Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
মহামারির মধ্যেও এক বছরে স্কুল শিক্ষার্থীদের আমানত বেড়েছে ২০ শতাংশ

অর্থনীতি

ফরহাদ হোসেন
15 June, 2021, 09:05 am
Last modified: 15 June, 2021, 03:21 pm

Related News

  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে
  • রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ
  • ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে
  • মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা; জুনেও আমানতে প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে

মহামারির মধ্যেও এক বছরে স্কুল শিক্ষার্থীদের আমানত বেড়েছে ২০ শতাংশ

চলতি বছরের এপ্রিল শেষে এর পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা ছুঁইছুঁই করছে, যা গেল বছরের মার্চের চেয়ে ২০ শতাংশ বেশি।
ফরহাদ হোসেন
15 June, 2021, 09:05 am
Last modified: 15 June, 2021, 03:21 pm
ছবি-সংগৃহীত

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সঞ্চয়ের মানসিকতা থেমে নেই। ব্যাংকে রাখা তাদের আমানতের পরিমাণ বাড়ছে। 

চলতি বছরের এপ্রিল শেষে এর পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা ছুঁইছুঁই করছে, যা গেল বছরের মার্চের চেয়ে ২০ শতাংশ বেশি। একই সাথে গেল বছরের মার্চের চেয়েও এই হার বেশি। 

গেল বছরের মার্চে স্কুল শিক্ষার্থীদের আমানতের প্রবৃদ্ধি ছিল ১৪.২৪ শতাংশ আর পরিমাণ ছিল ১ হাজার ৬০০ কোটি টাকার বেশি।  

সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। 

এতে দেখা যায়, স্কুল শিক্ষার্থীদের আমানতের সিংহভাগই শহরাঞ্চলে। ১,৯৮৬ কোটি টাকা আমানতের মধ্যে শহরাঞ্চলে ১,৪৯৩ কোটি টাকা এবং গ্রামাঞ্চলে ৪৯৩ কোটি টাকা। 

পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের একাউন্ট সংখ্যাও বাড়ছে। চলতি বছরের এপ্রিলে গেল বছরের এপ্রিলের তুলনায় ২৩ শতাংশ বেড়ে একাউন্ট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৫ হাজার ৫১৩টি। এর মধ্যে ছাত্রদের একাউন্ট সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ এবং ছাত্রীদের প্রায় সাড়ে ১২ লাখ।  

এদিকে গ্রামের তুলনায় শহরে একাউন্ট বৃদ্ধির হার বেশি। গ্রামাঞ্চলে গেল এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে মাত্র ৪.২৭ শতাংশ বেড়ে স্কুল ব্যাংকিং একাউন্ট এর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫৯ হাজারে। অন্যদিকে শহরাঞ্চলে একই সময়ে ১১.৩২ শতাংশ বেড়ে একাউন্ট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ ২৫ হাজারের বেশি। 

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সার্বিকভাবে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ায় স্কুল ব্যাংকিং এ আমানত ও একাউন্ট সংখ্যা বাড়ছে। 

এছাড়া করোনায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যাংকের মাধ্যমে টিউশন ফি দিতে হয়েছে। এই কারণেও একাউন্ট ও আমানত বেড়ে থাকতে পারে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

স্কুল ব্যাংকিং কে জনপ্রিয় করতে এসব একাউন্টের আমানতের মুনাফার ওপর উৎসে কর কমানোর জন্য গেল বছরের নভেম্বরে রাজস্ব বোর্ডের কাছে অনুরোধ করে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। 

১৮ বছরের কম শিক্ষার্থীদের ক্ষেত্রে যেহেতু স্কুল ব্যাংকিং একাউন্টগুলো অভিভাবকের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাই যেসব অভিভাবকের ই-টিআইএন নাম্বার আছে সেই সব একাউন্টের ক্ষেত্রে ১০ শতাংশ এবং যার ই-টিআইএন নাম্বার নেই সেক্ষেত্রে ১৫ শতাংশ কর কাটা যেতে পারে। তবে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে কোন সাড়া পাওয়া যায়নি।  

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, তার কাছে উৎসে কর ছাড়ের অনুরোধের বিষয়ে বিস্তারিত কোন তথ্য নেই। তবে এই ধরনের উদ্যোগ কার্যকর হলে স্কুল ব্যাংকিং এর জনপ্রিয়তা আরো বাড়বে বলে তিনি মনে করেন।   

Related Topics

টপ নিউজ

আমানত প্রবৃদ্ধি / আমানত সঞ্চয় / স্কুল শিক্ষার্থীদের আমানত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে
  • রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ
  • ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে
  • মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা; জুনেও আমানতে প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net