Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
মন্ত্রণালয় ও বিভাগগুলির জন্য নতুন গাড়ি কেনা বন্ধ করেছে সরকার 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 July, 2022, 04:25 pm
Last modified: 03 July, 2022, 09:16 pm

Related News

  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল

মন্ত্রণালয় ও বিভাগগুলির জন্য নতুন গাড়ি কেনা বন্ধ করেছে সরকার 

গাড়ি কেনা ছাড়াও আতিথেয়তা ও প্রশিক্ষণ বাবদ সরকারি কর্মকর্তারা এই অর্থবছরে মাত্র ৫০ শতাংশ বরাদ্দ পাবেন। 
টিবিএস রিপোর্ট
03 July, 2022, 04:25 pm
Last modified: 03 July, 2022, 09:16 pm
বাংলাদেশ সচিবালয়। সংগৃহীত ছবি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এ লক্ষ্যে সরকারি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে ২০২২-২৩ অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলির জন্য নতুন গাড়ি কেনা বন্ধ করা হয়েছে। আজ রোববার (৩ জুলাই) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য সংস্থাকে পরিচালন ও উন্নয়ন উভয় প্রকার বরাদ্দ থেকে গাড়ি কেনার পরিকল্পনা বন্ধ করতে বলা হয়েছে। 

নির্দেশনায় আরো বলা হয়, পুরোনো গাড়ি প্রতিস্থাপনের উদ্যোগও এই সিদ্ধান্তের আওতায় আসবে। 

এর আগে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির ব্যাপক প্রাদুর্ভাবের সময়ে ৬ মাসের জন্য গাড়ি ক্রয়ে এধরনের একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।   

গাড়ি কেনা ছাড়াও আতিথেয়তা ও প্রশিক্ষণ বাবদ সরকারি কর্মকর্তারা এই অর্থবছরে মাত্র ৫০ শতাংশ বরাদ্দ পাবেন। 

ব্যয় কমানোর নানান উদ্যোগের মাধ্যমে এপর্যন্ত সাড়ে ৫ হাজার কোটি টাকা বাঁচানোর আশা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলির বরাতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে। 
 
Related Topics

টপ নিউজ

গাড়ি কেনা / সরকারি ব্যয় সংকোচন / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net