Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ছাড়ের পরও প্রভিশন রাখতে ব্যর্থ ১১ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 February, 2021, 09:25 am
Last modified: 11 February, 2021, 09:28 am

Related News

  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন ৪.৭২ শতাংশে
  • কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

ছাড়ের পরও প্রভিশন রাখতে ব্যর্থ ১১ ব্যাংক

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, প্রভিশন ঘাটতি থাকলে কোন ব্যাংক তার শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে না। অন্যদিকে প্রয়োজনীয় প্রভিশন রাখতে ব্যর্থ হলে মূলধন ঘাটতি পড়ার আশঙ্কা আছে। 
টিবিএস রিপোর্ট
11 February, 2021, 09:25 am
Last modified: 11 February, 2021, 09:28 am
ছবি:সংগৃহীত

করোনায় ঋণের শ্রেণিকরণ বন্ধ ছিল, ছিল না নতুন করে খেলাপির আশঙ্কা। গেল বছর জুড়ে এমন ছাড়ের পরও ঋণের বিপরীতে প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে সরকারি-বেসরকারি খাতের ১১টি ব্যাংক।

খেলাপি ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, ১১টি ব্যাংকের প্রভিশন ঘাটতি সাত হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। 

এর মধ্যে সরকারি ৩টি ব্যাংকেরই প্রভিশন ঘাটতি সবচেয়ে বেশি ৫,৪২৯ কোটি টাকা। ব্যাংকগুলো হচ্ছে রূপালী, বেসিক, অগ্রণী ব্যাংক। অন্যদিকে বেসরকারি খাতের ৬টি ব্যাংকের প্রভিশন ঘাটতি ১,৫৫২ কোটি টাকা। 

ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক। এদের মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, প্রভিশন ঘাটতি থাকলে কোন ব্যাংক তার শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে না। অন্যদিকে প্রয়োজনীয় প্রভিশন রাখতে ব্যর্থ হলে মূলধন ঘাটতি পড়ার আশঙ্কা আছে। 

আমানতকারীদের অর্থ ঋণ হিসেবে দিয়ে সুদ বাবদ আয়ই মূলত ব্যাংক ব্যবসা। তাই আমানতকারীদের অর্থ যেন কোন ধরনের ঝুঁকিতে না পড়ে সেজন্য ব্যাংকগুলোকে নানা ধরনের বিধিনিষেধ মানতে হয়। 

যার মধ্যে একটি হচ্ছে ঋণের বিপরীতে প্রভিশন রাখা। নিয়মিত বা অশ্রেণিকৃত ঋণের ক্ষেত্রে ০.২৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হয়। অর্থাৎ ১০০ টাকা ঋণ দিলে ২৫ পয়সা ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হবে।
অন্যদিকে শ্রেণিকৃত ঋণের ধরণ অনুযায়ী প্রভিশন রাখার হারও ভিন্ন হয়ে থাকে। 

কোন ঋণ, শ্রেণিকৃত হওয়ার পর শ্রেণিকরণের প্রথম ধাপে পড়লে তথা সাবস্ট্যান্ডার্ড হয়ে গেলে ওই ঋণের বিপরীতে ২০ শতাংশ প্রভিশন রাখতে হয়। অর্থাৎ ১০০ টাকা ঋণের বিপরীতে ২০ টাকা প্রভিশন।

দ্বিতীয় ধাপ তথা ডাউটফুল বা সন্দেহজনক মানে নেমে গেলে ওই ঋণের বিপরীতে ৫০ শতাংশ প্রভিশন রাখার বিধান। অর্থাৎ ১০০ টাকা ডাউটফুল ঋণের ক্ষেত্রে ৫০ টাকা ব্যাংককে প্রভিশন রাখতে হবে।

আর কোন ঋণ, মন্দ বা ব্যাড লোনে পরিণত হলে শতভাগ প্রভিশন রাখতে হয়। অর্থাৎ ১০০ টাকা মন্দ ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১০০ টাকাই প্রভিশন রাখতে হবে। 

ব্যাংকের আয় থেকে অর্থ এনে এই প্রভিশন সংরক্ষণ করা হয়। তাই খেলাপি ঋণ বৃদ্ধির সাথে সাথে ব্যাংকের আয় না বাড়লে প্রভিশন ঘাটতি দেখা দেয়।    

করোনার অভিঘাত মোকাবেলায় ঋণ প্রবাহ বাড়াতে গেল বছর ঋণ-আমানত অনুপাত (এডভান্স ডিপোজিট রেশিও-এডিআর) বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কনভেনশনাল ব্যাংকগুলোর জন্য এই অনুপাত ৮৭ শতাংশ এবং ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ৯২ শতাংশ।

অর্থাৎ কনভেনশনাল ব্যাংকগুলো ১০০ টাকা আমানতের বিপরীতে এখন ৮৭ টাকা ঋণ দিতে পারে। আর ইসলামী ব্যাংকগুলো ১০০ টাকা আমানতের বিপরীতে ৯২ টাকা ঋণ দিতে পারবে। 

তবে এই হার সময় সময় পরিবর্তন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। 

Related Topics

টপ নিউজ

ঋণ / ব্যাংক ঋণ / প্রভিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন ৪.৭২ শতাংশে
  • কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net