Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
দেশ-বিদেশের বিনিয়োগ আকৃষ্ট করতে মার্চে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট

অর্থনীতি

আবুল কাশেম
05 December, 2020, 08:15 pm
Last modified: 05 December, 2020, 08:15 pm

Related News

  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার হবে বাংলাদেশ: বিডা চেয়ারম্যান
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

দেশ-বিদেশের বিনিয়োগ আকৃষ্ট করতে মার্চে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট

২০১৬ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে। তাতে দেশি-বিদেশি উদ্যোক্তা ও গবেষকসহ ১১ দেশের ৭৩০ জন অংশ নেন। এর মধ্যে ২৮০ জন ছিলেন বিদেশি।
আবুল কাশেম
05 December, 2020, 08:15 pm
Last modified: 05 December, 2020, 08:15 pm
ছবিটি সংগৃহীত ও প্রতীকী

দেশ-বিদেশের বিনিয়োগ আকৃষ্ট করতে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বড় বড় শিল্প গ্রুপগুলোকে সামিটে আমন্ত্রণ জানানো হবে। 

ভারতের আদানি গ্রুপ, রিলায়েন্স গ্রুপ, জাপানের সুমিৎসু করপোরেশনসহ যেসব গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা করছে, তারাও সামিটে অংশ নেবে বলে জানিয়েছেন বিডার কর্মকর্তারা।

মুজিববর্ষ উপলক্ষ্যে 'বঙ্গবন্ধু মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট' নামের সম্মেলনটি ভার্চুয়ালি আয়োজন করা হবে। 

মার্চের প্রথমার্ধে সামিট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একটি সভাও হয়েছে। বিনিয়োগ আকৃষ্টে এটি একটি বড় উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২০১৬ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে। তাতে দেশি-বিদেশি উদ্যোক্তা ও গবেষকসহ ১১ দেশের ৭৩০ জন অংশ নেন। এর মধ্যে ২৮০ জন ছিলেন বিদেশি। 

ওই সম্মেলনে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল ভারতের রিলায়েন্স ও আদানি গ্রুপ। সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক করেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, রবি আজিয়াটার আঞ্চলিক প্রধান ড. হ্যান্স উই জয়সুরিয়া ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) আঞ্চলিক প্রধান সুজয় বস।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আদানি গ্রুপ ইকোনমিক জোন করছে। সেখানে তাদের বড় বিনিয়োগ পরিকল্পনা আছে। আশা করছি তারা সামিটে যোগ দেবে।'

তিনি বলেন, বাংলাদেশে ইতোমধ্যেই যেসব বিদেশি কোম্পানি বিনিয়োগ করেছে, সামিটে তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে। কারণ অন্যদের আকৃষ্ট করতে হলে তাদের সহায়তা লাগবে। বিদেশে তারাই বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।

বিডার কর্মকর্তারা জানান, সামিট আয়োজনের জন্য গত ২৬ নভেম্বর ১৩ সদস্যের কমিটি গঠন করেছে বিডা। সংস্থাটির নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব মোহসিনা ইয়াসমিনকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও বিশ্বব্যাংক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আএফসি) প্রতিনিধিও রয়েছেন। 

২০১৬ সালের চেয়ে এবার আরও বেশি বিদেশি শিল্প গ্রুপ সামিটে অংশ নেবে বলে আশা করছে বিডা। কমিটির একজন সদস্য বলেন, যেহেতু সম্মেলনটি এবার ভার্চুয়ালি হবে, তাই বিদেশি উদ্যোক্তাদের আসা-যাওয়া, থাকা নিয়ে বাড়তি সময় ব্যয় হবে না। ভার্চুয়ালি কানেক্টেড হতে আগ্রহীও হবেন তারা।

এর আগে গত জানুয়ারি মাসে বঙ্গবন্ধু ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করেছিল বিডা। বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড দেওয়ার সম্মতি চেয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে এখনো ট্রাস্টের পক্ষ কোনো সাড়া মেলেনি বলে জানান বিডার কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট / বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার হবে বাংলাদেশ: বিডা চেয়ারম্যান
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net