Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সাত মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৩.৩৮% 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 October, 2022, 03:00 pm
Last modified: 20 October, 2022, 11:06 am

Related News

  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি
  • চাহিদা হ্রাস ও প্রতিযোগিতার মুখে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের দাম কমেছে প্রায় ৪ শতাংশ

সাত মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৩.৩৮% 

চীন থেকে ইইউ এর পোশাক আমদানি এক বছরে বেড়েছে ২৩.৫২ শতাংশ। তবে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজার থেকে ইইউ-এর আমদানি বছরের শেষ প্রান্তিকে কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
19 October, 2022, 03:00 pm
Last modified: 20 October, 2022, 11:06 am

চলতি বছরের জানুয়ারি-জুলাই, এই সাত মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানি ৪৩.৩৮ শতাংশ বেড়ে ১৩.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় পরিসংখ্যান অফিস - ইউরোস্ট্যাটের সর্বশেষ পোশাক আমদানি পরিসংখ্যান থেকে জানা গেছে এ তথ্য।

ইউরোস্ট্যাট অনুসারে, এই সাত মাসে ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক পোশাক আমদানি ২৪.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজার থেকে ইউরোপীয় ইউনিয়ন ৫৬.৩৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে ।

গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে পোশাক খাতে বিশ্ববাজারে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বেড়েছে ২২.৭ শতাংশ; বাংলাদেশ থেকে বেড়েছে ৩৬.৯ শতাংশ।

এদিকে, চীন থেকে ইইউ এর পোশাক আমদানি এই একই সময়ে বেড়েছে ২৩.৫২ শতাংশ বা ১৪.৯৩ বিলিয়ন ডলার।

ইইউ-তে পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধিসহ অন্যান্য দেশগুলো হলো– কম্বোডিয়া (৪২.৫০%), পাকিস্তান (২৮.০৫%), ইন্দোনেশিয়া (৩০.৮৬%), ভিয়েতনাম (২২.৭৮%) এবং মরক্কো (১৬.৬৭%)।

করোনা মহামারির পর চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি কাঁচামালের বর্ধিত খরচের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের আমদানি পরিসংখ্যানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

এদিকে, সাম্প্রতিক চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতিতে বিশ্বেবাজারের সাথে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করে চলেছে খুচরা বিক্রেতারা।

অনেক ইউরোপীয় ব্র্যান্ডের খুচরা বিক্রয় হ্রাস পেয়েছে যা তাদের ইনভেন্টরি স্টক বাড়িয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ইইউ-এর আমদানি বছরের শেষ প্রান্তিকে কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ইউরোপের পোশাক রপ্তানি বাজার / আরএমজি / রপ্তানি আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি
  • চাহিদা হ্রাস ও প্রতিযোগিতার মুখে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের দাম কমেছে প্রায় ৪ শতাংশ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net