Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বছরে ঋণ বিতরণ বেড়েছে ৯২%

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
21 February, 2023, 10:55 am
Last modified: 21 February, 2023, 11:01 am

Related News

  • এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাম থেকে তোলা আমানত যাচ্ছে শহরাঞ্চলের ঋণে
  • বাবার এজেন্ট ব্যাংকের টাকার জন্য ছেলেকে ইসলামী ব্যাংকে হাতুড়ি পেটা, নখ তোলার চেষ্টা; গ্রেপ্তার ৩
  • বাজেটে ঘোষিত ১,০০০ কোটি টাকা ঋণ বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন
  • ৫০% ব্যাংকিং এজেন্ট হবেন নারী, শীঘ্রই সার্কুলার দেবে বাংলাদেশ ব্যাংক: টিবিএস গোলটেবিল বৈঠকে গভর্নর
  • ডিসেম্বর প্রান্তিকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ৫৬% বেড়েছে

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বছরে ঋণ বিতরণ বেড়েছে ৯২%

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, আগের বছরের তুলনায় আমানত এবং রেমিট্যান্স প্রবাহ, উভয়ই বেড়েছে; আমানত বেড়েছে ২৪ শতাংশ এবং রেমিট্যান্স ৩৯.৫৬ শতাংশ।
শাখাওয়াত প্রিন্স
21 February, 2023, 10:55 am
Last modified: 21 February, 2023, 11:01 am
ইনফোগ্রাফ: টিবিএস

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ২০২২ সালে বার্ষিক (ইয়ার-অন-ইয়ার) ঋণ বিতরণ ৯২.৭৭ শতাংশ বেড়ে ১০,৩০৭ কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। 

২০২১ সালে বিতরণের পরিমাণ ছিল ৫,৩৪৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, আগের বছরের তুলনায় আমানত এবং রেমিট্যান্স প্রবাহ, উভয়ই বেড়েছে; আমানত বেড়েছে ২৪ শতাংশ এবং রেমিট্যান্স ৩৯.৫৬ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা জানান, এজেন্ট ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান প্রসারের ফলে গ্রামীণ পর্যায়ে অনেক লোক, যারা আগে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারতেন না, তারাও এখন সহজেই এই পরিষেবার নাগাল পাচ্ছেন। মূলত এ কারণেই এ ধরনের ঋণ বিতরণ বেড়েছে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক সেবা সহজ হয়ে উঠেছে, তাই এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। গেল বছরে ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে, কারণ এই বিভাগে ছোট ছোট কনজ্যুমার বা গ্রাহকদের ঋণ দেওয়া হয়।"

তিনি বলেন, এজেন্ট ব্যাংকিং ঋণ সাধারণত ছয় মাস থেকে এক বছরের জন্য দেওয়া হয় এবং এখানে ঋণ পরিশোধের হারও খুব ভালো। এছাড়া, গত বছর মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষদের নিজেদের খরচ মেটাতে ঋণ নিতে হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেন টিবিএসকে বলেন, "এজেন্ট ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংক ঋণ বিতরণ অনেকাংশে বাড়িয়েছে। ২০২২ সালজুড়ে যে ঋণ বিতরণ হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ে, তার প্রায় সিংহভাগই ব্রাক ব্যাংক করেছে।"

তিনি জানান, ২০১৯ সালে এজেন্ট ব্যাংকিং শুরু করে ব্র্যাক ব্যাংক। বর্তমানে এসএমই ঋণ বিতরণ ধীরে ধীরে নতুন এই প্ল্যাটফর্মে চলে এসেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২২ সালের ডিসেম্বরের শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ৩০,১৫৭ কোটি টাকা, যা এক বছর আগেও ছিল ২৪,২৯৪ কোটি টাকা।

এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর মাধ্যমে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আমানত ২৪ শতাংশ বেড়ে ৫,৮৬৩ কোটি টাকায় দাঁড়ায়। তবে একই সময়ে ঋণ বৃদ্ধির হার দাঁড়ায় ৯২ শতাংশের বেশি।

আমানতের প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়ে এমরানুল হক বলেন, দেশের বৈদেশিক মুদ্রার বাজার অস্থিতিশীল, কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনতে গিয়ে প্রচুর টাকা বাজার থেকে বেরিয়ে গেছে, এছাড়া মূল্যস্ফীতি জনগণের সঞ্চয় খেয়ে ফেলায় আমানতের প্রবৃদ্ধি কিছুটা কম।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণের পরিমাণ এখনও আমানতের পরিমাণের তুলনায় উল্লেখযোগ্য নয়; লোন-টু-ডিপোজিট বা ঋণ-আমানত অনুপাত এখন ৩৪.১৮ শতাংশে দাঁড়িয়েছে। এর কারণ হলো, বেশিরভাগ ব্যাংক এখনও এজেন্ট আউটলেটের মাধ্যমে ঋণ বিতরণ এবং পুনরুদ্ধারের জন্য সম্ভাব্য পরিকাঠামো তৈরি করতে পারেনি।

যদিও ব্যাংকগুলো তাদের মোট জমার মধ্যে ১০০ টাকায় ৮৭ টাকা ঋণ বিতরণ করতে পারে এবং ইসলামী ব্যাংকগুলো ঋণ হিসেবে বিতরণ করতে পারে ৯২ টাকা পর্যন্ত।

সে হিসেবে এজেন্ট ব্যাংকিংয়ে ঋণের অনুপাত এখনো অনেক কম।

২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। লক্ষ্য ছিল, সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সহজে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে, যারা ভৌগোলিকভাবে প্রত্যন্ত অঞ্চলে বাস করেন এবং আনুষ্ঠানিক ব্যাংকিং নেটওয়ার্কের নাগালের বাইরে থাকেন, তাদেরকে এই পরিষেবার আওতায় নিয়ে আসাই এজেন্ট ব্যাংকিং চালুর মূল উদ্দেশ্য।
 
Related Topics

টপ নিউজ

এজেন্ট ব্যাংকিং / ঋণ বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাম থেকে তোলা আমানত যাচ্ছে শহরাঞ্চলের ঋণে
  • বাবার এজেন্ট ব্যাংকের টাকার জন্য ছেলেকে ইসলামী ব্যাংকে হাতুড়ি পেটা, নখ তোলার চেষ্টা; গ্রেপ্তার ৩
  • বাজেটে ঘোষিত ১,০০০ কোটি টাকা ঋণ বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন
  • ৫০% ব্যাংকিং এজেন্ট হবেন নারী, শীঘ্রই সার্কুলার দেবে বাংলাদেশ ব্যাংক: টিবিএস গোলটেবিল বৈঠকে গভর্নর
  • ডিসেম্বর প্রান্তিকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ৫৬% বেড়েছে

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net