Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনায় প্রতিবাদ কর্মসূচি

অর্থনীতি

খুলনা প্রতিনিধি
29 June, 2020, 02:35 pm
Last modified: 29 June, 2020, 05:57 pm

Related News

  • বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে চালু হবে বন্ধ ৬ পাটকল: খন্দকার আব্দুল মুক্তাদির
  • বাংলাদেশের পাট রপ্তানি নিষেধাজ্ঞায় সংকটে ভারতের পাটকল, পাল্টা বীজ রপ্তানি বন্ধের সুপারিশ
  • কিছু বন্ধ পাটকল, চিনিকল ও টেক্সটাইল মিলকে অর্থনৈতিক অঞ্চল বানানোর পরিকল্পনা সরকারের
  • বন্ধ পাট কারখানা হবে সারের গুদাম: কৃষি সচিব
  • সরকারি চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ৩০০ টাকা; বেসরকারিকরণই কি ভবিষ্যৎ?

পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনায় প্রতিবাদ কর্মসূচি

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ এই কর্মসূচির ডাক দেয়। কর্মসূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে আমরণ অনশন পালনের ঘোষণা রয়েছে।
খুলনা প্রতিনিধি
29 June, 2020, 02:35 pm
Last modified: 29 June, 2020, 05:57 pm

পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব ৯টি পাটকলের শ্রমিকরা পরিবাবারে সদস্যদের নিয়ে নিজ নিজ মিলের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১টা পযর্ন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শ্রমিকদের সন্তানদের বিভিন্ন পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টারগুলোতে 'প্রয়োজনে রক্ত দেব, পাটকল বন্ধ হতে দেব না', 'মাননীয় প্রধানমন্ত্রী, ওরা আমাদের পাটকল বন্ধ করতে চায়', 'বঙ্গবন্ধুর জাতীয়করণ জুট মিল বন্ধ করা যাবে না' ইত্যাদি লেখা সম্বলিত বিভিন্ন স্লোগান দেখা যায়।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ এই কর্মসূচির ডাক দেয়। কর্মসূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে আমরণ অনশন পালনের ঘোষণা রয়েছে।

সংগ্রাম পরিষদ আহ্বায়ক সরদার আবদুল হামিদ বলেন, "আমলাতন্ত্রের চক্রান্তে ২৫ জুন আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সরকারি ২৫টি পাটকল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভ্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আমাদের এই কর্মসূচি।"

৩০ জুনের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে ১ জুলাই থেকে শ্রমিক ও পরিবারের সদস্যরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে তিনি জানান।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

তিনি আরো বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী আজ সোমবার দুপুরে রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের সঙ্গে বৈঠক করবেন। আর সেই কারণে খুলনার শ্রমিক নেতৃবৃন্দ খুলনা ছেড়ে ঢাকার পথে রওনা হয়েছেন। এই বৈঠক ফলপ্রসূ হলে তারা কর্মসূচি প্রত্যাহার নিয়ে চিন্তা ভাবনা করবেন।

এদিকে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলের প্রধান সহকারী কমিশনার দেবাশীষ বসাক জানান, সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল অবসায়নের আসন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধসহ সার্বিক পরিস্থতি সম্পর্কে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। ওই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। 

Related Topics

টপ নিউজ

পাটকল শ্রমিক / পাটকল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে চালু হবে বন্ধ ৬ পাটকল: খন্দকার আব্দুল মুক্তাদির
  • বাংলাদেশের পাট রপ্তানি নিষেধাজ্ঞায় সংকটে ভারতের পাটকল, পাল্টা বীজ রপ্তানি বন্ধের সুপারিশ
  • কিছু বন্ধ পাটকল, চিনিকল ও টেক্সটাইল মিলকে অর্থনৈতিক অঞ্চল বানানোর পরিকল্পনা সরকারের
  • বন্ধ পাট কারখানা হবে সারের গুদাম: কৃষি সচিব
  • সরকারি চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ৩০০ টাকা; বেসরকারিকরণই কি ভবিষ্যৎ?

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net