Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
এপ্রিলের ১৫ দিনেই রেমিট্যান্স আয় ১.১৫ বিলিয়ন ডলার 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 April, 2021, 12:55 pm
Last modified: 22 April, 2021, 01:52 pm

Related News

  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • জুলাইয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২৯ শতাংশ, ৬ মাসের মধ্যে সর্বনিম্ন
  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২.৩৬৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৩২%
  • টানা ঈদের ছুটিতে কমতে পারে রেমিট্যান্স, ভোগান্তিতে প্রবাসীরা
  • রেমিট্যান্স প্রাপ্তিতে বিশ্বে শীর্ষে ভারত, কিন্তু ট্রাম্পের করারোপে খেতে পারে বড় ধাক্কা, ঝুঁকিতে বাংলাদেশও

এপ্রিলের ১৫ দিনেই রেমিট্যান্স আয় ১.১৫ বিলিয়ন ডলার 

এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৪৭ মিলিয়ন ডলার, সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৩০২ মিলিয়ন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪.২৫ মিলিয়ন ডলার।  
টিবিএস রিপোর্ট
22 April, 2021, 12:55 pm
Last modified: 22 April, 2021, 01:52 pm

কোভিডের দ্বিতীয় ঢেউ এর মাঝেই এপ্রিলের ১৫ দিনে গেল বছরের পুরো এপ্রিল মাসের চেয়েও বেশি রেমিট্যান্স আয় এসেছে। গেল বছরের এপ্রিলে প্রবাসীরা যেখানে ১.০৯ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন সেখানে চলতি এপ্রিল মাসের ১৫ দিনেই পাঠিয়েছেন ১.১৫ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স। 

এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৪৭ মিলিয়ন ডলার, সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৩০২ মিলিয়ন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪.২৫ মিলিয়ন ডলার।  

উল্লেখ্য, করোনার মাঝেও চলতি অর্থবছরের শুরুতে রেমিট্যান্সের যে উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, পরবর্তী মাসগুলোতে সেটি কমতে থাকলেও গত মার্চ মাসেই তা আবারো ঊর্ধ্বমুখী হয়ে উঠে। মার্চ শেষে রেমিট্যান্স আয় হয় ১.৯২ বিলিয়ন ডলার।  

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত রমজান ও ঈদকে সামনে রেখে বরাবরই প্রবাসীরা অন্য মাসের তুলনায় একটু বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। এর সাথে বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউ যুক্ত হওয়ায় রেমিট্যান্স প্রবাহ অনেক বেড়েছে। 

এপ্রিলের ১৫ দিনে ইসলামী, অগ্রণী ও ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে প্রায় অর্ধেক রেমিট্যান্স এসেছে। ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩৩৪ মিলিয়ন ডলার, অগ্রণী ব্যাংকের ১৩০ মিলিয়ন ডলার এবং ডাচ-বাংলার ১২০ মিলিয়ন ডলার।  

রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়া প্রসঙ্গে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোশাররফ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রমজান ও ঈদকে সমানে রেখে পরিবারের খরচ মোটানোর জন্য বাড়তি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা'। 

অন্যদিকে, করোনার ফলে চিকিৎসা ব্যয় মেটানোর জন্যও বাড়তি অর্থ পাঠাচ্ছেন অনেকে। এছাড়া বিশ্বের অনেক দেশেই কোভিড এর দ্বিতীয় ঢেউ চলমান থাকায় অনেক প্রবাসী অনিশ্চয়তায় আছেন, তাদের একটি অংশ হাতে থাকা সঞ্চয় পাঠিয়ে দিচ্ছেন।

এর বাইরে সরকার ঘোষিত ২ শতাংশ প্রণোদনার পাশাপাশি অনেক ব্যাংক বাড়তি এক শতাংশ করেও প্রণোদনা দিচ্ছে। ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট একাউন্টে রেমিট্যান্স পাঠালে বাড়তি এক শতাংশ প্রণোদনা দেয়া হয়। 

এর ফলে ১ লাখ টাকায় যেখানে ২ হাজার টাকা প্রণোদনা পাওয়া যায় সেখানে এজেন্ট আউলেটে আরো বাড়তি এক হাজার টাকা যোগ হয়ে মোট তিন হাজার টাকা পাওয়া যাচ্ছে। অতিরিক্ত প্রণোদনার ফলেও অনেক প্রবাসী আগের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে মনে করেন  এই ব্যাংকার। 

রেমিট্যান্স প্রবাহ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)  সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বজুড়ে কোভিডের ফলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওযায় অবৈধ পথে আসা রেমিট্যান্স প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই আগের তুলনায় অনেক বেশি রেমিট্যান্স বৈধ পথে আসছে, সরকারি হিসাবে তা যোগ হয়ে পরিমাণ বেশি দেখাচ্ছে। এর পাশাপাশি ২ শতাংশ প্রণোদনাও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ভূমিকা রেখেছে। 

Related Topics

টপ নিউজ

রেমিটেন্স / রেমিট্যান্স প্রবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • জুলাইয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২৯ শতাংশ, ৬ মাসের মধ্যে সর্বনিম্ন
  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২.৩৬৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৩২%
  • টানা ঈদের ছুটিতে কমতে পারে রেমিট্যান্স, ভোগান্তিতে প্রবাসীরা
  • রেমিট্যান্স প্রাপ্তিতে বিশ্বে শীর্ষে ভারত, কিন্তু ট্রাম্পের করারোপে খেতে পারে বড় ধাক্কা, ঝুঁকিতে বাংলাদেশও

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net