Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ট্রান্সজেন্ডার ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 October, 2021, 12:20 pm
Last modified: 04 October, 2021, 12:32 pm

Related News

  • ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান
  • ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের পদত্যাগ, ভারপ্রাপ্ত এমডি তারেক রেফাত উল্লাহ
  • জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৬% বেড়ে ৪০০ কোটি টাকা
  • বিভিন্ন সংকটে গত ৬ বছরে ৬৭ হাজার নারী অভিবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন: ব্র্যাক
  • ৯ মাসে বিকাশ লাভ করেছে ২১৮ কোটি টাকা

ট্রান্সজেন্ডার ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক 

কর্মস্থলে বৈচিত্রতা সৃষ্টি ও সামাজিক অন্তর্ভুক্তি উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ১৪ জন ট্রান্সজেন্ডার ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়োগ করেছে, যাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভাগে নিয়োজিত করা হবে।
টিবিএস রিপোর্ট
04 October, 2021, 12:20 pm
Last modified: 04 October, 2021, 12:32 pm

কর্মস্থলে বৈচিত্রতা সৃষ্টি ও সামাজিক অন্তর্ভুক্তি উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ১৪ জন ট্রান্সজেন্ডার ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়োগ করেছে, যাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভাগে নিয়োজিত করা হবে।

এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, "জাতি, গোত্র, ধর্ম, লিঙ্গ পরিচয়, শারীরিক অবস্থা কোনো ব্যক্তির প্রতিভা বিকাশে বাধা হওয়া উচিত নয়। এই নতুন কর্মীদের ব্র্যাক ব্যাংক পরিবারে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে ব্যাংকের কর্মীদের সংবেদনশীল হতে অনুপ্রাণিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতে অন্তর্ভুক্ত করতে সচেতনতা সৃষ্টি করবে।"  

একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আত্মচেতনা ও আত্মঅনুসন্ধানের দর্শন অনুসরণ করে ব্র্যাক ব্যাংক এই সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। 

তিনি আরও বলেন, "সমাজে প্রচলিত ধারণা ও সামাজিক বাধা দূর করতে ও সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে কাউকে না কাউকে অবশ্যই আগে এগিয়ে আসতে হয়। ট্রান্সজেন্ডার ও ভিন্নভাবে সক্ষমদের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার আলো দিয়েছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।"

এই নতুন কর্মীদের ব্র্যাক ব্যাংক পরিবারে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে ব্যাংকের কর্মীদের সচেতন ও সংবেদনশীল হতে অনুপ্রাণিত করা হয়েছে, যাতে নতুন সদস্যরা আন্তরিক অভ্যর্থনা পায় ও কর্মস্থলে তাদের গ্রহণযোগ্যতা নিশ্চিত হয়।  

সেলিম হোসেন বলেন, "একটি মূল্যবোধনির্ভর প্রতিষ্ঠান হিসেবে 'কেউ পিছিয়ে থাকবে না' দর্শনে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক। আমরা ভিন্ন ও বৈচিত্র জীবরধারার গুরুত্ব উপলদ্ধি করি, যা লিঙ্গ সম্পর্কে বদ্ধমূল ধারণার গণ্ডি ছাড়িয়ে যায়। আমরা আমাদের নীতি ও পদ্ধতি এমনভাবে সাজাই যাতে সর্বস্তরের মানুষ প্রতিভা বিকাশের সুযোগ পায়।"

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরও বলেন, "আমরা মনে করি, এ উদ্যোগের ফলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের গোড়াপত্তন হবে, যেখানে কোনো মানুষ তার লিঙ্গ পরিচয় বা শারীরিক অবস্থা দ্বারা নয়, বরং মেধা ও সম্ভাবনা দ্বারা মূল্যায়িত হবে। আমাদের বিশ্বাস আরও কর্পোরেট প্রতিষ্ঠান এভাবে এগিয়ে আসবে এবং সব মানুষের জন্য সমসুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।"  

ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে 'ব্র্যাক ব্যাংক' প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৭৪টি এটিএম, ৪৬১টি এসএমই ইউনিট অফিস, ৫৪১টিরও বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে।

গত চার বছরে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। এগারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Related Topics

টপ নিউজ

ব্র্যাক / ব্র্যাক ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান
  • ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের পদত্যাগ, ভারপ্রাপ্ত এমডি তারেক রেফাত উল্লাহ
  • জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৬% বেড়ে ৪০০ কোটি টাকা
  • বিভিন্ন সংকটে গত ৬ বছরে ৬৭ হাজার নারী অভিবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন: ব্র্যাক
  • ৯ মাসে বিকাশ লাভ করেছে ২১৮ কোটি টাকা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net