটি সমীক্ষায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় তিনজন গ্রাহকের মধ্যে দুইজন হয় নিজেদের জন্য কম পোশাক কিনছেন, বা কেনাকাটা একেবারেই বন্ধ করে দিচ্ছেন।
টিবিএস রিপোর্ট
03 May, 2023, 01:10 pm
Last modified: 03 May, 2023, 02:02 pm
ফাইল ছবি

বিশ্বব্যাপী পোশাকের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে চাহিদা কমে যাওয়ায় ২০২২-২৩ অর্থবছরের এপ্রিলে বাংলাদেশের পণ্য রপ্তানি ১৬.৫২ শতাংশ কমেছে।

বুধবার (৩ মে) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রভিশনাল তথ্য অনুসারে, দেশের রপ্তানি খাত ২০২২-২৩ সালের এপ্রিলে ৩.৯৫ বিলিয়ন ডলার আয় করেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে এটি ছিল ৪.৭৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বৈশ্বিক বাজারে পোশাকের চাহিদা কম থাকায় প্রতিটি কারখানাই কম ধারণক্ষমতা নিয়ে চলছে। তাছাড়া গত মাসে রমজান ও ঈদুল ফিতরের কারণে পোশাক শিল্পে প্রায় ১২ দিনের ছুটি ছিল, যার প্রভাব দেখা যাচ্ছে রপ্তানি আয়ে।"

বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, "বিশ্ববাজারে গত কয়েক মাস ধরে বিক্রি কমেছে, যার প্রভাব পড়ছে আমাদের ব্যবসায়।"

তবে অন্যান্য প্রতিযোগী দেশগুলোর তুলনায় স্থানীয়ভাবে উন্নত মানের সুতা উৎপাদন করতে পারায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ; যদিও অর্ডার ৩০ শতাংশ কমেছে। চলতি বছরের শেষ নাগাদ বাজার আবারও ইতিবাচক ধারায় ফিরে আসবে বলে আশাব্যক্ত করেন পারভেজ।

যদিও চলতি বছরের মার্চে বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে; এক্ষেত্রে আশার বিষয় হলো গত অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে রপ্তানি ৮.০৭% বেড়েছে।

এই প্রবৃদ্ধি হয়েছে মূলত তৈরি পোশাক খাতের মাধ্যমে। ইপিবির তথ্য অনুসারে, এই সময়ে তৈরি পোশাক খাত ১২.১৭% বৃদ্ধি পেয়ে ৩৮.২৫ বিলিয়ন ডলারে উঠেছে। 

তবে মার্চে রপ্তানি ২.৪১% কমে ৪.৭৬ বিলিয়ন ডলার হয়েছে। 

ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির মধ্যে সারা বিশ্বের গ্রাহকদের চাহিদা কমেছে। মানুষ মৌলিক নিত্যপ্রয়োজনীয় জিনিস বাদে অন্যান্য পণ্য কেনা কমিয়ে দিয়েছে।

কটন ইনকর্পোরেটেডের ২০২২ সালের সেপ্টেম্বরের একটি সমীক্ষায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় তিনজন গ্রাহকের মধ্যে দুইজন হয় নিজেদের জন্য কম পোশাক কিনছেন, বা কেনাকাটা একেবারেই বন্ধ করে দিচ্ছেন।

বাংলাদেশের পোশাক আমদানিকারী সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ক্ষেত্রেও একই অবস্থা দেখা গেছে।
 
Related Topics

টপ নিউজ

ইপিবি / রপ্তানি আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ০.৮৯%, এশীয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সর্বনিম্ন: ডব্লিউটিও
  • জুনে বড় উল্লম্ফন হলেও ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় ০.৫৮% কমে ৪৮ বিলিয়ন ডলার
  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net