Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে  ৩১.২৬ শতাংশ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 December, 2021, 07:25 pm
Last modified: 02 December, 2021, 09:06 pm

Related News

  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা

নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে  ৩১.২৬ শতাংশ 

নভেম্বরে দেশের রপ্তানি আয় হয়েছে ৩৫৭ কোটি ডলার
টিবিএস রিপোর্ট
02 December, 2021, 07:25 pm
Last modified: 02 December, 2021, 09:06 pm
ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস

গেল নভেম্বরে রপ্তানি বাণিজ্য থেকে ৪.০৪ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। বছরওয়ারি হিসাবে যা গত বছরের একই মাসের চেয়ে ৩১.২৬ শতাংশ প্রবৃদ্ধির ঘটনা। 

এই উন্নতিতে মূল অবদান রেখেছে পোশাক রপ্তানির আশাব্যঞ্জক পারফর্ম্যান্স। নভেম্বরে ফ্রোজেন ও জ্যান্ত মাছ, কৃষি পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য রপ্তানিতেও মাঝারি ধরনের প্রবৃদ্ধি হয়েছে। 

তবে গেল অক্টোবরের তুলনায় নভেম্বরে রপ্তানি আয় ৬৮ কোটি ৬০ লাখ ডলার কমেছে। গেল মাসে প্রকৌশল পণ্য রপ্তানিতে ঋণাত্মক ১৮.০৯ শতাংশ প্রবৃদ্ধি হয়। 

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রাথমিক তথ্যসূত্রে এসব বিষয় জানা যায়। 

তার আগের মাস অক্টোবরে ৫০ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এসময় মোট ৪৭৩ কোটি ডলার আয় হয়, যা ছিল একক কোনো মাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড। 

ইপিবির তথ্যানুসারে, নভেম্বরে দেশের রপ্তানি আয় কমে হয়েছে ৩৫৭ কোটি ডলার। এরমধ্যে ৩২৩ কোটি ডলারই এসেছে তৈরি পোশাক খাত থেকে। 

এছাড়া, ২০২০-২১ অর্থবছরের চেয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে এ খাতে ২২.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।  

নভেম্বর মাসে আরএমজি পণ্য রপ্তানি ৩২.৩৪ শতাংশ বাড়ে। নিটওয়্যার উপখাতে এই বৃদ্ধি ছিল ৩৩.০৫ এবং উভেন পণ্যের ক্ষেত্রে ৩১.৪৮ শতাংশ। 

এব্যাপারে দেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএ'র একজন পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, '২০২১ এর নভেম্বরে আমাদের রপ্তানি মূল্যের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ৩২ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও আমরা ৩২৪ কোটি ডলারের আরএমজি পণ্য রপ্তানি করেছি। যার অর্থ নভেম্বরে প্রকৃত রপ্তানি হয়েছে অনেক কম বা ২৪৪ কোটি ডলার '

একইসাথে, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কাপড়, ডাই ও কেমিক্যালের মতো কাঁচামালের দরবৃদ্ধির ঘটনাও উল্লেখ করেন তিনি। 

'পণ্য পরিবহনের খরচ এখন রেকর্ড উচ্চতায়। তাই রপ্তানি মূল্যে পণ্য উৎপাদনের বাড়তি অনেক খরচ যোগ হয়েছে। এসব হিসাব বাদ দিলে পোশাকের রপ্তানি প্রবৃদ্ধিকে সন্তোষজনক নয় বরং সামান্য বলাই উচিত হবে।'
 
Related Topics

টপ নিউজ

রপ্তানি আয় / নভেম্বর / ২০২১-২২ অর্থবছর / আরএমজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net