Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কৃষি ঋণ বিতরণ বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সন্দেহ

অর্থনীতি

ফরহাদ হোসেন
19 March, 2021, 02:15 pm
Last modified: 19 March, 2021, 02:15 pm

Related News

  • কৃষি ঋণ বাড়ানো হবে, সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা নেই: আমির খসরু
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • কৃষি ও পল্লী ঋণে আড়াই লাখ টাকা পর্যন্ত সুদ ছাড়া অন্য চার্জ মওকুফ
  • ২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

কৃষি ঋণ বিতরণ বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সন্দেহ

গেল অর্থবছরে ২৪ হাজার ১২৪ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাই-ফেব্রুয়ারি এই আট মাসে ৬২.৫৬ শতাংশ বা ১৫ হাজার কোটি টাকার কিছু বেশি ঋণ বিতরণ করা হয়েছিল। চলতি অর্থবছরের ২৬ হাজার ২৯২ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে একই সময়ে বিতরণ করা হয়েছে ৬১.৫৪ শতাংশ বা ১৬ হাজার ১৮০ কোটি টাকা।
ফরহাদ হোসেন
19 March, 2021, 02:15 pm
Last modified: 19 March, 2021, 02:15 pm

চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) কৃষি ঋণ বিতরণ গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে ঋণ আদায় ও সামান্য পরিমাণে খেলাপি ঋণ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে পাওয়া কৃষি ও অকৃষি গ্রামীণ ঋণ পরিস্থিতি সংক্রান্ত মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, আট মাসে ঋণ বিতরণের পরিমাণ চলতি অর্থবছরে বাড়ালেও গেল অর্থবছরের তুলনায় লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে আছে ব্যাংকগুলো। 

গেল অর্থবছরে ২৪ হাজার ১২৪ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাই-ফেব্রুয়ারি এই আট মাসে ৬২.৫৬ শতাংশ বা ১৫ হাজার কোটি টাকার কিছু বেশি ঋণ বিতরণ করা হয়েছিল। চলতি অর্থবছরের ২৬ হাজার ২৯২ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে একই সময়ে বিতরণ করা হয়েছে ৬১.৫৪ শতাংশ বা ১৬ হাজার ১৮০ কোটি টাকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম দ্য বিজেনস স্ট্যান্ডার্ডকে বলেন, চলতি অর্থবছরে করোনার প্রভাব, বন্যাসহ নানা কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ হয়নি। তবে গেল অর্থবছরের প্রথম আট মাসেও মোট লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ বিতরণ পরিস্থিতি চলতি অর্থবছরের মতোই ছিল। এই প্রবণতা দেখে মনে হচ্ছে, অর্থবছর শেষে বিতরণ লক্ষ্যমাত্রা পূরণ হবে।

চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের মোট লক্ষ্যমাত্রার প্রায় ৩৪.৫ শতাংশ বিতরণ করবে সরকারি তিনটি ব্যাংক: বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও সোনালী ব্যাংক।

চলতি অর্থবছরের জন্য বিকেব'র ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ৬ হাজার কোটি টাকা, রাকাবের ১ হাজার ৮৫০ কোটি টাকা এবং সোনালী ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাই-ফেব্রুয়ারি সময়ে ব্যাংকগুলোর বিতরণ হার যথাক্রমে ৭৩ শতাংশ, ৭২.৫ শতাংশ এবং ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) কৃষিখাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করা হয়েছে শস্য উৎপাদনের জন্য। এরপরই আছে প্রাণিসম্পদ ও পোল্ট্রি এবং মৎস চাষ। সবচেয়ে কম ঋণ বিতরণ হয়েছে কৃষি যন্ত্রাপতি কেনায়।

কৃষির বাইরে গ্রামীণ দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন উৎপাদনশীল খাতে চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে যে ঋণ বিতরণ করা হয়েছে তার পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

কৃষকরা আগের চেয়ে যেমন ঋণ বেশি নিয়েছেন, তেমন ফেরতও দিয়েছেন বেশি। ফেরত দেওয়ার ক্ষেত্রে তারা ভালো উদাহরণ তৈরি করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি ঋণ পরিশোধ করেছেন কৃষকরা। 

এ প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, বন্যা পরবর্তী ধান ও অন্যান্য পণ্যের ভালো দাম পাওয়ায় কৃষকরা আগের চেয়ে বেশি ঋণ পরিশোধ করতে পেরেছেন।

ঋণ বিতরণ ও আদায় বাড়ার পাশাপাশি কৃষিখাতে খেলাপি ঋণের পরিমাণ সামান্য বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে মাত্র ৮০ কোটি টাকা।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত '৪% সুদে বিতরণ করা বিশেষ কৃষি ঋণ' বিষয়ক এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুরযোগে ফসল নষ্ট হওয়া কিংবা ফসলের যথাযথ দাম না পেলেই কৃষকরা খেলাপি হয়ে থাকেন।

Related Topics

টপ নিউজ

কৃষি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • কৃষি ঋণ বাড়ানো হবে, সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা নেই: আমির খসরু
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • কৃষি ও পল্লী ঋণে আড়াই লাখ টাকা পর্যন্ত সুদ ছাড়া অন্য চার্জ মওকুফ
  • ২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net