Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
উত্তরাঞ্চলের 'গেমচেঞ্জার' উত্তরা ইপিজেড, কর্মসংস্থান ৩০ হাজারের 

অর্থনীতি

জহির রায়হান  
01 November, 2021, 07:30 pm
Last modified: 02 November, 2021, 02:53 am

Related News

  • নীলফামারীতে মৈত্রী হাসপাতাল নিয়ে ঢাকা-বেইজিংয়ের আলোচনা; চিকিৎসা পর্যটনে তৈরি হবে নতুন সুযোগ
  • নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলন, গুলিতে নিহত ১
  • তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত
  • নীলফামারীতে হবে চীনের হাসপাতাল, জায়গা পরিদর্শন স্বাস্থ্য পরিচালকের
  • মেশিনারি, যানবাহন আমদানিতে শুল্কমুক্ত সুবিধা হারাতে পারেন ইপিজেড বিনিয়োগকারীরা

উত্তরাঞ্চলের 'গেমচেঞ্জার' উত্তরা ইপিজেড, কর্মসংস্থান ৩০ হাজারের 

উত্তরা ইপিজেড কর্মীদের ৬৬ শতাংশই নারী, যা নারী ক্ষমতায়নেও অবদান রাখছে
জহির রায়হান  
01 November, 2021, 07:30 pm
Last modified: 02 November, 2021, 02:53 am

উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু মৌসুম ভিত্তিক কাজের সুযোগ থাকায় এ অঞ্চলে আগে স্থানীয়দের বেকারত্ব বড় মাত্রায় ছিল। 

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) উত্তরা ইপিজেড নির্মাণ করেছে এবং এটি পরিচালনা করছে।  

বেপজার তথ্যমতে, ইপিজেড স্থাপনের আগে এই এলাকার জনগণের দৈনিক গড় উপার্জন ছিল ৪০ টাকা বা তারও কম। কিন্তু, ইপিজেডটির কল্যাণে তাদের বর্তমান দৈনিক উপার্জন ২৮০-৩২০ টাকায় পৌঁছেছে।  

সারাদেশে মোট আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজার অধীনে পরিচালিত হচ্ছে, এরমধ্যে উত্তরা ইপিজেডের অবস্থান উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাধীন সংগলশী ইউনিয়নে। এখানে বাংলাদেশি উদ্যোক্তাদের পাশাপাশি চীন, হংকং ও যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা প্রায় এক হাজার ৮৫০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। 

ইপেজেডের কারখানাগুলোয় তৈরি হচ্ছে বৈচিত্রময় পণ্য সামগ্রী। বিশ্বখ্যাত মাইকেল কোর ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ, পরচুল (উইগ) চশমার ফ্রেম ও সানগ্লাস, খেলনা ও মডেল কার, বাঁশ-বেতের তৈরি কফিন, সোয়েটার, গার্মেন্ট অ্যাক্সেসরিজ পণ্য উৎপাদন করছে তারা। এপর্যন্ত এখানে উৎপাদিত প্রায় ১৪ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। ২০১৯ -২০২০ অর্থবছরে ১৩০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।  

বেপজা জানায়, বর্তমানে উত্তরা ইপিজেডে ২৪টি শিল্প ইউনিট রয়েছে, আরও পাঁচটি কারখানা উৎপাদন শুরুর অপেক্ষা করছে। 

পিছিয়ে পড়া উত্তরাঞ্চলে শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১ সালে এই উত্তরা ইপিজেড স্থাপিত হয়। ২১২ একর জমির উপর গড়ে উঠা উত্তরা ইপিজেডকে কেন্দ্র করে এ অঞ্চলে বেড়েছে কর্মচাঞ্চল্য। এটি কেন্দ্র করে পরোক্ষভাবে গড়ে উঠেছে অনেক ছোট প্রতিষ্ঠান। ফলে স্থানীয় অর্থনীতিতে অন্যান্য ব্যবসার সুযোগও সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সরকারের দূরদর্শী সিদ্ধান্ত একটি অঞ্চলের আর্থ-সামাজিক চিত্রে যে কতটা পরিবর্তন আনতে পারে- তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ইপিজেড। 

বেপজা'র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, উত্তরা ইপিজেড ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করে এ অঞ্চলের দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সোজা কথায়, ৩০ হাজার কর্মসংস্থানের অর্থ- ৩০ হাজার পরিবার দারিদ্র্যমুক্ত হয়েছে। উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় আমরা ১,৮৩১ একর জমিতে আরেকটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করছি। নতুন এ ইপিজেডে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হবে।' 

ইপিজেডে বিনিয়োগকারীদের জন্য নানান ধরনের প্রণোদনার সুবিধা দিচ্ছে বেপজা। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা কর অবকাশ, শুল্কমুক্ত কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির সুবিধা পান। এছাড়া রয়েছে মুনাফার ওপর কর ছাড় এবং ইউরোপিয় ইউনিয়নসহ অন্যান্য দেশে শুল্ক ও কোটামুক্ত রপ্তানির সুযোগ।  

উত্তরা ইপিজেড কর্মীদের ৬৬ শতাংশই নারী, যা দেশের প্রত্যন্ত জেলাটিতে নারী ক্ষমতায়নেও অবদান রাখছে। 

ইপিজেডে শতভাগ বিদেশি মালিকানার সুযোগও দেয় বেপজা। নেই বৈদেশিক বিনিয়োগে কোন বিধিনিষেধ এবং চাইলে বিনিয়োগকারীরা তাদের সম্পূর্ণ পুঁজি ও মুনাফা নিয়ে যেতে পারেন। 

বেপজার আওতাধীন আটটি ইপিজেড হলো- চট্টগ্রাম, ঢাকা, মোংলা, ঈশ্বরদী, কুমিল্লা, আদমজী, কর্ণফুলী এবং  উত্তরা ইপিজেড।

বর্তমানে দেশের মোট রপ্তানির ২০ শতাংশে অবদান রাখছে বেপজা, যার ৬৪ শতাংশই তৈরি পোশাক খাত বহির্ভূত পণ্য।  
 

Related Topics

টপ নিউজ

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল / উত্তরা ইপিজেড / নীলফামারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • নীলফামারীতে মৈত্রী হাসপাতাল নিয়ে ঢাকা-বেইজিংয়ের আলোচনা; চিকিৎসা পর্যটনে তৈরি হবে নতুন সুযোগ
  • নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলন, গুলিতে নিহত ১
  • তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত
  • নীলফামারীতে হবে চীনের হাসপাতাল, জায়গা পরিদর্শন স্বাস্থ্য পরিচালকের
  • মেশিনারি, যানবাহন আমদানিতে শুল্কমুক্ত সুবিধা হারাতে পারেন ইপিজেড বিনিয়োগকারীরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net