Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
বন্ধ থাকা কারখানার পোশাক শ্রমিকরা এপ্রিলের বেতন পাবেন ৬৫ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 May, 2020, 09:55 am
Last modified: 05 May, 2020, 10:07 am

Related News

  • গাজীপুরে ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন, ৯৯.৭৩ শতাংশে বোনাস পরিশোধ করা হয়েছে: শিল্প পুলিশ
  • শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়
  • নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
  • শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই

বন্ধ থাকা কারখানার পোশাক শ্রমিকরা এপ্রিলের বেতন পাবেন ৬৫ শতাংশ

ঈদের আগেই শতভাগ বেতন পাবেন কর্মস্থলে উপস্থিত পোশাক শ্রমিকরা। যারা কাজে যোগ দিতে পারেননি তারাও পাবেন ৬৫ শতাংশ। 
টিবিএস রিপোর্ট
05 May, 2020, 09:55 am
Last modified: 05 May, 2020, 10:07 am
নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকারের সাধারণ ছুটির সময় এপ্রিল মাসে যেসব পোশাক কারখানা বন্ধ ছিল বা তখন যে শ্রমিকরা কাজ করেননি তাদের আরও ৫ শতাংশ বাড়িয়ে মোট মজুরির ৬৫ শতাংশ পরিশোধ করা হবে।

অর্থাৎ ঈদের আগেই শতভাগ বেতন পাবেন কর্মস্থলে উপস্থিত পোশাক শ্রমিকরা। যারা কাজে যোগ দিতে পারেননি তারাও পাবেন ৬৫ শতাংশ। 

সোমবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে এপ্রিলের মজুরি শ্রমিকরা ৬০ শতাংশ মজুরি পাবেন- সরকার মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কয়েকটি শ্রমিক সংগঠনের এ বেতন বৃদ্ধির দাবীর প্রেক্ষিতে নতুন করে আরো ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়। এপ্রিলের মজুরির হিসাব চূড়ান্ত হয়ে যাওয়ায় বর্ধিত মজুরির ৫ শতাংশ শ্রমিকরা মে মাসের মজুরি সঙ্গে পাবেন।

সভায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী সংসদ সদস্য শাহজাহান খান, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী,  বিকেএমইএর সভাপতি এবং সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, তৈরি পোশাক খাতের  শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক। নিট  পোশাক তৈরি ও  রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক  নেতা মন্টু ঘোষ, আমিরুল হক আমিন, নাজমা আক্তার, বাবুল আখতার এবং শহীদুল্ল্যাহ শহীদ প্রমুখ  বৈঠকে অংশ গ্রহণ করেন।

ঈদের আগে শ্রমিকদের উৎসব বোনাস নিয়ে আগামী সপ্তাহে সরকার মালিক -শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

শ্রমিকের বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • গাজীপুরে ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন, ৯৯.৭৩ শতাংশে বোনাস পরিশোধ করা হয়েছে: শিল্প পুলিশ
  • শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়
  • নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
  • শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net