Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
ফল-মাছে সচল হচ্ছে আখাউড়া স্থলবন্দর

অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
02 April, 2020, 03:25 pm
Last modified: 02 April, 2020, 05:53 pm

Related News

  • সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ পার্টি’র, ঘরে ফেরার আহ্বান
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • এই সরকারকে বিদায় জানানোর সময় এসেছে: ধর্মেন্দ্র’র পদত্যাগের পর রাহুল গান্ধী
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 
  • ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’: ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি

ফল-মাছে সচল হচ্ছে আখাউড়া স্থলবন্দর

লকডাউনের কারণে ভারতের অন্যান্য রাজ্য থেকে মাছ, ফলমূল ও জরুরি খাদ্যের সরবরাহ না থাকায় আখাউড়া বন্দর দিয়ে এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী আগরতলার ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
02 April, 2020, 03:25 pm
Last modified: 02 April, 2020, 05:53 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনা ভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে চলছে লকডাউন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ব্যবসায়ীরা। 

এ কারণে ২৪ মার্চ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রতিদিন দুই থেকে তিন লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

তবে এবার বন্দর সচল হওয়ার সম্ভাবনা জাগিয়েছে মাছ ও ফলমূল। লকডাউনের কারণে ভারতের অন্যান্য রাজ্য থেকে মাছ, ফলমূল ও জরুরি খাদ্যের সরবরাহ না থাকায় আখাউড়া বন্দর দিয়ে এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী আগরতলার ব্যবসায়ীরা। 

আগরতলা কাস্টমসের ছাড়পত্র পেলেই রুই-কাতল, তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ আমদানি করবেন সেদেশের ব্যবসায়ীরা। পাশাপাশি বিভিন্ন ফলমূলসহ জরুরি খাদ্যসামগ্রী নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

আগামী দুই-তিনদিনের মধ্যে রপ্তানি শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা। রপ্তানি শুরু হতে যাওয়ার খবরে ব্যবসায়ীদের পাশাপাশি যেন প্রাণ ফিরে পেয়েছেন শ্রমিকরাও।

রপ্তানি শুরু হলে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার ডলার মূল্যের মাছ যাবে আগরতলায়। তবে দেশে অঘোষিত লকডাউন চলায় পণ্যবাহী ট্রাক বন্দরে আসা নিয়ে শঙ্কায় রয়েছে স্থলবন্দরের ব্যবসায়ীদের।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আগরতলার ব্যবসায়ীরা পণ্য আমদানির ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখানকার কাস্টমস কর্তৃপক্ষের ছাড়পত্র পেলে আশা করছি দুই-তিনদিনের মধ্যে আবারও রপ্তানি শুরু হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্যান্য পণ্যের রপ্তানি বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, এখন আমাদের দেশও একপ্রকার লকডাউন চলছে। গাড়ি এবং পণ্য পাওয়া যাবে কি না, সে ব্যাপারে আমরা চিন্তিত। আগরতলা কাস্টমস ছাড়পত্র দিলে আমরা আমাদের প্রশাসনের সঙ্গে আলোচনা করে পণ্যবাহী ট্রাক বন্দরে আনানোর ব্যাপারে কথা বলব।

আখাউড়া স্থলবন্দর দিয়ে তেল, সিমেন্ট, কয়লা, পাথর, মাছ, শুটকি, প্লাস্টিক সামগ্রী ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্য আগরতলায় রপ্তানি করা হয়ে থাকে। গড়ে প্রতিদিন ৪০-৫০টি পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করে আগরতলায়। প্রতিদিন দুই থেকে তিন লাখ ডলার মূল্যের পণ্যসামগ্রী রপ্তানি করা হয়।
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া / আখাউড়া স্থলবন্দর / ভারত / আমদানি-রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ পার্টি’র, ঘরে ফেরার আহ্বান
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • এই সরকারকে বিদায় জানানোর সময় এসেছে: ধর্মেন্দ্র’র পদত্যাগের পর রাহুল গান্ধী
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 
  • ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’: ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net