Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
বিশ্বের প্রথম দেশ হিসেবে বছরে ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাওয়ার রেকর্ড ভারতের

অর্থনীতি

টিবিএস ডেস্ক
06 December, 2022, 09:15 pm
Last modified: 06 December, 2022, 10:43 pm

Related News

  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

বিশ্বের প্রথম দেশ হিসেবে বছরে ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাওয়ার রেকর্ড ভারতের

ভারতের রেমিট্যান্স প্রবাহ রেকর্ড উচ্চতা স্পর্শ করলেও, বাংলাদেশে রেমিট্যান্স কমার সম্ভাবনা প্রবল।
টিবিএস ডেস্ক
06 December, 2022, 09:15 pm
Last modified: 06 December, 2022, 10:43 pm

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ১৮ মিলিয়ন প্রবাসী ভারতীয় আছেন। তাদের কাঁধে ভর করে রেমিট্যান্স পাওয়ায় রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি। খবর কোয়ার্টজ-এর।

বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, ২০২২ সালে ইতিমধ্যে মোট ১০০ বিলিয়ন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্সের পেয়েছে ভারত। এর আগে কোনো দেশ এক বছরে এই পরিমাণ রেমিট্যান্স আয় পায়নি। 

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, 'মজুরি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ওইসিডি দেশগুলোতে শক্তিশালী শ্রমবাজারের সুবাদে ভারতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।'

২০২১ সালের তুলনায় এ বছর ভারতের রেমিট্যান্স প্রবাহ ১২ শতাংশ বেড়েছে। দেশটির জিডিপিতে রেমিট্যান্সের অবদান ৩ শতাংশ।

মূলত অভিবাসী শ্রমিকদের আয়ে ভর করেই এই বিশেষ মাইলফলক গড়েছে ভারত। তবে দেশটির রেমিট্যান্স বৃদ্ধির পেছনে আরও কিছু কারণ রয়েছে। যেমন রেমিট্যান্সের অর্থে পড়াশোনা করা ভারতীয় অনেক শিক্ষার্থী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুরের মতো বিভিন্ন উচ্চ আয়ের দেশগুলোতে ভালো চাকরি পেতে শুরু করেছে।

এছাড়া ভারতীয় রুপির অবমূল্যায়নও রেমিট্যান্স বাড়াতে সহায়তা করেছে। এ বছরের জানুয়ারি থেকে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রাটির দর ১০ শতাংশ কমেছে। এর ফলে গত বছরের তুলনায় দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে টাকা পাঠানোর খরচ ২৬ সতান, থাইল্যান্ড থেকে ১৭ শতাংশ এবং জাপান থেকে ১৪ শতাংশ কমে গেছে।

তবে ২০১৫-র জানুয়ারি থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত ৮ লাখ ৮১ হাজার ২৫৪ জন ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন। মহামারি-পরবর্তীকালে কানাডা, নিউজিল্যান্ড, জার্মানি ও আয়ারল্যান্ডের মতো দেশগুলো দক্ষ কর্মীদের আকর্ষণে তাদের নীতিমালা শিথিল করায় এই প্রবণতা আরও বেড়েছে। 

তবে এ বছর ভারত ও নেপালের প্রবাসী আয় বাড়লেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের রেমিট্যান্স গত বছরের তুলনায় ১০ শতাংশ কমে গেছে। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার রেমিট্যান্স প্রবাহ এ বছর কমে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে ব্লুমবার্গের এক প্রতিবেদনে। এর অন্যতম কারণ মহামারিকালে সরকারের দেওয়া প্রণোদনা বন্ধ করে দেওয়া।

সব মিলিয়ে ২০২২ সালে নিম্ন ও মধ্য-আয়ের দেশগুলোর রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ—যা ২০২১ সালের প্রবৃদ্ধির প্রায় অর্ধেক।

উল্লেখ্য, এ বছর রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ভারত। প্রবাসী আয় গ্রহণে ভারতের পরেই রয়েছে মেক্সিকো, চীন ও ফিলিপাইন। শীর্ষ ১০ রেমিট্যান্স গ্রহীতার তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, শীর্ষ রেমিট্যান্স প্রাপকের তালিকায় এ বছর বাংলাদেশ ৭ম অবস্থানে আছে।
 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

রেমিট্যান্স / রেমিট্যান্স প্রবাহ / শীর্ষ রেমিট্যান্স প্রাপক / ভারতের রেমিট্যান্স / প্রবাসী আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net