Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধা নিতে এক বছরে মাত্র ২৭৪ আবেদন

অর্থনীতি

ফরহাদ হোসেন
21 May, 2021, 10:50 am
Last modified: 21 May, 2021, 10:50 am

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত

ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধা নিতে এক বছরে মাত্র ২৭৪ আবেদন

স্কিম বাস্তবায়নে ব্যাংকগুলোর আগ্রহ বাড়াতে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককেই।
ফরহাদ হোসেন
21 May, 2021, 10:50 am
Last modified: 21 May, 2021, 10:50 am

করোনায় ক্ষতিগ্রস্ত যেসব ছোট উদ্যোক্তাদের ঋণের বিপরীতে জামানত দেয়ার সক্ষমতা নেই, তাদের জন্য জামানতের ব্যবস্থা করেছে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে গেল বছরের জুলাই মাসে ২ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু হয়েছে।  

প্রায় এক বছর হতে চললেও এই তহবিল থেকে মাত্র ২৭৪টি আবেদনের বিপরীতে ৩টি ব্যাংক ও ৩টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে ২৯ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ইস্যু হয়েছে। 

তহবিল পরিচালনার জন্য গঠিত কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম (সিজিএস) ইউনিট এর কাছে অনুমোদনের অপেক্ষায় কোন আবেদন নেই। 

ঋণের গ্যারান্টার স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক হওয়ার পরও স্কিমের প্রতি আগ্রহ কেন কম? 

এ প্রসঙ্গে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ছোট ঋণ দেয়া এবং এগুলো দেখভাল করার দক্ষতা ও সক্ষমতা ব্যাংকগুলোর কম। 

এছাড়া ক্ষুদ্র পর্যায়ে উদ্যোক্তা পর্যন্ত পৌঁছাতেই ব্যাংকগুলোর যে ধরনের নেটওয়ার্ক থাকার কথা সেটা নেই। আবার ঝুঁকিও থাকে বেশি। এসব কারণে এই স্কিমের নিয়ে ব্যাংকগুলো অতটা আগ্রহ দেখাচ্ছে না। 

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার মনে করেন, স্কিমটিকে জনপ্রিয় করতে হলে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককেই।

এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের পার্টনার ব্যাংকগুলোকে ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধার কথা বলা আছে উল্লেখ করে তিনি জানান, অবশ্য এই সুবিধা নেয়া না নেয়ার বিষয়ে ব্যাংকই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।     

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের গ্যারান্টি স্কিম বহু বছর ধরে চালু থাকলেও বাংলাদেশে এটি নতুন। কোভিডের কারণে প্রচার প্রচারণা না থাকায় ক্ষুদ্র উদ্যোক্তারা এই স্কিমের বিষয়ে জানেন না। 

অন্যদিকে তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে ব্যাংকারদের প্রশিক্ষণ দেয়ার কথা থাকলেও মহামারির কারণে তা সম্ভব হয়নি। ফলে স্কিম থেকে সামান্য পরিমাণ অর্থ গ্যারান্টি হিসেবে ইস্যু করা হয়েছে।  

কোভিডের বাধাসহ উদ্যোক্তা নির্বাচন, ব্যাংকগুলোর আগ্রহ ইত্যাদি বিবেচনায় গ্যারান্টির পরিমাণ কম নয় বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। 

প্রতিষ্ঠানটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এই ঋণ দেয়ার ক্ষেত্রে সম্ভাবনাময় উদ্যোক্তাকে বাছাই করতে হয়। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত উদ্যোক্তা পাওয়া যায় না। 

অন্যদিকে স্কিমটা নতুন। এখনো সকলের কাছে এর তথ্য পৌঁছায়নি। এছাড়া গেল বছর জুলাইয়ে এ সংক্রান্ত নীতিমালা হলেও নভেম্বর থেকে গ্যারান্টি ইস্যু শুরু হয়েছে। তিনি আশাবাদী আগামীতে ক্রেডিট গ্যারান্টি ইস্যুর পরিমাণ বাড়বে। 

গেল বছরের এপ্রিলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের (সিএমএসএমই) জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। 

জামানত না থাকার অজুহাতে সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোক্তারা যেন এই প্যাকেজ থেকে ঋণ বঞ্চিত না হোন সে লক্ষ্যে ব্যাংকগুলোকে ঋণের গ্যারান্টি দিতে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু হয়।

প্রণোদনা প্যাকেজ থেকে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্পে (সিএমএস) বিতরণ করা ঋণ আদায় না হলে কেন্দ্রীয় ব্যাংক মূল ঋণের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি স্কিম থেকে ব্যাংকগুলোকে পরিশোধ করবে। 

এই স্কিম থেকে গ্যারান্টি নিতে এখন পর্যন্ত ১৯টি ব্যাংক ও ৬টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সিজিএস ইউনিটের সাথে চুক্তি করেছে। 

কোন ক্ষুদ্র উদ্যোক্তা এই স্কিম সুবিধা নিতে চাইলে ব্যাংকের কাছে আবেদন করতে হয়। ব্যাংক সেই আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সিজিএস ইউনিট এর কাছে পাঠায়।

এই স্কিম থেকে এখন পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেয়া ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি ইস্যু করা হয়েছে। 

গেল ফেব্রুয়ারি মাসে মেয়াদী ঋণ (টার্ম লোন) এর ক্ষেত্রেও এই সুবিধা দেয়ার সিদ্ধান্ত হলেও এখনো টার্ম লোনের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি ইস্যু হয়নি বলে জানা গেছে।

এদিকে কুটির, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের জন্য যে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এপ্রিলের ২৪ তারিখ পর্যন্ত সাড়ে ১৪ হাজার কোটি টাকা বাস্তবায়ন হয়েছে। 

নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে না পারায় কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ আগামী ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

 

Related Topics

টপ নিউজ

ব্যাংক ঋণ / ব্যাংক / ক্রেডিট গ্যারান্টি স্কিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net