Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
01 January, 2023, 10:45 am
Last modified: 01 January, 2023, 10:50 am

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে বিতর্ক

ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

অনাদায়ী ঋণের সুদ আয়খাতে দেখাতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সুবিধা ও বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির কারণে এমনটা হয়েছে বলে মনে করছেন ব্যাংকাররা।
শাখাওয়াত প্রিন্স
01 January, 2023, 10:45 am
Last modified: 01 January, 2023, 10:50 am

বিদায়ী ২০২২ সাল শেষে দেশের সরকারি-বেসরকারি বেশ কিছু ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। অনাদায়ী ঋণের সুদ আয়খাতে দেখাতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সুবিধা ও বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির কারণে এমনটা হয়েছে বলে মনে করছেন ব্যাংকাররা।

টিবিএস সরকারি-বেসরকারি প্রায় ৩০টি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ১১টি ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পেয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে আগের বছরের তুলনায় অধিকাংশ ব্যাংকের ১০ থেকে ২৫ শতাংশ মুনাফা বেড়েছে। এছাড়া কয়েকটি ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে।

ব্যাংকাররা বলেন, ব্যাংকগুলো যে পরিমাণ পরিচালন মুনাফা করেছে তার থেকে তাদের পরিচালন ব্যয় বাদ যাবে। একইসঙ্গে এই মুনাফা থেকে খেলাপি ঋণের প্রভিশনিং করতে হবে। তারপর দেখা যাবে অধিকাংশ ব্যাংকের নিট মুনাফা খুবই কম।

সম্প্রতি ছাড় দেয়া ঋণের সুদ ব্যাংকগুলোর আয়খাতে দেখানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি সুদৃঢ় ও 'শক এবজর্বিং ক্যাপাসিটি' বৃদ্ধির লক্ষ্যে এমন সুবিধা দেওয়া হয়েছে। 

ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ গত বছর ২,৬৪০ কোটি টাকা রেকর্ড সর্বোচ্চ মুনাফা অর্জন করে, যা আগের বছর ছিল ২,৪৩০ কোটি টাকা।

সরকারি সোনালী ব্যাংক ২০২২ সালে অপারেটিং মুনাফা করেছে ২,৫২০ কোটি টাকা যদিও ২০২১ সালে তাদের মুনাফা ছিল ২,১০০ কোটি টাকা। সে হিসেবে গত বছরের তুলনায় তাদের মুনাফা বেড়েছে প্রায় ২০ শতাংশ।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক সাহেব টিবিএসকে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়তি ছিল। পণ্য আমদানি করতে আমদানিকারকদের ব্যাপক ঋণ বেড়েছে। এছাড়া দেশের ডলার মার্কেট অস্থিতিশীল থাকায় ডলারের দাম প্রায় ২০ শতাংশের বেশি বেড়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে ডলার মার্কেট থেকে বেশ কিছু ব্যাংকের মুনাফা বেড়েছে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোর যদি খেলাপি ঋণ কমে থাকে তাহলে অপারেটিং আয় থেকে প্রভিশনিং করতে হবে না। যদি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে থাকে তাহলে অপারেটিং প্রফিট কমে যাবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০২২ সালে ছাড় দেওয়া ঋণের আসল আদায় না হলেও এর সুদ আয়খাতে নেয়ার সুযোগ দেওয়ায় তাদের অফারেটিং প্রফিট বেড়েছে। প্রথমে ব্যাংকগুলোর মোট অপারেটিং আয় থেকে অপারেটিং ব্যয় বাদ যাবে। তারপর সেখান থেকে ৩৭ শতাংশ ট্যাক্স বাবদ কাটা যাবে। এর পরে যদিও খেলাপি ঋণ থাকে তাহলে খেলাপি ঋণের তিন ধাপ প্রভিশনিং করতে হয়।

সারা বিশ্ব যেখানে মন্দার আশঙ্কা করছে, সেখানে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পরও ৯ মাসে ৩১ হাজার ১২২ কোটি টাকা বেড়েছে খেলাপী ঋণ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট বিতরণ করা ঋণ রয়েছে ১৪.৩৬ লাখ কোটি টাকা। এর মধ্যে খেলাপী ঋণ এক লাখ ৩৪ হাজার কোটি টাকা। জুন শেষে এই খেলাপী ঋণের পরিমাণ ছিল এক লাখ ২৫ হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

পরিচালন মুনাফা / ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে বিতর্ক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net