Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
শুধু প্যাকেট করেই চালে ৩০% বেশি দাম নিচ্ছে সুপারশপগুলো: ভোক্তা অধিদপ্তর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 September, 2022, 09:40 am
Last modified: 07 September, 2022, 09:42 am

Related News

  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

শুধু প্যাকেট করেই চালে ৩০% বেশি দাম নিচ্ছে সুপারশপগুলো: ভোক্তা অধিদপ্তর

চালসহ নিত্যপণ্যের খোলা ও প্যাকেটজাত অবস্থায় দামের এই অসঙ্গতির বিষয়ে প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
টিবিএস রিপোর্ট
07 September, 2022, 09:40 am
Last modified: 07 September, 2022, 09:42 am

খোলা বাজারে যে মানের চাল বিক্রি হচ্ছে, সেই চালই শুধু প্যাকেট করে ৩০ শতাংশ বেশি দামে বিক্রি করছে অনেক সুপারশপ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বিভিন্ন সুপারশপের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভোক্তা অধিকার পর্যবেক্ষণ সংস্থার মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, " গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে এভাবে মুনাফা অর্জন করা অনৈতিক।"

তিনি বলেন, "প্যাকেটজাত চালের এই অতিরিক্ত দামের নেতিবাচক প্রভাব পড়ছে খোলা বাজারের চালের দামে। ফলে বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে চালের দাম। চিনি ও লবণসহ অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একইভাবে অনৈতিক উপায়ে মুনাফা করছে তারা।"

চালসহ নিত্যপণ্যের খোলা ও প্যাকেটজাত অবস্থায় দামের এই অসঙ্গতির বিষয়ে প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভোক্তা অধিদপ্তর বলছে, বাজারে রূপচাঁদা, প্রাণ, এসিআই, তীর, চাষীসহ বিভিন্ন ব্র্যান্ডের চাল প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি মিনিকেট চাল খোলা অবস্থায় বিক্রি হচ্ছে গড়ে ৬৮ টাকা দরে। কিন্তু সেই একইমানের চাল প্যাকেটজাত করে স্বপ্ন, আড়ং, প্রিন্স বাজার, ইউনিমার্ট, মীনাবাজার, অ্যাগোরাসহ বিভিন সুপারশপে ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

এক্ষেত্রে মিনিকেট চালে সুপারশপগুলো ১৪ থেকে ৩৩ শতাংশ এবং চিনিগুঁড়া চালে ২১ থেকে ২৯ শতাংশ মুনাফা করছে। একইভাবে লবণে সর্বোচ্চ ২৮ শতাংশ এবং ইলিশ মাছে ২৭ শতাংশ পর্যন্ত মুনাফা করছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ। 

 এএইচএম সফিকুজ্জামান বলেন, "অভিযানে দেখা গেছে, যেকোনো পণ্যে সুপারশপগুলোর লাভের পরিমাণ অনেক বেশি। সুপার প্রিমিয়ামের নামে ৫২ টাকার চাল বিক্রি করছে ৮৮ টাকায়। এভাবে তারা ভোক্তার পকেট কাটছে। কে কত টাকা লাভে পণ্য বিক্রি করছে, সেই তথ্য সংগ্রহ করা হয়েছে।" 

বাজারে পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে সুপারশপগুলোর ভূমিকা বেশি বলে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। 

ভোক্তারা আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, "প্রতিটি খাতে প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। আগে এক বছরে যে পরিমাণ অভিযোগ জমা পড়তো, এখন তা দুইগুণ বেড়েছে।"

অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, "ডিমের দামেও লাভ করা হচ্ছে আকাশ-পাতাল ব্যবধানে। প্রতি ডজন ডিমে তারা লাভ করছে ১৮.৩ টাকা করে। খোলা পণ্য প্যাকেটজাত করা মানেই তাদের বাড়তি লাভ।"

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপারসপগুলোর প্রতিনিধিরা বলেন, প্যাকেটজাত পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) সুপারশপগুলো নির্ধারণ করে না। বাজারজাতকারী ব্র্যান্ডগুলোই তা নির্ধারণ করে দেয়। এক্ষেত্রে তাদের দায় নেই। নিয়ম অনুযায়ী তারা মুনাফা করছেন।

স্বপ্ন সুপারশপের ম্যানেজার (পণ্য) তানিম খান বলেন, অতিরিক্ত নয়, বাজারের প্রচলিত নিয়মেই মুনাফা করা হচ্ছে।

সুপারশপগুলোতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য স্বপ্নে রাখা হয় না। মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই সপ্তাহ আগেই সেগুলো সংশ্লিষ্ট কোম্পানিকে ফেরত দেওয়া হয়।
 

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য / ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর / সুপারশপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net