Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
অফশোর ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 August, 2019, 08:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • অফশোর ব্যাংকের বৈদেশিক মুদ্রা‌র বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক
  • ব্যাংকগুলোকে অফশোর ইউনিটে মূলধনের ৩০% স্থানান্তরের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সৌদির সঙ্গে অফশোর ব্যাংকিং সুবিধা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অফশোর ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা

সোমবার এ বিষয়ে একটি নীতিমালা জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 August, 2019, 08:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
ছবিটি প্রতীকী

বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়ার লক্ষ্যে গঠিত ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের নগদ জমা অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তরল অনুপাত (এসএলআর) সংরক্ষণের নীতিমালা করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রচলিত ব্যাংকের মতো এসব ইউনিটকেও সাড়ে ৫ শতাংশ হারে নগদ এবং বিভিন্ন উপাদানের বিপরীতে ১৩ শতাংশ হারে রাখতে হবে। ব্যাংকগুলো চাইলে বৈদেশিক বা স্থানীয় মুদ্রায় তা সংরক্ষণ করতে পারবে।

সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে একটি নীতিমালা জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৮৫ সাল থেকে অফশোর ব্যাংকিংয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতদিন সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই কার্যক্রম চললেও গত ২৫ ফেব্রুয়ারি নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

নীতিমালায় ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমের মতো অফশোর ব্যাংকিং ইউনিটকেও সিআরআর, এসএলআর সংরক্ষণসহ কার্যক্রম পরিচালনার বিভিন্ন গন্ডি নির্দিষ্ট করে দেওয়া হয়। এখন সিআরআর-এসএলআর রাখার উপায় নির্দিষ্ট করে দেওয়া হলো।

সোমবারের সার্কুলারে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ইউনিটের চলতি বছরের ১ জুলাইর মেয়াদি ও চলতি দায়ের ওপর ভিত্তি করে আগামী ১ সেপ্টেম্বর থেকে সিআরআর ও এসএলআর রাখতে হবে। আর এ সংক্রান্ত রিপোর্ট করতে হবে আগামী ১০ অক্টোবরের মধ্যে। তবে কোন ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের চলতি ও মেয়াদি দায় কতো সে বিষয়ে রিপোর্ট করতে হবে আগামী ২৭ আগস্টের মধ্যে।

এতে আরও বলা হয়েছে, অফশোর ব্যাংকিংয়ের মেয়াদি ও চলতি দায় হিসাবের ক্ষেত্রে গ্রাহকের আমানত, দেশের বাইরে অবস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া আমানত এবং ঋণ, পরিশোধযোগ্য অন্য দায় বিবেচনায় নিতে হবে। টাকায় বা বৈদেশিক মুদ্রায় যা সংরক্ষণ করা যাবে।

তবে বাংলাদেশ ব্যাংকের সাথে রক্ষিত এফসি হিসাবের বিপরীতে সর্বোচ্চ ৫ শতাংশ রাখা যাবে। বাকি শুন্য দশমিক ৫০ শতাংশ রাখতে হবে টাকায়। আর এসএলআর হিসাবের ক্ষেত্রে ‘নস্ট্রো’ অ্যাকাউন্টে রক্ষিত অর্থও বিবেচনায় নেওয়া যাবে।

সর্বশেষ হিসাবে (মার্চ পর্যন্ত) দেখা গেছে, বিভিন্ন ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট ৬০ হাজার ১৮৫ কোটি ৬১ লাখ টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে ৪৬২ কোটি ৩৫ লাখ টাকা খেলাপি হয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

অফশোর ব্যাংকিং / সিআরআর / এসএলআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • অফশোর ব্যাংকের বৈদেশিক মুদ্রা‌র বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক
  • ব্যাংকগুলোকে অফশোর ইউনিটে মূলধনের ৩০% স্থানান্তরের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সৌদির সঙ্গে অফশোর ব্যাংকিং সুবিধা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net