Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
দায় মেটানোর ব্যাখ্যা দিতে ৬ মাস সময় চেয়েছে ইভ্যালি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 August, 2021, 03:00 pm
Last modified: 02 August, 2021, 05:29 pm

Related News

  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক
  • আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব

দায় মেটানোর ব্যাখ্যা দিতে ৬ মাস সময় চেয়েছে ইভ্যালি

১০০০ কোটি টাকার একটি বিনিয়োগ চুক্তি করার বিষয়েও বাণিজ্য মন্ত্রণালয়কে ইভ্যালি অবহিত করেছে; তবে বিনিয়োগকারী কোম্পানি যমুনা গ্রুপের নাম উল্লেখ করেনি।
টিবিএস রিপোর্ট
02 August, 2021, 03:00 pm
Last modified: 02 August, 2021, 05:29 pm

গ্রাহক ও মার্চেন্টদের প্রতি চলমান দায়ভার স্পষ্ট করার ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ৬ মাস সময় চেয়েছে আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি।

মন্ত্রণালয়ের এক কারণ দর্শানোর নোটিশের জবাবে ইভ্যালি জানায়, "তৃতীয় নিরপেক্ষ নিয়ন্ত্রক দ্বারা আমাদের সম্পূর্ণ আর্থিক বিবরণী এবং কোম্পানির ভ্যালুয়েশন-সহ উপস্থাপন করার জন্য এবং উক্ত পত্রের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত ২-এর 'ক' হতে 'ঙ' পর্যন্ত বিষয়ে আমাদের অবস্থান এবং সংশ্লিষ্ট তথ্যাদি উপস্থাপনের জন্য ন্যূনতম আরও ৬ (ছয়) মাস সময় প্রয়োজন।"

১০০০ কোটি টাকার একটি বিনিয়োগ চুক্তি করার বিষয়েও মন্ত্রণালয়কে ইভ্যালি অবহিত করেছে, যেটি থেকে প্রাথমিকভাবে এই ই-কমার্স প্ল্যাটফর্ম ২০০ কোটি টাকা পাবে। অবশ্য ১ আগস্ট দুপুরে জমা দেওয়া ওই চিঠিতে বিনিয়োগকারী কোম্পানি যমুনা গ্রুপের নাম উল্লেখ করেনি ইভ্যালি।

ইভ্যালি আরও জানিয়েছে, 'এই সময়ের মধ্যে ইভ্যালি পূর্বের প্রতিশ্রুত পণ্যের ডেলিভারি ক্রমান্বয়ে সমাপ্ত করার সর্বাত্মক চেষ্টা করবে এবং প্রতি ১৫ দিন অন্তর ডেলিভারির অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মন্ত্রণালয়কে প্রেরণ করবে।'

এর আগে, গত ১৯ জুলাই বহুল আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবসা পদ্ধতি ও গ্রাহক ভোগান্তির কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

নোটিশে ইভ্যালির আর্থিক ত্রুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ব্যাখ্যা চাওয়া হয় প্রতিষ্ঠানটির কাছে। ১ আগস্টের মধ্যে নোটিশে উল্লেখিত বিষয়ের ব্যাখ্যা দিতে বলা হয়।

গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষা এবং ই-কমার্স খাতে নেতিবাচক প্রভাব রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও সেল সেদিন ওই নোটিশ পাঠায়।

তারও আগে, ১৮ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডাব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'ইভ্যালি কীভাবে গ্রাহক ও মার্চেন্টদের বকেয়া পরিশোধ করতে তার ব্যাখ্যা চেয়ে সোমবারই (১৯ জুলাই) চিঠি পাঠানো হবে।'

'ব্যাখ্যা সন্তোষজনক না হলে কোম্পানি আইন অনুযায়ী আদালতের মাধ্যমে লিকুইডেটর নিয়োগ দিয়ে ইভ্যালির সম্পদ বিক্রি করে গ্রাহক ও মার্চেন্টদের পাওনা মেটানো কিংবা ইভ্যালির সম্পদ জব্দ করার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় নিজেও মামলা করতে পারে,' যোগ করেছিলেন তিনি।


  • আরও পড়ুন: ইভ্যালি কীভাবে দায় মেটাবে তার ব্যাখ্যা চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

Related Topics

টপ নিউজ

ইভ্যালি / বাণিজ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক
  • আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net