Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ঈদের পর আরো একদফা বাড়লো ভোজ্যতেলের দাম

অর্থনীতি

ওমর ফারুক
19 May, 2021, 10:25 am
Last modified: 19 May, 2021, 10:26 am

Related News

  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক

ঈদের পর আরো একদফা বাড়লো ভোজ্যতেলের দাম

রেকর্ড দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল
ওমর ফারুক
19 May, 2021, 10:25 am
Last modified: 19 May, 2021, 10:26 am

ভোগ্যপণ্যের বাজারে দীর্ঘদিন ধরে বেড়েই চলছে ভোজ্যতেলের দাম। আগের সব রেকর্ড ছাড়িয়ে বর্তমানে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। সাধারণত প্রতিমণ (৪০ দশমিক ৯০ লিটার) পাম অয়েল বিক্রি হয় ২০০০-২৫০০ টাকার মধ্যে। কিন্তু গত কয়েক মাস ধরে দফায় দফায় বেড়ে বর্তমানে পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিমণ পাম অয়েল বিক্রি হচ্ছে ৪৪৫০ টাকায়। অথচ রমজানের শেষদিকে বাজারে প্রতিমণ সয়াবিন তেল বিক্রি হয়েছে ৪১০০ টাকায়। সেই হিসেবে, ঈদের বন্ধ শেষে গত তিন দিনে পণ্যটির দাম মণপ্রতি ৩৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে পাইকারি বাজারে প্রতিমণ পাম অয়েল বিক্রি হচ্ছে ৪৪৫০ টাকা দরে। যা ঈদের ছুটির আগ পর্যন্ত (বুধবার) ৪১০০ টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসেবে, ঈদের ছুটি শেষে মাত্র তিন দিনের ব্যবধানে খাতুনগঞ্জে প্রতিমণ পাম অয়েলের দাম ৩৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।  

বাজারে থাকা বিভিন্ন কোম্পানির পাম অয়েলের মধ্যে বর্তমানে টিকে গ্রুপের বে ফিশিং পাম অয়েল মণপ্রতি ৪৪৫০ টাকা, এস আলম ৪৪৪০ টাকা এবং সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের পাম অয়েল ৪৪৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।  

একই সময়ে বাজারে পাম সুপার অয়েলের দামও মণপ্রতি ১৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইদের আগে বাজারে প্রতিমণ পাম সুপার অয়েল বিক্রি হয়েছে ৪৩৫০ টাকা দামে। যা বর্তমানে ৪৫০০ টাকায় বিক্রি হচ্ছে।  

পাম সুপারের মধ্যে বর্তমানে টিকে গ্রপের প্রতিমণ বে ফিশিং ৪৫০০ টাকা, এস আলম ৪৪৯০ টাকা এবং অন্যান্য গ্রুপের (মেঘনা, সিটি ও বসুন্ধরা) পাম সুপার ৪৪৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। 

একই সময়ে মণে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে সয়াবিন তেলের দাম। বর্তমানে বাজারে প্রতিমণ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৪৭০০ টাকা দরে। যা ইদের আগে ৪৬০০ টাকায় বিক্রি হতো। 

দাম বৃদ্ধির কারণ সম্পর্কে খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন- দেশীয় ও আন্তর্জাতিক বাজারের প্রভাবে দীর্ঘদিন ধরে উর্ধ্বমুখী রয়েছে ভোজ্যতেলের বাজার।

গত এপ্রিল মাসে আর্ন্তজাতিক বাজারে কিছুটা নিম্নমুখী হলে চলতি মাসে আবারো বাড়তে শুরু করেছে পাম অয়েলসহ সব ভোজ্যতেলের দাম। আন্তর্জাতিক বাজারের প্রভাবে ঈদের পর থেকে দেশীয় বাজারেও পণ্যটির দাম বাড়তে শুরু করেছে।  

খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ীরা আর এম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শেখ সেলিম বলেন, আর্ন্তজাতিক বাজারে ভোজ্যতেল বিশেষ করে পাম অয়েলের বাজার উর্ধ্বমুখী।

মালয়েশিয়ায় এখন নতুন মৌসুমের পাম বাজারে আসছে। মৌসুমের শুরুর দিকে গত মাসে পাম অয়েলের বাজার কিছুটা কমলে চলতি মাস থেকে আবার উর্ধ্বমুখী হয়েছে পণ্যটির বাজার। এতে দেশীয় বাজারে পণ্যটির দামে প্রভাব পড়েছে।  

