Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
জুন নাগাদ আইএমএফ নির্ধারিত রিজার্ভ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোর আশা বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 April, 2023, 08:45 pm
Last modified: 25 April, 2023, 08:47 pm

Related News

  • আগস্টে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে চীনের বৈদেশিক মুদ্রা রিজার্ভ
  • বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন ডলারে
  • অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

জুন নাগাদ আইএমএফ নির্ধারিত রিজার্ভ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোর আশা বাংলাদেশ ব্যাংকের

সামনে দেশে আরো ডলার আসবে এমন ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা বলেন, আমরা আশা করছি, জুন শেষে রিজার্ভ (আইএমএফ এর লক্ষ্যমাত্রার) কাছাকাছি হয়তো থাকবে।
টিবিএস রিপোর্ট
25 April, 2023, 08:45 pm
Last modified: 25 April, 2023, 08:47 pm

আগামী জুনের শেষদিকে বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রিজার্ভ লক্ষ্যমাত্রার এ শর্ত দিয়েছে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) আইএমএফ নির্ধারিত সময়ের মধ্যে রিজার্ভ লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, 'এখন মাত্র এপ্রিল চলছে। সামনে আরো সময় আছে। এই মূহুর্তে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না'।

আইএমএফ এর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে আসার পর মুখপাত্র একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশের (গ্রস) রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের বেশি। সামনে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)- এর একটা পেমেন্ট আছে, এছাড়া জুনের আগে আর বড় ধরনের কোনো পেমেন্ট নেই'।

সামনে দেশে আরো ডলার আসবে এমন ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা বলেন, আমরা আশা করছি, জুন শেষে রিজার্ভ (আইএমএফ এর লক্ষ্যমাত্রার) কাছাকাছি হয়তো থাকবে।

গত মার্চের জন্য রিজার্ভ লক্ষ্যমাত্রা ২২.৯৪৭ বিলিয়ন ডলার নির্ধারণ করেছিল আইএমএফ, যা বাংলাদেশ পূরণ করতে পারে। ঋণদাতা সংস্থাটি জুন নাগাদ ২৪.৪৬২ বিলিয়ন ডলার, সেপ্টেম্বর নাগাদ ২৫.৩১৬ বিলিয়ন এবং ডিসেম্বরের জন্য ২৬.৪১১ বিলিয়ন ডলারের রিজার্ভ লক্ষ্যমাত্রা দিয়েছে।  

তিনি আরো বলেন, জুলাই থেকে BPM6 অনুযায়ী রিজার্ভ (নেট রিজার্ভ) গণনা করা হবে, পাশাপাশি গ্রস রিজার্ভের হিসাবও দেওয়া হবে।

আইএমএফ প্রতিনিধি দলের চলমান সফরের সঙ্গে ঋণচুক্তির কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন মেজবাউল হক।

Related Topics

টপ নিউজ

আইএমএফ / বৈদেশিক মুদ্রা রিজার্ভ / ঋণের শর্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • আগস্টে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে চীনের বৈদেশিক মুদ্রা রিজার্ভ
  • বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন ডলারে
  • অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net