Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সরকারি কেনাকাটায় জনসম্পৃক্ততা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 April, 2023, 11:20 am
Last modified: 14 April, 2023, 11:24 am

Related News

  • ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প
  • সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা: নতুন ৪ প্রকল্পের উদ্যোগ, বাস্তবায়নাধীন ৩
  • সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন প্রকল্পে ৬.৩২ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
  • সময়সীমা পার হলেও এখনো আটকে আছে গাবতলী-পোস্তগোলা রিং রোডের বড় অংশের কাজ

সরকারি কেনাকাটায় জনসম্পৃক্ততা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের

সভায় এমএ মান্নান বলেন, “চ্যালেঞ্জ থাকলেও সরকারি কেনাকাটায় জনসম্পৃক্ততার বিষয়টি গুরুত্বপূর্ণ। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।”
টিবিএস রিপোর্ট
14 April, 2023, 11:20 am
Last modified: 14 April, 2023, 11:24 am

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি কেনাকাটায় নাগরিকদের অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটির (পিপিএসসি) সভায় বৃহস্পতিবার বক্তারা এমন তাগিদ দেন।

এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

সভায় এমএ মান্নান বলেন, "চ্যালেঞ্জ থাকলেও সরকারি কেনাকাটায় জনসম্পৃক্ততার বিষয়টি গুরুত্বপূর্ণ। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।"

সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি প্রকল্পের কনস্ট্রাকশন সাইটে বাংলায় প্রকল্পের বিস্তারিত তথ্য সংবলিত সাইনবোর্ড স্থাপনেরও পরামর্শ দেন মন্ত্রী।

উন্নয়নের নামে বারবার ফুটপাতের টাইলস পরিবর্তন করার সমালোচনা করে তিনি বলেন, "কয়েকদিন পরপর রঙিন টাইলস বসাতে হবে, এর কোন মানে নেই।"

আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকারি কেনাকাটায় ইলেক্ট্রনিক পদ্ধতি প্রচলনের সুবাদে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।"

"অতীতে টেন্ডার নিয়ে হত্যাকাণ্ডের খবর পত্র পত্রিকায় আসলেও এখন তেমনটি আর নেই," বলেন প্রতিমন্ত্রী।

ছোট প্রকল্পের পাশাপাশি বড় প্রকল্পের বাস্তবায়নেও জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড.আহসান এইচ মনসুর।
মাঠ পর্যায়ে সরকারি কেনাকাটার তথ্য পৌঁছে দিতে সিপিটিইউ'র সিটিজেন পোর্টাল ভালো ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় সিপিটিইউ'র মহাপরিচালক মোহাম্মদ শোহেলের রহমান চৌধুরী ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, "সরকারি ক্রয় কার্যক্রমের সামগ্রিক উন্নয়নে সুপারিশ এবং নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে পিপিএসসি গঠন করা হয়েছে।"

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)'র সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা এম হাসান সভায় সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ততার মডেল তুলে ধরেন।

বিআইজিডি-র গবেষণা পরিচালক ড. মুন্সি সুলাইমান নাগরিক সম্পৃক্ততার প্রভাব মূল্যায়ন নিয়ে আরেকটি উপস্থাপনা করেন।

তিনি জানান, বিআইজিডি ডিআইএমএপিপিপি-এর অধীনে সিপিটিইউ'র নিযুক্ত পরামর্শক হিসাবে চার বছরে ৪৮টি উপজেলায় নাগরিক সম্পৃক্ততার কার্যক্রম বাস্তবাস্তবায়ন করেছে।

Related Topics

টপ নিউজ

প্রকল্প / জবাবদিহি / সরকারি ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প
  • সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা: নতুন ৪ প্রকল্পের উদ্যোগ, বাস্তবায়নাধীন ৩
  • সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন প্রকল্পে ৬.৩২ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
  • সময়সীমা পার হলেও এখনো আটকে আছে গাবতলী-পোস্তগোলা রিং রোডের বড় অংশের কাজ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net