Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এডিপিতে সরকারি বরাদ্দের ৮৫ ভাগ ব্যয় করা যাবে 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 March, 2021, 10:20 am
Last modified: 08 March, 2021, 10:23 am

Related News

  • বাজেট ২০২৬-২৭: ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে ১,০০০ কোটি টাকার বড় পরিকল্পনা
  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ৭,২৮৭ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে

এডিপিতে সরকারি বরাদ্দের ৮৫ ভাগ ব্যয় করা যাবে 

আগে সরকারি বরাদ্দের সর্বোচ্চ ৭৫ শতাংশ ব্যয়ের অনুমোদন ছিলো। 
টিবিএস রিপোর্ট
08 March, 2021, 10:20 am
Last modified: 08 March, 2021, 10:23 am

ব্যয় সাশ্রয়ী নীতি থেকে কিছুটা সরে এসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়গুলো সংশোধিত বাজেটে অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে সরকারি বরাদ্দের ৮৫ শতাংশ পর্যন্ত ব্যয় করতে পারবে। গতকাল অর্থবিভাগের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সরকারি বরাদ্দের সর্বোচ্চ ৭৫ শতাংশ ব্যয়ের অনুমোদন ছিলো। 

অর্থবিভাগ বলেছে, চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে বাস্তবায়নাধীন অনুমোদিত প্রকল্পের সরকারি অংশের ৮৫ শতাংশ পর্যন্ত ব্যয় করা যাবে। এই ব্যয়ের অর্থ ছাড়ের জন্য অর্থ বিভাগ, প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের কোনো সম্মতির প্রয়োজন হবে না। তবে ৮৫ শতাংশের বেশি ব্যয়ের কোনো বিল গ্রহণ না করার জন্য হিসাব মহানিয়ন্ত্রককে চিঠি দিয়েছে অর্থ বিভাগ। 

এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন উর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সাধারণত এপ্রিল মাসে সরকারি বরাদ্দের ব্যয় কতোটা হবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়ে থাকে। করোনার কারণে এডিপি বাস্তবায়নে ধীরগতি থাকায় এবছর এক মাস আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। এক মাস বেশি সময় পাওয়ায় বাস্তবায়নের ঘাটতি কাটিয়ে ওঠা যাবে। চলতি অর্থবছরের সাত মাসে এডিপির বরাদ্দের ২৮ দশমিক ৪৫ শতাংশ ব্যয় করেছে মন্ত্রণালয়গুলো। 

তিনি বলেন, প্রকল্প সহায়তা কম পাওয়ায় সংশোধিত বাজেটে এডিপি যতটুকু কমানো হয়েছে, তার পুরোটাই প্রকল্প সহায়তার অংশ থেকে। সরকারি অংশের বরাদ্দ অপরিবর্তিত রয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আরেকটু উন্নতি হলে এক বা দেড় মাস পরে সরকারি অংশের ১০০ ভাগ অর্থ ব্যয়ের সুযোগ দেওয়া হতে পারে।  

করোনাভাইরাসের কারণে রাজস্ব আয় কম হতে পারে এমন আশংকা ছিলো অর্থবছরের শুরুতে। এছাড়া করোনার টিকা কেনাসহ মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করা, জরুরি পরিস্থিতি সামলানোসহ বিভিন্ন প্রেক্ষিতে সরকার ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে এডিপির প্রকল্পগুলোকে উচ্চ, মধ্যম ও নিম্ন অগ্রাধিকারে ভাগ করে নিম্ন অগ্রাধিকারের প্রকল্পে অর্থ ছাড় স্থগিত রাখে অর্থ বিভাগ।  

এছাড়া গাড়ি কেনা, বিদেশ ভ্রমণসহ অন্যান্য খাতেও ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়। সরকারের এমন সিদ্ধান্তের পর অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগ এডিপিতে থাকা তাদের প্রকল্প নিম্ন  অগ্রাধিকার থেকে মধ্যম বা উচ্চ অগ্রাধিকার প্রকল্পের তালিকায় নেওয়ার অনুরোধ করে চিঠি দেয়। এমনকি সংসদ সদস্যরাও প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয় বা বিভাগের কাছে এ ধরনের অনুরোধ করেন।  

Related Topics

টপ নিউজ

বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) / এডিপি / সরকারি বরাদ্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বাজেট ২০২৬-২৭: ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে ১,০০০ কোটি টাকার বড় পরিকল্পনা
  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ৭,২৮৭ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net