Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমিয়ে আনার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 April, 2023, 11:15 am
Last modified: 05 April, 2023, 11:19 am

Related News

  • বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে ৮,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমিয়ে আনার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বর্তমানে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৫৬ হাজার ৪৬০ কোটি টাকা। সরকারি ব্যাংকের মতো প্রায় সমপরিমাণ ৫৬ হাজার ৪৩৯ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে বেসরকারি ব্যাংকগুলোও এক্ষেত্রে তেমন পিছিয়ে নেই।
টিবিএস রিপোর্ট
05 April, 2023, 11:15 am
Last modified: 05 April, 2023, 11:19 am

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমিয়ে ১০ শতাংশের নিচে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ পাওয়ার ক্ষেত্রে এই শর্ত পরিপালন করা রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর জন্য বাধ্যতামূলক।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের এমডির সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সভায় গভর্নরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, পরিচালক এবং স্ব স্ব ব্যাংকের ব্যবসস্থাপনা পরিচালকগণ।

বাংলাদেশকে ঋণ সহায়তা হিসেবে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার পেতে ব্যাংকিং খাতে কিছু সংস্কারের শর্ত দিয়েছে আইএমএফ।

এরমধ্যে আছে- ঋণের ক্ষেত্রে সুদের সর্বোচ্চ হারের বাধ্যবাধকতা প্রত্যাহার, বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভের পরিমাণ প্রকাশ, ব্যাংকের খেলাপি ঋণ হ্রাস ও মুদ্রাবাজারের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে মুদ্রার বিনিময় হার নির্ধারণ ইত্যাদি। শর্ত অনুযায়ী সংস্কার শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই ঋণের প্রথম কিস্তি ছাড় করেছে আইএমএফ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৫ কোটি টাকার, যা বিতরণকৃত মোট ঋণের ১৫ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া এক হাজার ৮৩২ কোটি টাকার মূলধন ঘাটতিতে রয়েছে সোনালী ব্যাংক। তাই আগামী জুন মাসের মধ্যে যেকোনো মূল্যে খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নামানো ও মূলধন ভিত্তি আরও শক্ত করার নির্দেশ দিয়েছেন গভর্নর।

রাষ্ট্রায়ত্ত অপর ব্যাংক রূপালী-র বর্তমান খেলাপি ঋণের পরিমাণ ৬ হাজার ৬৩১ কোটি, যা মোট ঋণের ১৬ দশমিক ৫৬ শতাংশ। আলোচ্য সময় শেষে ২ হাজার ৮১৫ কোটি টাকার প্রভিশন ও ২ হাজার ১০৭ কোটি টাকার মূলধন ঘাটতিতে রয়েছে ব্যাংকটি।

এসময়ে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছিল ১৪ হাজার ৩৮৭ কোটি টাকা। যা বিতরণকৃত মোট ঋণের ১৮ দশমিক ২৪ শতাংশ। ২০২২ শেষে ১ হাজার ৫০০ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকটি।

এদিকে অগ্রণী ব্যাংকের ২২ দশমিক ৩১ শতাংশ ঋণ খেলাপি হয়ে পড়েছে। আইএমএফর শর্ত পরিপালন করতে হলে ব্যাংকটিকে আরও ১২ শতাংশ খেলাপি কমাতে হবে।

২০২২ সাল শেষে ৬৬ হাজার ৩৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক। এরমধ্যে ১৪ হাজার ৮১০ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। আলোচ্য সময় শেষে ৪ হাজার ৪২২ কোটি টাকার পভিশন ঘাটতি ও ৩ হাজার ৭৩৯ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে অগ্রণী।

এছাড়াও ব্যাংক চারটির বেশিরভাগ ঋণ মাত্র পাঁচ শাখার মধ্যে পুঞ্জিভূত। এসব ঋণের বিস্তৃতি ও আদায় বৃদ্ধির তাগিদ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। অবলোপন, খেলাপি ও অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি প্রক্রিয়া জোরদারেরও নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

প্রসঙ্গত, আইএমএফ যেসব সংস্কার কার্যক্রমকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেছে সেগুলো হলো, কর্পোরেট সুশাসন আরও বলিষ্ঠ করা, বর্তমান অবকাঠামোর ওপর তদারকি আরও কঠোর করা ও এর প্রয়োগ নিশ্চিত করা, ঋণদাতাদের অধিকার প্রয়োগের জন্য আরও বলিষ্ঠ সহযোগিতা ও ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের জন্য প্রণোদনা নিশ্চিতে আইনি ব্যবস্থার যথোপযুক্ত সংস্কার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ দাঁড়িয়েছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। ৩ মাস পর ২০২২ সালের ডিসেম্বরের হিসাবে সেটা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৬৫৭ হাজার কোটি টাকা। অর্থাৎ ২০২২ সালের শেষ প্রান্তিকে এসে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে ১৩ হাজার ৭৪০ কোটি টাকা।

আগের বছরের, অর্থাৎ ২০২১ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৪ কোটি টাকা। সেই হিসাবে অবশ্য এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ১৭ হাজার ৩৮৩ হাজার কোটি টাকা বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোয় খেলাপি ঋণ শুধু বেড়েছে। এবার তিন মাসের হিসাবে সেটা কমলো।

বর্তমানে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৫৬ হাজার ৪৬০ কোটি টাকা। সরকারি ব্যাংকের মতো প্রায় সমপরিমাণ ৫৬ হাজার ৪৩৯ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে বেসরকারি ব্যাংকগুলোও এক্ষেত্রে তেমন পিছিয়ে নেই।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোয় খেলাপি ঋণের পরিমাণ এখন ৩ হাজার ৪৮ কোটি টাকা। আর বিশেষায়িত ব্যাংকগুলোয় খেলাপি ঋণ ৪ হাজার ৭০৯ কোটি টাকা।

    

 

 

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক / খেলাপি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
    কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Related News

  • বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে ৮,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

3
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net