Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
বাংলাদেশের সঙ্গে সরাসরি ব্যবসা শুরু করতে চায় ব্রাজিল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 October, 2021, 09:45 am
Last modified: 04 October, 2021, 09:54 am

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

বাংলাদেশের সঙ্গে সরাসরি ব্যবসা শুরু করতে চায় ব্রাজিল

ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, “প্রায় ৫০০ বছর পূর্বে রিও দে ক্যানিরো পোর্টের সাথে বাংলাদেশের সরাসরি ব্যবসা-বাণিজ্য চলমান ছিল। এখনো বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে প্রচুর সম্ভাবনা রয়েছে”।
টিবিএস রিপোর্ট
04 October, 2021, 09:45 am
Last modified: 04 October, 2021, 09:54 am
সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সরাসরি ব্যবসা শুরুর আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দো অলিভেইরা জুনিয়র। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে তিনি এসব কথা বলেন। শনিবার (২ অক্টোবর) রাতে নগরে একটি হোটেলে এ সভা হয়।

ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, "প্রায় ৫০০ বছর পূর্বে রিও দে ক্যানিরো পোর্টের সাথে বাংলাদেশের সরাসরি ব্যবসা-বাণিজ্য চলমান ছিল। এখনো বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে প্রচুর সম্ভাবনা রয়েছে"।

এ জন্য দু'দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ এবং চিটাগাং চেম্বারের সার্বিক সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দো অলিভেইরা জুনিয়র।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন "বর্তমানে ফার্মাসিউটিক্যালস, আরএমজিসহ অনেক বাংলাদেশী পণ্যের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও সরাসরি বিজনেস চ্যানেল না থাকার কারণে ব্রাজিলে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। তৃতীয় দেশের পরিবর্তে ডাইরেক্ট বিজনেস চ্যানেল স্থাপনের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে উভয়দেশ অত্যন্ত উপকৃত হতে পারে।"

চেম্বার সভাপতি বাংলাদেশে মিরসরাইসহ নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলিয়ান বিনিয়োগসহ আগামী দিনে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কাঙ্খিত অগ্রগতি প্রত্যাশা করেন।

সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা এস্টিভেস দো এন্দ্রাদে, নভো গ্রপে'র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক আশরাফুজ্জামান চৌধুরী এবং ভাটিয়ারী গল্ফ ক্লাব'র সিইও লে. কর্ণেল মো. তৌফিকুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল-বাংলাদেশ / বাণিজ্যিক সম্পর্ক / বাণিজ্য সম্প্রসারণ / ব্রাজিল / বাংলাদেশের কূটনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net