Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
৫ সাবেক মন্ত্রী, তাদের পরিবারের সদস্যদের বিও হিসাব স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2024, 10:55 pm
Last modified: 29 August, 2024, 11:02 pm

Related News

  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • সদর দপ্তর নির্মাণের ৮ বছরের মাথায় আবার নতুন ভবনের জন্য জমি চাইছে বিএসইসি
  • অর্থ আত্মসাতের মামলায় কারাগারে বিএসইসির শিবলী রুবাইয়াত, গ্রেপ্তার দেখানোর আদেশ
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫৭৬ কোটি টাকার বিও হিসাব অবরুদ্ধ

৫ সাবেক মন্ত্রী, তাদের পরিবারের সদস্যদের বিও হিসাব স্থগিত

অন্য মন্ত্রীরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।  
টিবিএস রিপোর্ট
29 August, 2024, 10:55 pm
Last modified: 29 August, 2024, 11:02 pm

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচ সাবেক মন্ত্রী ও তাদের পরিবারের ১৫ সদস্যের বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট স্থগিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর দেখা নথি অনুসারে, বিএসইসি বৃহস্পতিবার (২৯ আগস্ট) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) এ বিষয়ে নির্দেশ দিয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব হিসাব স্থগিত থাকবে।

অন্য মন্ত্রীরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।  

বিএসইসি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও ছেলে সাম্মাম জুনাইদ ইফতির বিও অ্যাকাউন্টও স্থগিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

এদিকে সাবেক মন্ত্রীদের পরিবারের সদস্যদের মধ্যে আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসের খান ও মেয়ে শাফিয়া তাসনিম খানের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

হাছান মাহমুদের পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী নুরুন ফাতেমা হাসান ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা এবং মোহাম্মদ আলী আরাফাতের স্ত্রী শারমিন মুস্তারির বিও অ্যাকাউন্টও এ আদেশের আওতায় রয়েছে।

এছাড়া সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী রুকমিলা জামান চৌধুরী, তার আত্মীয় জারা জামান, তার বোন রোকসানা জামান চৌধুরী, তার ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তার মেয়ে জেবা জামান চৌধুরীর অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিও অ্যাকাউন্ট / অ্যাকাউন্ট স্থগিত / ব্যাংক অ্যাকাউন্ট / বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • সদর দপ্তর নির্মাণের ৮ বছরের মাথায় আবার নতুন ভবনের জন্য জমি চাইছে বিএসইসি
  • অর্থ আত্মসাতের মামলায় কারাগারে বিএসইসির শিবলী রুবাইয়াত, গ্রেপ্তার দেখানোর আদেশ
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫৭৬ কোটি টাকার বিও হিসাব অবরুদ্ধ

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net