Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৫ বছরের মধ্যে ২০২০ সালে সর্বাধিক

অর্থনীতি

নুরুল আমিন
25 February, 2021, 02:00 pm
Last modified: 25 February, 2021, 02:10 pm

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল

তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৫ বছরের মধ্যে ২০২০ সালে সর্বাধিক

ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে তৈরি পোশাক ও শিল্প কারখানায় ৫ হাজার ৮৩৪টি অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫০ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কলকারখানা।
নুরুল আমিন
25 February, 2021, 02:00 pm
Last modified: 25 February, 2021, 02:10 pm

২০১৬ সালের ১০ সেপ্টেম্বর। ভোর ৫টা ৫৫ মিনিট। রাজধানীর অদূরে টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় কারখানার মধ্যে পুড়ে মারা যান ৪১ জন। আগুনে ক্ষয়ক্ষতি হয় কয়েক কোটি টাকার সম্পদ।

শুধু টাম্পাকো ফয়েলস কারখানা নয়, গত কয়েক বছরে  গার্মেন্টস ও শিল্পকারখানায় ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এসব ঘটনায় ব্যাপক হতাহতের পাশাপাশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে শত কোটি টাকা। 

ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে গার্মেন্টস ও শিল্পকারখানায় ৫ হাজার ৮৩৪টি অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫০ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কলকারখানা।

ফায়ার সার্ভিস সূত্রমতে, গত ১০ বছরে গার্মেন্টস ও শিল্প কারখানায় বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সরকারের উচ্চ মহল থেকে ফায়ার সেফটির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।

নিয়মিত প্রশিক্ষণ, মহড়া ও শিল্প কারখানাগুলো কপ্লায়েন্স হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা অনেক কমেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

তবে ফায়ার সার্ভিসের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, শিল্প কলকারখানায় আগুনের ঘটনা কমলেও, গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ২০১৭ সালের পর কিছুটা কমলেও গত বছর আবার বেড়েছে।

ফায়ার সার্ভিসের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৬ সালে সারাদেশে শিল্প কলকারখানায় ১ হাজার ১৬৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরের বছর আগুনের ঘটনা ছিল ১ হাজার ১৯টি। ২০১৮ সালে এসে অগ্নিকাণ্ডের ঘটনা কিছুটা বেড়ে যায়। সে বছর ১ হাজার ১৩১টি দুর্ঘটনা ঘটে। পরবর্তী দুই বছর ধারাবাহিকভাবে কমেছে আগুনের ঘটনা। ২০১৯ সালে ৯৯৭ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২০ সালে অর্ধেকের বেশি কমে গিয়ে আগুনের ঘটনা ঘটে মাত্র ৩৮৩টি।

অন্যদিকে, ২০১৬ সালে সারাদেশে গার্মেন্টসে ২৫৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরের বছর সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় ২৭০-এ।  এরপর টানা ২ বছর আগুনের ঘটনা কমেছিল। ২০১৮ সালে ছিল ১৭৩ এবং ২০১৯ সালে ছিল ১৬৫টি। কিন্তু ২০২০ সালে অগ্নিকাণ্ড বেড়ে যায়। সে বছর এ ধরনের ঘটনা ঘটেছে ২৭৩টি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শিল্প কলকারাখানায় ফায়ার সার্ভিস নিয়মিত পরিদর্শন করছে। নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া করা হচ্ছে। সরকার ও বিদেশি বায়ারদের চাপে অনেক শিল্প প্রতিষ্ঠান কপ্লায়েন্সসহ নানা ফায়ার সেফটি ম্যাজারমেন্ট নিয়েছে। ফলে আগুনের ঘটনা কমেছে। কমেছে ক্ষয়ক্ষতি ও প্রাণহাণির ঘটনা।'

গার্মেন্টস কারখানায় আগুনের ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'এখনো অনেক শিল্প ও গার্মেন্টস কারখানা নন কপ্লায়েন্স রয়েছে। আর এসব শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যেসব প্রতিষ্ঠান যথাযথ ফায়ার সেফটির ব্যবস্থা নিচ্ছে না, তাদের  ফায়ার সার্ভিস থেকে কোনো লাইসেন্স দেওয়া হচ্ছে না।'

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৈদ্যুতিক গোলযোগ থেকে। মোট অগ্নিকাণ্ডের ৩৯% ঘটনা ঘটে এই বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটে।

অন্যদিকে সারাদেশে গার্মেন্টস ও শিল্পকারখানার মধ্যে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঢাকা বিভাগে। অগ্নিকাণ্ডের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। আর সবচেয়ে কম আগুনের ঘটনা ঘটেছে সিলেটে।  

গত ১০ বছরে গার্মেন্টস ও শিল্প কারখানায় বড় বড় অগ্নিকাণ্ড:

গত ১০ বছরে গার্মেন্টস ও শিল্প কারখানায় অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০১০ সালে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরান ঢাকার নিমতলীতে। এতে ১২৪ জন নিহত হন।

এর পরের বছর সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে মারা যান ১১১ জন। আর ২০১৬ সালে টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার অগ্নিকাণ্ডে মারা যান ৪১ জন।

এছাড়াও অগ্নিকাণ্ডে গরীব অ্যান্ড গরীব গার্মেন্টসে ২১ জন, হামীম গ্রুপের গার্মেন্টসে ২৯ জন, মোহাম্মদপুরে স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টস লিমিটেডে ৭ নারী পোশাক শ্রমিক নিহত হন।

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জন এবং চুড়িহাট্টায় ৭১ জন মারা যান।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

তৈরি পোশাক কারখানা / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net