তথ্যমতে, বর্তমানে মালয়েশিয়াতে প্রতিটন পাম অয়েলের বুকিং দর ৪৪০০ রিঙ্গিত। যা গত মাসের মাঝামাঝি সময়ে ৩৭০০-৩৮০০ রিঙ্গিত এবং মাসের শেষ দিকে ৪১০০ রিঙ্গিতে বুকিং হয়েছে। সেই হিসেবে, গেল দুই-তিন সপ্তাহে আর্ন্তজাতিক বাজারে প্রতিটন পাম অয়েলের দাম প্রায় ৩০০ রিঙ্গিত পর্যন্ত বেড়েছে।  

ইনডেক্স মুন্ডির তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে পাম অয়েলের বাজার বাড়তে শুরু করে। ওই সময় প্রতিটন পাম অয়েল বিক্রি হয়েছে ২৪২৮ রিঙ্গিতে। দফায় দফায় বেড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিটন পাম অয়েল বিক্রি হয়েছে ৪১১৬ রিঙ্গিতে। এরপর পণ্যটির দাম আস্তে আস্তে কমতে গত মাসে (এপ্রিল) ৩৭০০ রিঙ্গিতে পৌঁছে। তবে চলতি মাসের শুরু থেকে পণ্যটির দাম আবার বাড়তে শুরু করে। এরমধ্যে পণ্যটির দাম বেড়ে বর্তমানে ৪৪০০ রিঙ্গিতে বিকিকিনি হচ্ছে। 

আন্তর্জাতিক বুকিং দর ৪৪০০ হিসেব করলে প্রতিটন পাম অয়েলের বাজার মূল্য (১ রিঙ্গিত =২২ টাকা) দাঁড়ায় ৯৬৮০০ টাকা। এর সাথে ১০ হাজার টাকা খরচ যোগ করে প্রতিটন পাম অয়েল আমদানিতে মোট খরচ হয় ১০৬৮০০ টাকা। সেই হিসেবে, খরচসহ প্রতি লিটার সয়াবিনের দাম হয় ১০৬ টাকা। অর্থাৎ প্রতিমণ (৪০.৯০ লিটার) পাম অয়েলের মূল্য দাড়াঁয় সর্বোচ্চ ৪৩৩৫ টাকা। 

অবশ্য খাতুনগঞ্জে যেসব পাম অয়েল বর্তমানে ৪৪৫০ টাকা দামে বিক্রি হচ্ছে সেসব পাম অয়েল আর্ন্তজাতিক বাজার থেকে কমপক্ষে আরো দুই মাসের আগের কেনা। ওই সময় পাম অয়েলের বুকিং দর ছিল ৩৮০০-৪১০০ রিঙ্গিত। অর্থাৎ বর্তমানে বাজারে থাকা মণপ্রতি পাম অয়েলের কেনা দর ছিল সর্বোচ্চ ৪১০০ টাকার মধ্যে।  

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে সিটি গ্রুপের নির্বাহী পরিচালক বিশ্বজিৎ সাহা টিবিএসকে বলেন, আন্তর্জাতিক বাজারে সব তেলের বুকিং দর বাড়তি। পূর্বের আমদানি করা পণ্য এখন বাজারে কম দামে বিক্রি হচ্ছে। বর্তমান বুকিং দেয়া পণ্য বাজারে পৌঁছলে ভোজ্যতেলের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। 

চট্টগ্রাম কাস্টমস'র তথ্যমতে, চলতি অর্থবছরের গেল নয় মাসে (জুলাই থেকে মার্চ) চট্টগ্রাম বন্দর দিয়ে পরিশোধিত এবং অপরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৫২১ মেট্রিক টন। গত অর্থ বছরের একই সময়ে পাম অয়েল আমদানি হয়েছে ১০ লাখ ৯০ হাজার ২৪৭ মেট্রিক টন। গত অর্থ বছরের প্রথম নয় মাসে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন আমদানি হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ১৩ মেট্রিক টন। চলতি বছরের এক সময়ে সয়াবিন আমদানি হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬০০ মেট্রিক টন। 

 

 

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / পাম অয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net