Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সিরাজগঞ্জে জমে উঠেছে ভাসমান পাটের হাট

অর্থনীতি

ইসরাইল হোসেন বাবু
29 September, 2021, 11:50 am
Last modified: 29 September, 2021, 12:29 pm

Related News

  • শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেকের 
  • সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন ও তাঁত শিল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

সিরাজগঞ্জে জমে উঠেছে ভাসমান পাটের হাট

বর্তমানে বাজারে পাটের ভালো দাম থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছেন কৃষকরা।
ইসরাইল হোসেন বাবু
29 September, 2021, 11:50 am
Last modified: 29 September, 2021, 12:29 pm
ছবি-টিবিএস

দেশের সোনালী আঁশ পাট হারাতে বসেছিল তার গৌরব ও ঐতিহ্য। তবে কয়েক বছর যাবত পাটের চাহিদা ও দাম বৃদ্ধির ফলে কৃষকরা আবারও পাট চাষে আগ্রহী হচ্ছেন। উৎপাদিন পাট কেনাবেচায় তাই সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে জমে উঠেছে ভাসমান নৌকায় পাটের হাট। বর্তমানে বাজারে পাটের ভালো দাম থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছেন কৃষকরা।

প্রতি সপ্তাহে দুই দিন (শনি ও বুধবার) এই হাট বসে। ভোর থেকে শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত। ক্রেতা ও বিক্রেতাদের আসা যাওয়া ও বেচাকেনা সব কিছুই চলে নৌকায়। সকলের হাঁক ডাকে জমে উঠে বেচাকেনা। প্রতি মণ পাট বিক্রি হয় আড়াই থেকে তিন হাজার টাকায়।   

জামালপুরের সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বগুড়ার সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, টাঙ্গাইলের ভুয়াপুর, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে কৃষক ও ব্যাপারীরা নৌকায় করে এই হাটে পাট ক্রয়-বিক্রয় করতে আসেন।

নাটুয়ারপাড়ার কৃষক আবুল কাশেম জানান, ৫ বিঘা জমিতে পাট চাষ করেছিলাম, ফলন ভালো হয়েছে, বিক্রি করে ভাল দাম পেয়েছি।

খাসরাজবাড়ি এলাকার কৃষক জমশের আলী জানান, এবার পাট বিক্রি করে ভাল দাম পেয়েছি। প্রতিমণ পাট আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় বিক্রি হয়েছে। এমন অবস্থা থাকলে আবারও পাট চাষ করবো। অন্য কৃষকরাও উৎসাহী হবেন।

জামালপুর থেকে আসা পাটের পাইকার ফরিদ উদ্দিন বলেন, ভাসমান হাটে পাট কিনে এক নৌকা থেকে অন্য নৌকায় তোলা সহজ হয়। নদীতে যোগাযোগ সুবিধা ভাল এবং পরিবহন খরচও কম হয়। প্রতি হাটে ৪০/৬০ মণ পাট ক্রয়ের কথাও জানান তিনি।  

কাজিপুরের পাটের ব্যাপারি আলম বলেন, পাট শুকনো স্থানের হাট থেকে কিনে নৌকায় তুলতে অসুবিধা হয়। তাই নৌকা থেকে পাট কিনি। প্রতি হাটে ৬৫ থেকে ৭০ মণ পাট ক্রয় করেন বলে তিনি জানান। 

হাট কমিটির সদস্য আব্দুর রহিম মাস্টার বলেন, পাট ক্রয়-বিক্রয় করতে কাজিপুরের চরাঞ্চলের কৃষকদের পাশাপাশি টাঙ্গাইলের ভুয়াপুর, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি ও জামালপুরের মাদারগঞ্জ থেকে অনেক পাইকার এই হাটে আসেন। কেনাবেচা এবং আসা যাওয়া সহজ হওয়ায় এই হাটের কদর দিনদিন বাড়ছে। এবার পাটের দাম ভালো থাকায় কৃষকরাও খুশি।

হাট ইজারাদার ও নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন বলেন, প্রতি হাটে প্রায় এক থেকে দেড় হাজার মণ পাট ক্রয়-বিক্রয় হয়। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাস ভাসমান হাটে পাট ক্রয়-বিক্রয়ের প্রকৃত মৌসুম। নৌকা ছাড়া শুকনো স্থানেও এখানে হাট বসে। প্রতি মণ পাটে ইজারা খরচ নেয়া হয় মাত্র ৫ টাকা।

এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, চলতি বছর বন্যার আগেই কৃষকেরা পাট কেটেছে। যে কারণে পাটের তেমন ক্ষতি হয়নি। আগের সময়ের তুলনায় দাম বেড়ে যাওয়ায় এ অঞ্চলের কৃষকরা এখন পাট চাষে মনোযোগী হচ্ছে। এ বছর উপজেলায় ৫ হাজার ৫৫৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এতে ১২ হাজার ৭২৮ মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে। নাটুয়ারপাড়া হাট ছাড়াও উপজেলার সোনামুখী, ঢেকুরিয়া ও মেঘাই হাটেও লাখ লাখ টাকার পাট কেনাবেচা হয় বলে জানান এই কৃষি কর্মকর্তা।

এদিকে, গত বছরের তুলনায় এ বছর জেলায় অনেক বেশি পাট উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু হানিফ। 

তিনি বলেন, এ বছর জেলার ৯টি উপজেলায় ১৫ হাজার ৮২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা থেকে ৩৪ হাজার ৩৩০ মেট্রিক টন পাট সংগ্রহ হয়েছে।

পরিবেশবান্ধব পাটের মোড়কসহ বিভিন্ন কাজে পাট জাতীয় পণ্যের ব্যবহার বাড়লে, পাটের চাহিদা যেমন বাড়বে, তেমনি লাভবান হবেন চাষিরা। তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, সে বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে বলেও জানান, এই উপ-পরিচালক।
 

Related Topics

টপ নিউজ

সিরাজগঞ্জ / ভাসমান পাটের হাট / পাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেকের 
  • সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন ও তাঁত শিল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net