Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
সরকার তেল-চিনির দাম নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে বাড়তি দামেই  

অর্থনীতি

জহির রায়হান
25 September, 2021, 11:00 am
Last modified: 25 September, 2021, 11:02 am

Related News

  • হরমুজ নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা বিশ্বাস করছে না বিশ্ববাজার; কাটছে না উদ্বেগ, বাড়ছে তেলের দাম
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • জ্বালানি তেলের দামের প্যারাডাক্স: চড়া কর ডেকে আনছে ভর্তুকি
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম

সরকার তেল-চিনির দাম নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে বাড়তি দামেই  

এছাড়াও দুই সপ্তাহের ব্যবধানে ডাল, আটা, মুরগিতে কেজিপ্রতি দাম বেড়েছে ১০-২০ টাকা।
জহির রায়হান
25 September, 2021, 11:00 am
Last modified: 25 September, 2021, 11:02 am
প্রতীকি ছবি

সরকার তেল-চিনির দাম বেঁধে দিলেও বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এছাড়াও এমন পরিস্থিতিতে দুই সপ্তাহের ব্যবধানে ডাল, আটা, মুরগিতে কেজিপ্রতি দাম বেড়েছে ১০-২০ টাকা।

গত ৫ সেপ্টেম্বর প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২৯ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৯ সেপ্টেম্বর প্রতিকেজি খোলা চিনির মূল্য ৭৪ টাকা  ও প্যাকেটজাত চিনি ৭৫ টাকা ঠিক করে দেয় সরকার।

শুক্রবার কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি প্যাকেটজাত সাদা চিনি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৮৬ টাকা। আর লাল চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকা। খোলা সাদা চিনি ৮০ টাকা ও লাল চিনি ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাংলা‌দেশ চি‌নি ও খাদ্য শিল্প কর‌পোরেশনের লাল আ‌খের চি‌নির প্যাকেটের গায়ে দাম লেখা ৭৫ টাকা। এ চিনি দোকানে বিক্রি হচ্ছে ৯০ টাকা। মগবাজার আমবাগান এলাকার দোকানদার মো. খালেক বলেন, এ লাল চিনি প্যাকেট খুলে বিক্রি করলেও ৯০ টাকা বিক্রি করা যাবে।

১৫ দিনের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১০ থেকে ১২ টাকা। বাজার ঘুরে দেখা যায়, খোলা সয়াবিন তেল প্রতিকেজি ১৪২ টাকা লিটার আর বোতলজাত তেল ১৫০ টাকা বিক্রি হচ্ছে। বিভিন্ন ব্রান্ডের ৫ লিটারের বোতলজাত তেল ৭১০ থেকে ৭৫০ টাকা বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের তুহিন জেনারেল স্টোরের দোকানদার মো. সাহদাত বলেন, ১৫ দিন আগে খোলা ময়দার কেজি ৩৮ টাকা ছিল এখন হয়েছে ৪৫ টাকা, আর বিভিন্ন ব্যান্ডের প্যাকেট ময়দা ২ কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা যেটা ছিল ৮৫ টাকা। খোলা আটা ৩০ টাকা ছিল, এখন ৩৬ থেকে ৩৮ টাকা। আর ২ কেজির  প্যাকেট আটা বিক্রি হচ্ছে ৮১ টাকা, যেটা ৭১ টাকা ছিল।

ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা

লকডাউন প্রত্যাহারের পর থেকেই দেশের মুরগির দাম বাড়তে শুরু করে। সেটা আর কমছে না। গত ১৫ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।

কারওয়ান বাজারের বিক্রেতা আমজাদ হোসেন জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম তাই দাম বেড়েছে। ১৫ দিন আগে ১৪০ টাকা ছিল, এখন প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা ছিল ২৫০ টাকা।

ফার্মের মুরগির ডিমের দামও কয়েক সপ্তাহ ধরে বাড়তি। এক মাসের ব্যবধানে প্রতি ডজনে ১৫-২০ টাকা বেড়ে এখন ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

ছোট দানার মশুর ডাল এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ দিনের ব্যবধানে কনডেন্সড মিল্কের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা।

মগবাজার এলাকার চা বিক্রেতা মোহম্মদ সিদ্দিকের প্রতিদিন ৮ থেকে ১০টি কনডেন্সড মিল্ক শেষ হয়। তিনি বলেন, চিনির দামও বাড়তি, আবার কনডেন্সড মিল্কের দামও বেড়েছে। তাই দুধ চা প্রতি কাপ ৫ টাকা থেকে ৭ টাকা করেছি। আর রং চা ৬ টাকা।

প্রায় সব ধরনের সবজির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। বেগুন, করলা, ঝিঙে, ঢ্যাঁড়স, ধুন্দল ৫৫-৬০ টাকা কেজিতে বিক্রি করছেন বিক্রেতারা। আর সব মাছের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে বলে জানান কারওয়ান কাজারের এক বিক্রেতা।

সবজি, ভোজ্য তেল, চিনি, আটা, ডাল, মুরগি-ডিমের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের।

কারওয়ান বাজারে পণ্য কিনতে আসা মানিক সিকদার বলেন,  নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে; কিন্তু আমাদের আয় তো আর বাড়ছে না। এভাবে বাড়তে থাকলে সংসার কীভাবে চালাবো! 

 
 

Related Topics

টপ নিউজ

তেলের দাম / চিনির দাম / নিত্যপণ্যের মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • হরমুজ নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা বিশ্বাস করছে না বিশ্ববাজার; কাটছে না উদ্বেগ, বাড়ছে তেলের দাম
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • জ্বালানি তেলের দামের প্যারাডাক্স: চড়া কর ডেকে আনছে ভর্তুকি
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net