Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির হারে আবারও শীর্ষে পাঠাও, দ্বিতীয় স্থানে উবার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
22 September, 2021, 09:20 pm
Last modified: 22 September, 2021, 09:30 pm

Related News

  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • টানা বৃষ্টিতে যাত্রী কমেছে, আয় কমে বিপাকে রাইড শেয়ারিং চালকেরা
  • তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক

গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির হারে আবারও শীর্ষে পাঠাও, দ্বিতীয় স্থানে উবার

পাঠাও- এর অভিযোগ নিষ্পত্তির হার শতকরা ৯৯.২৫%, আর ৯৭.৬৬ শতাংশ নিষ্পত্তি করে দ্বিতীয় স্থানে রয়েছে উবার ডটকম
টিবিএস রিপোর্ট 
22 September, 2021, 09:20 pm
Last modified: 22 September, 2021, 09:30 pm

দেশে চালু থাকা জাতীয় ও আন্তর্জাতিক ই-কমার্স কোম্পানির মধ্যে ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির হারের দিক থেকে আবারো শীর্ষস্থান দখল করেছে পাঠাও লিমিটেড। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানটির অভিযোগ নিষ্পত্তির হার শতকরা ৯৯.২৫%। 

সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এরপরেই অবস্থান করছে আন্তর্জাতিক রাইডশেয়ারিং প্রতিষ্ঠান- উবার ডটকম, যাদের অভিযোগ নিষ্পত্তির হার ৯৭.৬৬ শতাংশ।

ভোক্তা অধিদপ্তরের রিপোর্টে দেখা যায়, ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়কালে উবার, ফুডপান্ডা-সহ ২১টি জাতীয় ও আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকগণ জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে সর্বমোট ১৯ হাজার ৩০৪টি অভিযোগ উত্থাপন করেন। এর মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিসমূহ ১২ হাজার ২৫৭টি অভিযোগের নিষ্পত্তি করেছে, অভিযোগ নিষ্পত্তির সার্বিক হার ৬৩.৪৯ শতাংশ।

পাঠাও লিমিটেড-এর সেবা বিষয়ে উপরোক্ত সময়কালে গ্রাহক অভিযোগের সংখ্যা ছিল ২৬৭টি যার মধ্যে ২৬৫টি অভিযোগের নিষ্পত্তি করেছে প্রতিষ্ঠানটি। 

বাকি দুটি অনিষ্পন্ন অভিযোগের ব্যাপারে পাঠাও লিমিটেড-এর প্রেসিডেন্ট, 'ফাহিম আহমেদ বলেন 'পাঠাও লিমিটেড দেশের আইন মান্য করে এবং সর্বোচ্চ মান বজায় রেখে গ্রাহক সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের যেকোনো অভিযোগের ক্ষেত্রে আমাদের প্রতিনিধি ভোক্তা অধিকার অধিদপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা ও অভিযোগকারীর সন্তুষ্টি অনুযায়ী নিষ্পত্তি করে থাকি। উল্লিখিত দুটি অনিষ্পন্ন অভিযোগের ক্ষেত্রেও আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ নিষ্পত্তির চেষ্টা করেছি, কিন্তু সংশ্লিষ্ট মার্চেন্ট এবং অভিযোগকারীর অসহযোগিতার কারণে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।'

তিনি আরও বলেন, অনিষ্পন্ন প্রথম অভিযোগটির ক্ষেত্রে, দেশের শীর্ষস্থানীয় একটি সুপারশপ গ্রাহকের অর্ডারকৃত একটি পণ্যের বিনিময়ে আমাদের মার্কেটপ্লেসে প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি মূল্য রেখেছে। সাধারণত মার্চেন্ট প্রদত্ত মূল্যই আমরা প্রদর্শন করে থাকি এবং পরিবর্তিত মূল্যের ক্ষেত্রে তারা আমাদের জানালে আমরাও আমাদের মার্কেটপ্লেসে পরিবর্তিত মূল্য প্রদর্শন করি। উপরোক্ত ক্ষেত্রে তারা আমাদের পরিবর্তিত মূল্য সম্পর্কে জানায়নি এবং তাদের ওয়েবসাইটে প্রকাশিত পরিবর্তিত ‍মূল্য অনুযায়ী পণ্যের দাম রেখেছে। 

অভিযোগ নিষ্পত্তির জন্য নির্ধারিত দিনে তাদের ভোক্তা অধিকার অধিদপ্তরে আসতে বলা হলেও তারা আসেনি। 

অনিষ্পন্ন দ্বিতীয় অভিযোগটির ক্ষেত্রে- কারিগরি জটিলতার কারণে একটি পণ্যের বিনিময়ে গ্রাহকের কাছ থেকে ডিজিটাল মাধ্যমে ও নগদে মোট দুইবার মূল্যগ্রহণ করা হয়। গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তাকে তৎক্ষণাৎ ডিজিটাল মাধ্যমে সমপরিমাণ অর্থ ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু, অভিযোগ নিষ্পত্তির জন্য গ্রাহক ভোক্তা অধিকারে আসতে বলা হলে, তিনি আসতে অস্বীকৃতি জানান।

সম্প্রতি ইভ্যালি, ই-অরেঞ্জ-সহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ডে কারণে বাংলাদেশের বিকাশমান এই খাতে অনাস্থার সৃষ্টি করেছে। এই প্রেক্ষিতে, পাঠাও লিমিটেড-এর মত দেশীয় প্রতিষ্ঠান শুরু থেকে যেভাবে সেবার মান বজায় রাখা ও অধিকতর গ্রাহক-বান্ধব হওয়ার ব্যাপারে জোর দিয়ে ব্যবসা পরিচালনা করছে, তা দৃষ্টান্তমূলক হিসেবে গণ্য হওয়ার যোগ্য- বলে মন্তব্য করেন ফাহিম আহমেদ। 
 
Related Topics

টপ নিউজ

ই-কমার্স / পাঠাও / উবার / ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর / গ্রাহক অভিযোগ / অভিযোগ নিষ্পত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • টানা বৃষ্টিতে যাত্রী কমেছে, আয় কমে বিপাকে রাইড শেয়ারিং চালকেরা
  • তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net