Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
ব্রিকস জোটের উন্নয়ন ব্যাংকের সদস্যপদ পেল বাংলাদেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 September, 2021, 05:25 pm
Last modified: 02 September, 2021, 05:31 pm

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

ব্রিকস জোটের উন্নয়ন ব্যাংকের সদস্যপদ পেল বাংলাদেশ

এনডিবি’র প্রেসিডেন্ট মার্কোস ট্রিয়োজো বলেন, “বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি বাংলাদেশকে এনডিবিতে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে আমাদের সংস্থায় বাংলাদেশের যোগদান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন।”
টিবিএস রিপোর্ট
02 September, 2021, 05:25 pm
Last modified: 02 September, 2021, 05:31 pm
ব্রিকস জোটের উন্নয়ন ব্যাংকের সদস্যপদ পেল বাংলাদেশ

উদীয়মান অর্থনীতির পাঁচ দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার (ব্রিকস) গঠিত উন্নয়ন সহযোগী ব্যাংক- নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্যপদ পেয়েছে বাংলাদেশ। 

গত ২০ আগস্টের এক বৈঠকে এনডিবি'র গভর্নিং বোর্ড বাংলাদেশকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্তটি গ্রহণ করে। 

এনডিবি'র প্রেসিডেন্ট মার্কোস ট্রিয়োজো বলেন, "বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি বাংলাদেশকে এনডিবিতে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে আমাদের সংস্থায় বাংলাদেশের যোগদান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন।"

এনিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, "স্বাধীনতার ৫০ বছর পূর্তির ঐতিহাসিক মুহূর্তে এনডিবিতে বাংলাদেশের সদস্যপদ লাভ অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি করলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ভিশন বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ ও সমতা ভিত্তিক বিশ্ব নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন- তা বাস্তবায়নে আমরা এনডিবি'র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো।"

অর্থমন্ত্রী দ্রুত অনুমোদনের সিদ্ধান্তের জন্য এনডিবি'র গভর্নিং বোর্ডকে ধন্যবাদ জানান। 

বর্তমান সরকারের উন্নয়নের ভিশন-২০৪১ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করে অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক ও সামাজিক মান উন্নত করে আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

গত এক দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের শক্তিশালী গতির কথা তুলে ধরে তিনি জানান, তারপরও আলোচ্য লক্ষ্যমাত্রা পূরণে সরকার গৃহীত ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত রাখতে বহিঃউৎস থেকে বাংলাদেশের বিপুল পরিমাণ আর্থিক সহায়তার দরকার হবে।  

"এনডিবি'র সদস্যপদ লাভের মাধ্যমে বৈদেশিক অর্থায়নের আরেকটি উৎস যুক্ত হলো," যোগ করেন কামাল।   

এর আগে ২০২০ সালের শেষদিকে ব্রিকস-এর মূল সদস্য দেশগুলোর সঙ্গে বৈশ্বিক পরিধি বিস্তারে কয়েক দফা আলোচনা করে এনডিবি। এসময় ব্যাংকটি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েকে প্রথম ব্রিকস বহির্ভূত দেশ হিসাবে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সবুজ সংকেত পায়।  

উদীয়মান বাজার অর্থনীতির দেশগুলোর প্রধানতম এই সংস্থায় অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশের নিজস্ব উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে নতুন সুযোগ সৃষ্টি হলো। 

অবকাঠামো ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে নতুন প্ল্যাটফর্ম হিসেবে এনডিবি'র সঙ্গে সহযোগিতার সম্পর্ক তৈরি হবে। ব্রিকস-এর মূল সদস্যসহ পরবর্তীতে সদস্যপদ লাভকারী দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নের সুযোগ পাওয়া যাবে। 

ছয় বছর আগে প্রতিষ্ঠার পর থেকে সদস্য দেশে অন্তত ৮০টি প্রকল্পে অর্থায়ন করেছে এনডিবি, যার মোট অঙ্ক ৩০ বিলিয়ন ডলার। মূলত, যোগাযোগ, পানি সরবরাহ, স্যানিটেশন, দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন, ডিজিটাল ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়নের বিভিন্ন প্রকল্পে ব্যাংকটি বিনিয়োগ করছে। 

Related Topics

টপ নিউজ

ব্রিকস ব্যাংক / নিউ ডেভেলপমেন্ট ব্যাংক / এনডিবি / বাংলাদেশ / সদস্যপদ পেল বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net