Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বিশ্ববাজারে আট বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রুপার দর

অর্থনীতি

টিবিএস ডেস্ক 
01 February, 2021, 07:30 pm
Last modified: 01 February, 2021, 07:35 pm

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • ওপেন সোর্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রোপিককে টেক্কা দিচ্ছে চীনের ‘ঝিপু’
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও তেল-গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে না
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে আট বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রুপার দর

ইতোপূর্বে, সামাজিক মাধ্যম রেডিট- এর ‘ওয়ালস্ট্রিটবেটস’ পেজে এক ব্যবহারকারী সাধারণ মানুষের প্রতি ধাতু বাজারে বিনিয়োগ করে বৃহৎ ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হ্রাসের আহ্বান জানান। তার পরই বিনিয়োগের নতুন গতি লক্ষ্য করা যায়।
টিবিএস ডেস্ক 
01 February, 2021, 07:30 pm
Last modified: 01 February, 2021, 07:35 pm
সোমবার লন্ডন বাজারে প্রতি আউন্স রুপার দর ১১ শতাংশ বাড়ে। ছবি: স্টেফান ওয়্যারমুথ/ ব্লুমবার্গ

২০১৩ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে রুপার দর। পুঁজিবাজারের খুচরা লেনদেনকারীরা গেমস্টপ- এর শেয়ারের অস্থায়ী বিক্রেতাদের বিরুদ্ধে সফল অবস্থান নেওয়ার পর; রুপার বাজারকে পরবর্তী লক্ষ্যে পরিণত করলে দরের এই রেকর্ড উত্থান দেখা দেয়। 

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) কার্যদিবসের শুরুর দিকের লেনদেনে লন্ডন বাজারে প্রতি আউন্স রুপার দর আউন্সপ্রতি ৩০ মার্কিন ডলার বাড়ে। দর বৃদ্ধির হার ছিল ১১ শতাংশ। 

তার আগে গত সপ্তাহে মূল্যবান ধাতুটির দর ৬ শতাংশ বাড়ে। ফলে এটি উত্তোলনকারী খনি কোম্পানিগুলোর বাজার মুল্যায়নে চাঙ্গাভাব বিরাজ করে। 

বিশ্বের সবচেয়ে বড় রুপার ভিত্তিতে লেনদেনকারী তহবিল- আইশেয়ারস সিলভার ট্রাস্ট গেল শুক্রবারে ১০০ কোটি ডলারের বিনিয়োগ পায়। তহবিলটির স্পন্সর সংস্থা- ব্ল্যাকরক সূত্র এ তথ্য জানায়। 

ইতোপূর্বে, সামাজিক মাধ্যম রেডিট- এর 'ওয়ালস্ট্রিটবেটস' পেজে এক ব্যবহারকারী সাধারণ মানুষের প্রতি ধাতু বাজারে বিনিয়োগ করে বৃহৎ ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হ্রাসের আহ্বান জানান। তার পরই বিনিয়োগের নতুন গতি লক্ষ্য করা যায়।

"নেহাত নির্বুদ্ধিতা আর অর্থনৈতিক নৈরাজ্য ছাড়া এটি অন্যকিছুই নয়; কিন্তু সমস্যা হলো, এর মাধ্যমে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে," মন্তব্য করেন মূল্যবান ধাতুর পেশাদার লেনদেনকারী নরম্যান রস।  

গেল সপ্তাহে দ্য হ্যাপি হাওয়াইয়ান' নামের ওই ব্যবহারকারী লেখেন, লেনদেনের ভিত্তিতে পরিচালিত তহবিল- ইটিএফ- এ বিনিয়োগ করলে "রুপার বাস্তবিক সরবরাহ" তহবিলগুলোয় জোর করেই নিশ্চিত করা যাবে। ফলে বাজারে দেখা দেবে "সাময়িক চাপ" যেকারণে রুপোর দর বাড়তে বাধ্য হবে।  

ফোরাম পেজে ওই ব্যবহারকারী আরও লেখেন, এমন পরিবর্তন করা গেলে তা হবে অবিশ্বাস্য। এরফলে ধাতুর বৈশ্বিক বাজারে বিনিয়োগকারী বড় ব্যাংকগুলোকে 'চরম মূল্য' দিতে হবে, কারণ তারা রুপার দরপতনের পক্ষে বাজি ধরেছে। 

এই আহব্বানে গেমস্টপে বিনিয়োগকারী নব্য পুঁজি লগ্নীকারীর দল বিপুল সাড়া দেয়। গত সপ্তাহে তাদের শেয়ার কেনার হিড়িকেই লোকসানের মুখ দেখে মেলভিন ক্যাপিটাল সহ বেশ কয়েকটি হেজফান্ড। তারা গেমস্টপের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েও কোম্পানিটির দর কমাতে ব্যর্থ হয়।

  • সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস 
     
Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

রুপা / গেমস্টপ / বিশ্ববাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • ওপেন সোর্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রোপিককে টেক্কা দিচ্ছে চীনের ‘ঝিপু’
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও তেল-গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে না
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net