Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার হবে বাংলাদেশ: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 03:40 pm
Last modified: 07 December, 2025, 03:44 pm

Related News

  • বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার হবে বাংলাদেশ: বিডা চেয়ারম্যান

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 03:40 pm
Last modified: 07 December, 2025, 03:44 pm

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি বৃহৎ ভোক্তা বাজারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, 'দেশের ভৌগোলিক অবস্থান এই প্রসারের জন্য বিশাল সুযোগ এনে দিচ্ছে। বাংলাদেশের চার ঘণ্টার দূরত্বের মধ্যে প্রায় আড়াইশ কোটি মানুষ বাস করে, যা প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে অর্থনৈতিক প্রসারের সম্ভাবনা তৈরি করছে।'

আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিডা চেয়ারম্যান বলেন, 'বিগত শতকে অর্থনৈতিক বিপ্লব ইউরোপ ও আমেরিকায় হলেও, আগামী শতকে অর্থনৈতিক প্রসার হবে এশিয়ায়।'

বড় বিনিয়োগকারীরা এখনো বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বা ফ্যাক্টরি হিসেবে দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, 'তবে বড় সমস্যা হলো ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরি না হওয়া। এটি মোবাইল ফোন, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, লাইট ইঞ্জিনিয়ারিং, জুতো, টেক্সটাইল ও গার্মেন্টস বা চামড়া—সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে।'

বাংলাদেশকে একটি 'তরুণ দেশ' হিসেবে অভিহিত করে আশিক মাহমুদ জানান, এখানকার মানুষের গড় বয়স মাত্র ২৭ বছর। ফলে দেশের উদ্যোক্তারা অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অবদান রাখার জন্য এখনো পর্যাপ্ত সময় পাচ্ছেন।

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর জোর দিয়ে বিডা চেয়ারম্যান বলেন, 'আমাদের দেশে শুধু টেক্সটাইল ও গার্মেন্টস নয়, রপ্তানিতে বৈচিত্র্যকরণ (ডাইভারসিফিকেশন) প্রয়োজন।'

তিনি জানান, আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে, যা ধীরে ধীরে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) খাতকে সম্পূর্ণ ইন্টিগ্রেটেড রপ্তানিতে সাহায্য করবে।

দেশে ব্যবসা শুরু করা খুবই কঠিন এবং ব্যাংকের নিবন্ধন প্রক্রিয়া জটিল বলে স্বীকার করেন চৌধুরী আশিক মাহমুদ। তিনি বলেন, 'তবে একটি অ্যাপের মাধ্যমে একক ফর্মে নিবন্ধন ও ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহজ করার চেষ্টা চলছে। যাতে ক্ষুদ্র থেকে বড় বিনিয়োগকারী—সবাই সমান সুবিধা পান।'

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ও ডিজিটাইজেশন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি অনলাইনে নিবন্ধন ও তথ্য দেখতে পারবেন। বিদ্যুৎ ও অন্যান্য ক্ষেত্রে ভালো কাজ হলেও এখনো অনেক দূর যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের প্রশংসা করে বিডা চেয়ারম্যান বলেন, 'মেলায় অংশগ্রহণকারীদের শতকরা ৬০ ভাগই নারী, যা অত্যন্ত প্রশংসনীয় এবং আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তাদের জন্য অবশ্যই বড় কিছু করা প্রয়োজন।'

Related Topics

টপ নিউজ

বিডার চেয়ারম্যান / বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) / ভোক্তা বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net