Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
৫৫ হাজার কোটি ইউরো প্রণোদনা ঘোষণা জার্মানির

অর্থনীতি

টিবিএস ডেস্ক
14 March, 2020, 02:05 pm
Last modified: 14 March, 2020, 02:18 pm

Related News

  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

৫৫ হাজার কোটি ইউরো প্রণোদনা ঘোষণা জার্মানির

ইউরো জোনের অর্থনীতি বড় মন্দার দিকে এগিয়ে চলেছে। বিশেষজ্ঞদের এমন হুঁশিয়ারির পর জার্মানি করোনা ভাইরাসের কারণে আর্থিক মন্দায় পড়া ব্যবসাগুলোকে সচল রাখতে বিপুল সরকারি বরাদ্দের ঘোষণা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই জার্মানির সবচেয়ে বড় আর্থিক প্রণোদনার উদ্যোগ।
টিবিএস ডেস্ক
14 March, 2020, 02:05 pm
Last modified: 14 March, 2020, 02:18 pm
শুক্রবার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুলজ (বাঁয়ে) এবং অর্থনীতি বিষয়ক মন্ত্রী পিটার আলটিমায়ের (ডানে)

করোনা ভাইরাস বিস্তাররোধে নিজ নিজ সীমান্তে আরও কড়াকড়ি আরোপ করেছে ডেনমার্ক, পোল্যান্ড এবং সাইপ্রাস। 

ডেনমার্ক এবং পোল্যান্ডের সঙ্গে জার্মানির সীমান্ত রয়েছে। জার্মান সরকার করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সকল প্রকার খরচে কোনও প্রকার কার্পণ্য করা হবে না বলে জানায়। একইসঙ্গে, অর্থনীতিকে করোনার প্রভাব থেকে সার্বিক সুরক্ষা দিতেও বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়।

করোনার কারণে ক্ষতিগ্রস্ত জার্মান কোম্পানি ও কর্মীদের আর্থিক সহায়তা দিতে কমপক্ষে ৫৫ হাজার কোটি ইউরোর ইউরোর আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই জার্মানির সবচেয়ে বড় আর্থিক প্রণোদনার ঘটনা।

জার্মানির বড় অংকের প্রণোদনা ঘোষণার পরেই ইউরোপীয় কমিশন আঞ্চলিক বাজার ধস নিয়ন্ত্রণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করে। খবর ফিন্যান্সিয়াল টাইমস ও ডয়েচে ভেলের। 

ইউরোপের অর্থনৈতিক ভরকেন্দ্র জার্মানির অন্যতম প্রধান বৈদেশিক বাণিজ্য সহযোগী দেশ চীন। কিন্তু করোনার কারণে সেখানেও মূলধনি যন্ত্রপাতি আমদানির চাহিদা কমে। এর সরাসরি প্রভাব পড়েছে জার্মানির ভারি শিল্প এবং প্রকৌশল খাতে। পাশাপাশি করোনা ভাইরাস বিস্তারের কেন্দ্র এখন ইউরোপ হওয়ায় তা জার্মানিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। 

এই অবস্থায় বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশটি বহু গুরুত্বপূর্ণ সম্মেলন ও বাণিজ্য মেলা স্থগিত করে। পিছিয়ে দেয়া হয়েছে লাইপসিশ বইমেলা, করা হয়েছে  হানোফার শিল্পমেলাও । খোদ নিজ দলের সম্মেলন পিছিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল। 

জার্মান কালচারাল কাউন্সিল বলছে, বাণিজ্যমেলাসহ বিভিন্ন অনুষ্ঠান বাতিল হওয়ায় সাংস্কৃতিক ও গণমাধ্যম খাত 'ব্যাপক ক্ষতিগ্রস্ত' হয়েছে।

তবে ইতালির সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখেই অগ্রিম প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখতে চাইছে না জার্মান সরকার। এর আগে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সকল প্রকার পর্যটন নিষিদ্ধ করে। এটাও জার্মান অর্থনীতির জন্য আরেক ধাক্কা। পাশাপাশি দেশটির কাছ থেকে বড় অংকের ঋণ নেওয়া ইতালি এবং গ্রীসের অর্থনীতি বড় আকারের মন্দার মুখে পড়তে পারে। 

ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এই উদ্বেগ চেপে রাখেননি। তিনি হুঁশিয়ার করে বলেন, করোনার ফলে সৃষ্ট সংকট ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অর্থনীতির ভিত্তি ধরে শক্ত ঝাঁকুনি দিচ্ছে। এই অবস্থায় সদস্য দেশগুলোকে তাদের প্রয়োজন অনুসারে সরকারি প্রণোদনা চালু করার পর্যাপ্ত স্বাধীনতা দেওয়া হবে।

গত শুক্রবার জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুলজ করোনায় প্রভাবিত সকল জার্মান শিল্পে আর্থিক প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অংক অনুসরণ না করার কথা জানান। এর মানে সরকার নিজ সাধ্য অনুসারে প্রয়োজনীয় কর রেয়াত এবং দীর্ঘমেয়াদী ঋণ সঞ্চালনের উদ্যোগ নেবে। 
 
Related Topics

টপ নিউজ

জার্মানি / ইউরো জোন / ইউরোপীয় কমিশন / প্রণোদনা প্যাকেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net