Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
পেঁয়াজ আমদানি স্বত্ত্বেও শান্ত হয়নি ঢাকার বাজার

অর্থনীতি

ইউএনবি
25 September, 2020, 02:00 pm
Last modified: 25 September, 2020, 04:02 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই
  • ভরা মৌসুমেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মুরগির দাম
  • দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা পর্যন্ত বেড়ে দেড়শ ছাড়িয়েছে

পেঁয়াজ আমদানি স্বত্ত্বেও শান্ত হয়নি ঢাকার বাজার

আনন্দবাজার ও শ্যামবাজারের মতো বাজারগুলোতে খুচরা মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকায়।
ইউএনবি
25 September, 2020, 02:00 pm
Last modified: 25 September, 2020, 04:02 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা হলেও ঢাকার বাজারগুলোতে এখনও পেঁয়াজের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আনন্দবাজার ও শ্যামবাজারের মতো বাজারগুলোতে খুচরা মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকায়।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত তিন দিনে ভারত থেকে প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসলেও খুচরা ব্যবসায়ীরা বলছেন, তারা এখনও আমদানিকৃত পেঁয়াজ পাননি।

আশিকুর রহমান নামে আনন্দবাজারের এক ব্যবসায়ী জানান, সরবরাহের ঘাটতি থাকায় রাজধানীর বাজারগুলোতে এখনও পেঁয়াজের দাম হ্রাস পায়নি।

তিনি ইউএনবিকে বলেন, 'ভারত সরকারের নিষেধাজ্ঞার পর এক সপ্তাহের মধ্যেই দেশের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। আজ আমি পাইকারি বাজার থেকে প্রতি কেজি পেঁয়াজ ৭৫ টাকায় কিনেছি। পরিবহন খরচও আছে। এ জন্য আমি গ্রাহকদের কাছে ১০০ টাকারও বেশি দামে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছি। ভারতীয় পেঁয়াজ আমরা এখনও পাইনি।'

বাংলাদেশ কেবলমাত্র পেঁয়াজ নয়, বেশির ভাগ পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল উল্লেখ করে আশিকুর বলেন, 'ভারত সরকার কোনো পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করলে, বাংলাদেশের বাজারগুলোতে এর তীব্র প্রভাব পড়ে। এছাড়া ঘাটতি দেখা দিলে অল্প সময়ে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অনেক ব্যবসায়ী গোপনে পেঁয়াজ মজুত করে রাখেন।'

শ্যামবাজারের পাইকার মানিক সাহা বলেন, 'বাংলাদেশে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে পাইকারি বাজারে ভারতীয় কোনো পেঁয়াজ নেই। বিপুল চাহিদা থাকায় উচ্চ মূল্যে দেশি পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছি আমরা। সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করা ৯২৫ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এখনও রাজধানীর বাজারে পৌঁছায়নি।'

আশঙ্কা প্রকাশ করে এ ব্যবসায়ী বলেন, ভারত সরকার বাংলাদেশে রপ্তানির নিষেধাজ্ঞা তুলে না নিলে আগামী দিনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। পেঁয়াজ একটি মৌসুমি ফসল এবং অন্য মৌসুমে ঘাটতির সময় প্রায়শই এর দাম বৃদ্ধি পায়।

'তবে পাকিস্তান, তুরস্ক এবং মিয়ানমার থেকে আমদানি হওয়ার সম্ভাবনা থাকায় ৩০ সেপ্টেম্বরের পর পেঁয়াজের বাজার স্থিতিশীল হতে পারে,' বলেন মানিক সাহা।

জানা যায়, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সোমবার চারটি ট্রাকে ৯৬ মেট্রিক টন, শনিবার ৩১টি ট্রাকে ৭২১ মেট্রিক টন এবং রবিবার পাঁচটি ট্রাকে ১০৮ মেট্রিক টন পেঁয়াজ ভোমরায় প্রবেশ করেছে। তবে এখনও ৪০টি পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে আটকা পড়ে রয়েছে বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম। ছাড়পত্র থাকলেও ১৪ সেপ্টেম্বর ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পর ট্রাকগুলো সীমান্ত অতিক্রম করতে পারেনি।

তিনি বলেন, 'ট্রাকগুলো প্রায় এক সপ্তাহ ধরে ঘোজাডাঙ্গায় আটকে থাকার কারণে বেশির ভাগ পেঁয়াজই পচে গেছে।'

নগরীর বাসিন্দারা বলছেন, শুধু পেঁয়াজ নয়, বাজারে বেশির ভাগ সবজির দামও বৃদ্ধি পেয়েছে।

পুরান ঢাকার বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, 'আলু ৪০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, করলা ৮০ টাকা এবং গাজর ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যারা এসব নিত্যপণ্যের দাম নিয়ে কারসাজি করে সরকারের উচিত সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।'

Related Topics

টপ নিউজ

পেঁয়াজের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই
  • ভরা মৌসুমেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মুরগির দাম
  • দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা পর্যন্ত বেড়ে দেড়শ ছাড়িয়েছে

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net