Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
করোনায় অতিদরিদ্রদের সঞ্চয় অর্ধেকে নেমে গেছে: বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

ফরহাদ হোসেন
05 March, 2021, 02:20 pm
Last modified: 05 March, 2021, 02:24 pm

Related News

  • ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে মিলবে আবগারি শুল্কমুক্ত সুবিধা
  • ইকবালের জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগে প্রিমিয়ার ব্যাংককে ১.৫ কোটি টাকা জরিমানা
  • ৫ সাবেক মন্ত্রী, তাদের পরিবারের সদস্যদের বিও হিসাব স্থগিত
  • মিন্টু, তার স্ত্রী ও ছেলের ব্যাংক হিসাবের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার
  • তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব কমেছে ১,০১৮টি

করোনায় অতিদরিদ্রদের সঞ্চয় অর্ধেকে নেমে গেছে: বাংলাদেশ ব্যাংক

২০১৯ সালের তুলনায় গত বছর ১০/৫০/১০০ টাকার অ্যাকাউন্ট (নন-ফ্রিল অ্যাকাউন্ট) সংখ্যা ৯ শতাংশ বাড়লেও আমানতের পরিমাণ ০.৬ শতাংশ কমেছে।
ফরহাদ হোসেন
05 March, 2021, 02:20 pm
Last modified: 05 March, 2021, 02:24 pm

অতিদরিদ্র মানুষ যাদের ১০ টাকার ব্যাংক একাউন্ট আছে, তাদের সঞ্চয় গত বছর প্রায় অর্ধেকে নেমে এসেছে। করোনার প্রকোপে আয় কমে যাওয়ায় ব্যাংকে আমানত রাখতে পারেননি অনেকে; আবার কেউ কেউ আমানত ভেঙে ফেলেছেন।

এসবের প্রভাবে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ব্যাংকে রাখা তাদের সঞ্চয় কমে গেছে প্রায় ৪৫ শতাংশ। তবে অ্যাকাউন্ট সংখ্যা ৭ শতাংশের বেশি বেড়েছে। 

এদিকে, ২০১৯ সালের তুলনায় গত বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে সুবিধাভোগী ও বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্ট সংখ্যা ও আমানতের পরিমাণ বেড়েছে। তবে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট সংখ্যা কমলেও বেড়েছে আমানত। এর বাইরে অন্যান্য অ্যাকাউন্টের সংখ্যা ও আমানতের পরিমাণ কমেছে।  

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত 'কোয়ার্টারলি রিপোর্ট অন নন-ফ্রিল অ্যাকাউন্টস (অক্টোবর-ডিসেম্বর ২০২০)' প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদেনে দেখা যায়, ২০১৯ সালের তুলনায় গত বছর ১০/৫০/১০০ টাকার অ্যাকাউন্ট (নন-ফ্রিল অ্যাকাউন্ট) সংখ্যা ৯ শতাংশ বাড়লেও আমানতের পরিমাণ ০.৬ শতাংশ কমেছে।

নন-ফ্রিল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকরা সরকারি ব্যাংকগুলোকেই বেছে নিচ্ছেন। এরমধ্যে অ্যাকাউন্ট সংখ্যা ও আমানতের পরিমাণের দিক থেকে সবার ওপরে আছে সোনালী ব্যাংক।

নন-ফ্রিল অ্যাকাউন্ট প্রসঙ্গে জানতে চাইলে বিআইডিএস-এর গবেষণা পরিচালক নাজনীন আহমেদ বলেন, 'করোনার ধাক্কায় অতিদরিদ্রদের আয়ে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে আসলে ওইসব অ্যাকাউন্ট কতটা আমাদের মতো তারা (দরিদ্ররা) ব্যবহার করেন, সেটাও দেখতে হবে।'

অন্যদিকে একই সময়ে সরকার দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তার জন্য সামাজিক কর্মসূচির আওতা এবং পরিমাণ বাড়ায় এ সংক্রান্ত অ্যাকাউন্ট সংখ্যা ও আমানত বেড়েছে বলে তিনি মনে করেন। 

নন-ফ্রিল অ্যাকাউন্টগুলোর মধ্যে স্কুল শিক্ষার্থীদের অ্যাকাউন্টও রয়েছে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ২০২০ সালে ২০১৯ সালের তুলনায় শিক্ষার্থীদের অ্যাকাউন্ট সংখ্যা ৯.৭৯ শতাংশ এবং আমানত ৭.১১ শতাংশ বেড়েছে। 

প্রতিবেদনে দেখা যায়, স্কুল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টগুলো শহরাঞ্চলেই বেশি। অ্যাকাউন্ট সংখ্যা ও আমানতের বেশির ভাগই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সবচেয়ে এগিয়ে আছে ডাচ-বাংলা ব্যাংক।

নন-ফ্রিল অ্যাকাউন্ট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির বাস্তায়ন, যেমন- সামাজিক সুরক্ষা খাতে সহায়তা, শিক্ষাবৃত্তি, কৃষকদের ভর্তুকি দেওয়া- এসব ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোর গুরুত্ব আছে।'

এসব অ্যাকাউন্টের বিপরীতে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ দেওয়ার সুযোগ আছে। জামানতসহ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যায়।

Related Topics

টপ নিউজ

নন-ফ্রিল অ্যাকাউন্ট / ব্যাংক অ্যাকাউন্ট / করোনাভাইরাসের প্রভাব / অতিদরিদ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে মিলবে আবগারি শুল্কমুক্ত সুবিধা
  • ইকবালের জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগে প্রিমিয়ার ব্যাংককে ১.৫ কোটি টাকা জরিমানা
  • ৫ সাবেক মন্ত্রী, তাদের পরিবারের সদস্যদের বিও হিসাব স্থগিত
  • মিন্টু, তার স্ত্রী ও ছেলের ব্যাংক হিসাবের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার
  • তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব কমেছে ১,০১৮টি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net