Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
বিশ্ব অর্থনীতি ২০২০ পূর্বাভাস সূচক আরও কমাবে আইএমএফ

অর্থনীতি

টিবিএস ডেস্ক
15 June, 2020, 07:25 pm
Last modified: 15 June, 2020, 09:29 pm

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • হিটলারের ভয়ংকর শুল্কনীতির পাগলা ঘোড়া: জার্মান অর্থনীতিকে যা খাদের দিকে দাবড়ে নিল
  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ২২ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
  • শুল্ক-ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি; প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ
  • যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি: জাপানের প্রধানমন্ত্রী

বিশ্ব অর্থনীতি ২০২০ পূর্বাভাস সূচক আরও কমাবে আইএমএফ

সংশোধনের পর নতুন পূর্বাভাস সূচক প্রতিবেদন আগামী ২৪ জুন প্রকাশিত হবে। প্রতিবেদনে নানা দেশের চরম প্রতিবন্ধকতা পূর্ণ অর্থনৈতিক চিত্র উঠে আসতে পারে।
টিবিএস ডেস্ক
15 June, 2020, 07:25 pm
Last modified: 15 June, 2020, 09:29 pm
ছবি: রয়টার্স

পূর্ব ধারণার চাইতেও বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে গভীর সঙ্কটের সূচনা করেছে কোভিড-১৯ মহামারি। একারণে গত এপ্রিলে দেওয়া বিশ্ব অর্থনীতির ৩ শতাংশ সংকোচনের পূর্বাভাসকে ফের সংশোধন করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। 

ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, তার সংস্থা চলতি ২০২০ সালের পূর্বাভাসকে আরও কমাতে পারে। অর্থাৎ, জিডিপি সংকোচনের আকার বাড়তে চলেছে। 

সংশোধনের পর নতুন পূর্বাভাস সূচক প্রতিবেদন আগামী ২৪ জুন প্রকাশিত হবে। প্রতিবেদনে নানা দেশের চরম প্রতিবন্ধকতাপূর্ণ অর্থনৈতিক চিত্র উঠে আসবে। গতপরশু ১৩ জুন আইএমএফের ওয়েবসাইটে প্রকাশিত তার এক বক্তব্যের সূত্রে এসব কথা জানা গেছে। 

আইএমএফ প্রধান বলেন, যেসব তথ্য আমাদের হাতে আসছে তার ওপর ভিত্তি করে আগামীর পূর্বাভাস আরও নিম্নমুখী হতে পারে। এর মানে হচ্ছে, ইতোপূর্বে বেশিরভাগ দেশের অর্থনীতি নিয়ে আমরা যতটুকু ইতিবাচক প্রত্যাশা করেছিলাম, তা ভঙ্গ হতে চলেছে। প্রকৃতপক্ষে তাদের অর্থনীতি আরও মন্দাবস্থার দিকেই ধাবিত হচ্ছে।

তিনি বলেন, অল্প সংখ্যক কিছু দেশের অর্থনীতি তুলনামূলক ভালো করলেও, চলমান সঙ্কটের মাঝে তাদের জিডিপি প্রবৃদ্ধির মাত্রা মহামারি পূর্ব অবস্থানের চাইতে বাড়েনি। 'প্রকৃত অর্থনীতির ভিত্তিমূলে করোনাভাইরাসের মহামারি শক্তিশালী আঘাত হেনেছে' বলেও যোগ করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।

আইএমএফের হিসাবে, মহামারি পরিস্থিতির কারণে বিশ্বের ১০ কোটি মানুষ নতুন করে চরম দারিদ্র্যের শিকার হবে। এছাড়াও, চাকরি হারানো নিয়ন্ত্রণে রাখাসহ আর্থ-সামাজিক বৈষম্য নির্মূলে প্রভাবিত দেশগুলোর সরকারকে অতিরিক্ত তহবিল বরাদ্দ দিতে হবে। 

আইএমএফ প্রধান একটি সার্বজনীন অর্থনৈতিক উত্তরণের স্বার্থে স্বাস্থ্য এবং শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন। এছাড়াও, তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রস্তুতি জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেছেন। নিম্ন আয়ের পরিবার এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উন্নত প্রযুক্তি এবং আরও সহজশর্তের আর্থিক পরিষেবার আওতায় আনারও আহ্বান জানান তিনি।  
 
Related Topics

টপ নিউজ

আইএমএফ পূর্বাভাস / আন্তর্জাতিক মুদ্রা তহবিল / ক্রিস্টালিনা জর্জিয়েভা / বৈশ্বিক অর্থনীতি / করোনা মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • হিটলারের ভয়ংকর শুল্কনীতির পাগলা ঘোড়া: জার্মান অর্থনীতিকে যা খাদের দিকে দাবড়ে নিল
  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ২২ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
  • শুল্ক-ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি; প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ
  • যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি: জাপানের প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net