Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের ৫০০ কোটি টাকার ক্ষতি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 November, 2022, 09:35 am
Last modified: 06 November, 2022, 11:54 am

Related News

  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা
  • চাক্তাই খাল: নৌবাণিজ্যের সোনালি দিন পেরিয়ে এখন জলাবদ্ধতার আবর্তে
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম
  • নিত্যপণ্য আমদানির ঘাটতি পূরণে এগিয়ে এসেছে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের ৫০০ কোটি টাকার ক্ষতি

ঘূর্ণিঝড়ের সময় চাক্তাইয়ের ৯০ শতাংশ এবং খাতুনগঞ্জের ৫০ শতাংশ দোকান ও গুদামে পানি ঢুকেছিল। যার ফলে দোকান ও গুদামে থাকা পেঁয়াজ, রসুন, আদা, মসলা, চাল, ডাল, গমসহ বিভিন্ন ভোগ্যপণ্য ভিজে যায়।
টিবিএস রিপোর্ট
05 November, 2022, 09:35 am
Last modified: 06 November, 2022, 11:54 am
ছবি-টিবিএস

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের প্রধান ভোগ্যপণ্যের বাজার বৃহত্তর খাতুনগঞ্জে ব্যবসায়ীদের ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। কারণ ঘূর্ণিঝড়ের সময় চাক্তাইয়ের ৯০ শতাংশ এবং খাতুনগঞ্জের ৫০ শতাংশ দোকান ও গুদামে পানি ঢুকেছিল। যার ফলে দোকান ও গুদামে থাকা পেঁয়াজ, রসুন, আদা, মসলা, চাল, ডাল, গমসহ বিভিন্ন ভোগ্যপণ্য ভিজে যায়।

গত বৃহস্পতিবার রাতে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির এক সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এই দাবি করেন। এসময় তারা খাতুনগঞ্জসহ চট্টগ্রামের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে সংশ্লিষ্ট সংস্থার প্রতি অনুরোধ জানান।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নির্মাণাধীন চাক্তাই ও রাজাখালী খালের স্লুইচ গেইট চালু না হওয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চাক্তাই, খাতুনগঞ্জ ও আসাদগঞ্জের বড় অংশ তলিয়ে গিয়েছিল। ফলে বৃষ্টি ছাড়াই নিচু এলাকার দোকান ও গুদামে জোয়ারের পানি ঢুকছে। এতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এদিকে নির্মাণাধীন স্লুইস গেটের কারণে খাতুনগঞ্জের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। কারণ স্লুইসগেটগুলোতে নৌযান চলাচলের জন্য যে রাস্তা রাখা হয়েছে তা খুবই ছোট। যে কারণে বড় নৌযান ভেতরে ঢুকতে না পেরে পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে।

একসময় চাক্তাই-খাতুনগঞ্জের ৯০ শতাংশ ব্যবসা-বাণিজ্য হতো নৌপথে। কালের পরিক্রমায় নৌপথের ব্যবসা নেমে এসেছে মাত্র ১০ শতাংশে। কিন্তু খালগুলোর মুখে নির্মাণাধীন সরু স্লুইস গেটের কারণে বাজারে নৌযান প্রবেশ করতে না পারায় তাও এখন সমস্যা হচ্ছে। বিশেষ করে বরিশাল, ভোলা, কুতুবদিয়া, মহেশখালী, হাতিয়া, সন্দ্বীপসহ দীপ অঞ্চলগুলোতে পণ্য পরিবহনে বেশি সমস্যা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেলের কারণে চট্টগ্রামের ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছে দাবি করে সমিতির নেতৃবৃন্দ বলেন, 'ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও সীতাকুণ্ডের দারোগাহাটের ওজন স্কেলের কারণে ৬ চাকার ট্রাক-কাভার্ডভ্যানে ১৩ টনের বেশি পণ্য আনা যাচ্ছে না। দেশের আর কোথাও ওজন স্কেল না থাকায় চট্টগ্রামের ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই চট্টগ্রামেই ইস্পাত, সিমেন্ট, রড, জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙাসহ বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে। চাক্তাই খাতুনগঞ্জ ও কোরবানিগঞ্জে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজারের পাশাপাশি পাহাড়তলীতে চালের পাইকারি বাজার গড়ে উঠেছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা শিল্পের কাঁচামাল ও পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হচ্ছে। তাই প্রতিবন্ধক এই ওজন স্কেল প্রত্যাহার করা জরুরি।'

চট্টগ্রামের বৃহত্তর ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে প্রায়ই উঠছে জোয়ারের পানি। সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বাজারের প্রতিটি দোকান ও গুদামে পানি ঢুকে শত কোটি টাকার পণ্য নষ্ট হয়ে গেছে— এমনটাই দাবি ব্যবসায়ীদের। তাই খাতুনগঞ্জে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে গত ৩১ অক্টোবর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি। কমিটিকে দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার পানি চাক্তাই খাল ধরে প্রবেশ করতে শুরু করে। সেদিন রাত ৯টার দিকে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও চাক্তাই এলাকায় জোয়ারের পানি প্রবেশ শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যেই পুরো এলাকা তলিয়ে যায়। 

Related Topics

টপ নিউজ

খাতুনগঞ্জ / সিত্রাং / চাক্তাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা
  • চাক্তাই খাল: নৌবাণিজ্যের সোনালি দিন পেরিয়ে এখন জলাবদ্ধতার আবর্তে
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম
  • নিত্যপণ্য আমদানির ঘাটতি পূরণে এগিয়ে এসেছে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net