Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
শেষ হলো ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার, ভ্রমণ পিপাসুদের ব্যাপক সাড়া

অর্থনীতি

জহির রায়হান
02 October, 2022, 03:50 pm
Last modified: 02 October, 2022, 03:54 pm

Related News

  • ৬ বছরেও বাস্তবায়ন হয়নি পর্যটন মহাপরিকল্পনা, আসছে পরিবর্তন
  • ঈদকে সামনে রেখে আকর্ষণীয় অফার, ভ্রমণপিপাসুদের ঢল পর্যটন মেলায়
  • দেশের পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পর্যটন মেলা
  • আয় বাড়াতে সরকারি অফিসে খাবার বিক্রি করতে চায় লোকসানে থাকা পর্যটন কর্পোরেশন
  • মহাস্থানগড়ভিত্তিক টেকসই পর্যটনশিল্পের সম্ভাবনা অনুসন্ধানে দরকার নীরিক্ষাধর্মী গবেষণা

শেষ হলো ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার, ভ্রমণ পিপাসুদের ব্যাপক সাড়া

আয়োজকদের মতে, পর্যটক ও দর্শনার্থীদের অংশগ্রহণে মেলার শেষ দিনটি হয়ে ওঠে উৎসবমুখর। এক ছাদের নিচে হোটেল সুবিধা, ভিসা প্রক্রিয়াসহ ভ্রমণ সংক্রান্ত সব ধরনের তথ্য পেয়ে খুশি হয়েছেন ভ্রমণপ্রেমীরা।
জহির রায়হান
02 October, 2022, 03:50 pm
Last modified: 02 October, 2022, 03:54 pm
ছবি: রাজিব ধার/টিবিএস

দেশ-বিদেশের হাজার হাজার ভ্রমণ পিপাসুদের অংশগ্রহণে শনিবার (১ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হয়েছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)।

দুই বছর পর পর এমন আয়োজন সাড়া জাগিয়েছিল ভ্রমণ পিয়াসীদের মধ্যে। আয়োজকদের মতে, পর্যটক ও দর্শনার্থীদের অংশগ্রহণে ইভেন্টের শেষ দিনটি উৎসবমুখর হয়ে উঠেছিল। এক ছাদের নিচে হোটেল সুবিধা, ভিসা প্রক্রিয়াসহ ভ্রমণ সংক্রান্ত সব ধরনের তথ্য পেয়ে খুশি হয়েছেন ভ্রমণপ্রেমীরা।

ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ারের (এটিএফ) চেয়ারম্যান ও সিইও মহিউদ্দিন হেলাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "৩ দিনের মেলায় প্রায় ১০ হাজারের বেশি দর্শনার্থী এসেছে। আমরা আগামী বছর আরও বড় পরিসরে মেলা করবো, যেখানে ৩০ টিরও বেশি দেশ অংশ নেবে বলে আশা করছি।" 

তিনি বলেন, "সরকারকে পর্যটন পণ্য তৈরিতে গুরুত্ব দিতে হবে। এ পণ্য তৈরি হলে এ মেলার মাধ্যমে সেগুলো আমরা প্রমোট করবো; বিদেশিদের কাছে তুলে ধরবো। এতে দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে।"

মেলায় ধানমন্ডি থেকে সামসুন্নাহার মিম পরিবার নিয়ে এসেছেন। টিবিএসকে তিনি বলেন, "আমার ছেলে নেপাল ঘুরতে যেতে চায়। ও হিমালয় দেখতে চায়। তাই তথ্য জানতে মেলায় এসেছি।" 

"এক ছাদের নিচে সব তথ্য পাওয়ায় খুবই ভালো হয়েছে। এখানে ভ্রমণের ওয়ানস্টপ সার্ভিস পাওয়া যাচ্ছে। টাকা দিলেই ভ্রমণের সব কিছু করে দেবে তারা," যোগ করেন তিনি।

আরেক দর্শনার্থী জাহিদ আনোয়ার বলেন, "স্ত্রী ও মেয়েকে নিয়ে মেলায় এসেছি। সুন্দরবন যাওয়ার একটি প্যাকেজ পছন্দ হয়েছে, তথ্য নিয়ে রেখেছি। পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করবো।"

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী টিবিএসকে বলেন, "এই মেলার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক আদান-প্রদান হচ্ছে। ঢাকা ও কাঠমান্ডু রেগুলার ফ্লাইট রয়েছে। এরপরও দুই দেশের সঙ্গে আরও যোগাযোগ উন্নয়নের প্রয়োজন।" 

"বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারতকে নিয়ে সড়ক পথের যোগাযোগ উন্নয়ন হলে এ অঞ্চলে আরও পর্যটক বাড়বে। একে অন্যর সহোযোগিতায় এ খাতকে এগিয়ে নিতে চাই," যোগ করেন রাষ্ট্রদূত। 

নেপাল থেকে মেলায় এসেছে হিমালায়া হাব অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকাশ লামিছনে টিবিএসকে বলেন, "এই মেলায় অংশ নিয়ে আমি বাংলাদেশের পর্যটন স্পট সম্পর্কে জানতে পেরেছি।"

তিনি বলেন, "আমাদের দেশে সমুদ্র সৈকত নেই। বাংলাদেশের সমুদ্র সৈকতে যেনো পর্যটকরা আসে সেজন্য আমি নেপালে প্রচারণা চালাবো। আমরা চাই বাংলাদেশের লোক আরও বেশি নেপালে ঘুরতে যাক, আর নেপালের লোক সমুদ্র সৈকত দেখতে বাংলাদেশে আসুক।"

মেলায় ৯টি দেশের প্রায় ১৩০টি পর্যটন কোম্পানি অংশ নেয়। বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ভুটান, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক এবং লিথুয়ানিয়ার ৫০টিরও বেশি কোম্পানি দেশ ও বিদেশে আসন্ন পর্যটন মৌসুমে বিশেষ অফারসহ হলিডে প্যাকেজ নিয়ে মেলায় অংশগ্রহণ করে। 

আয়োজকরা তিন দিনব্যাপী এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ব্যবসায়িক সভাসহ বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেন।
 

Related Topics

টপ নিউজ

পর্যটন শিল্প / পর্যটন মেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ৬ বছরেও বাস্তবায়ন হয়নি পর্যটন মহাপরিকল্পনা, আসছে পরিবর্তন
  • ঈদকে সামনে রেখে আকর্ষণীয় অফার, ভ্রমণপিপাসুদের ঢল পর্যটন মেলায়
  • দেশের পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পর্যটন মেলা
  • আয় বাড়াতে সরকারি অফিসে খাবার বিক্রি করতে চায় লোকসানে থাকা পর্যটন কর্পোরেশন
  • মহাস্থানগড়ভিত্তিক টেকসই পর্যটনশিল্পের সম্ভাবনা অনুসন্ধানে দরকার নীরিক্ষাধর্মী গবেষণা

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net