Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
পুরুষকে ‘টেকো’ বলা যৌন হয়রানি বলে গণ্য হবে: আদালত

অফবিট

টিবিএস ডেস্ক
14 May, 2022, 09:00 pm
Last modified: 14 May, 2022, 09:03 pm

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ: এক শিক্ষকের ৩ দিনের রিমান্ড, আদালতে আসামিদের কিল-ঘুষি 
  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর

পুরুষকে ‘টেকো’ বলা যৌন হয়রানি বলে গণ্য হবে: আদালত

এখন থেকে কোনো পুরুষকে টেকো বলে ডাকলে একে যৌন হয়রানির পর্যায়ে ফেলা যাবে বলে রায় দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। 
টিবিএস ডেস্ক
14 May, 2022, 09:00 pm
Last modified: 14 May, 2022, 09:03 pm
ছবি: সংগৃহীত

এখন থেকে কোনো পুরুষকে টেকো বলে ডাকলে একে যৌন হয়রানির পর্যায়ে ফেলা যাবে বলে রায় দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। 

সম্প্রতি একটি মামলার শুনানির রায়ে ১৯৯৫ সালের একটি মামলার ভিত্তিতে ব্রিটেনের ওই বিশেষ ট্রাইব্যুনাল বলে, টাক নিয়ে রসিকতা করার মধ্যে লিঙ্গবৈষম্য রয়েছে। 

টনি ফিন নামের এক ইলেকট্রিশিয়ানের আনা অভিযোগের ভিত্তিতে এ রায় দিয়েছেন যুক্তরাজ্যের কর্মচারী নিয়োগ ট্রাইব্যুনাল। 

জানা যায়, টনি দীর্ঘ ২৪ বছর পশ্চিম ইয়র্কশায়ারের একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন। ২০২১ সালের মে মাসে হুট করেই তাকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। 

মূলত এই ছাঁটাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন টনি। মামলার অন্যান্য অভিযোগের সঙ্গে তিনি দাবি করেন, কথা কাটাকাটির সময় তাকে বেশ কয়েকবার 'টেকো' বলে গাল দেন ওই কারখানার সুপারভাইজার জেমি কিং। সেইসঙ্গে তাকে হুমকিও দেন জেমি।

নিজের চেয়ে ৩০ বছরের ছোট সুপারভাইজারের এরকম মন্তব্যে নিজেকে 'অনিরাপদ' ও অপমানিত বোধ করছিলেন বলে জানান টনি। এর প্রতিকার পাওয়ার জন্যই তিনি আদালতের দ্বারস্থ হন।

এ মামলার রায় দেওয়ার সময় বিচারকেরা বলেন, জেমি কিং ওসব গাল দিয়েছিলেন টনি ফিনকে অপমানিত করতে এবং তার জন্য ভীতিকর, প্রতিকূল, অপমানজনক বা আপত্তিকর পরিবেশ তৈরি করতে। 

বিচারকেরা আরও বলেন, টাক পড়ার সমস্যা যেহেতু নারীদের চেয়ে পুরুষদের মধ্যেই বেশি দেখা যায়, তাই কোনো পুরুষের টাক নিয়ে কটূক্তি বা রসিকতা করার মধ্যে লিঙ্গবৈষম্য। পুরুষদের টাক সমস্যা আর নারীদের স্তনের আকার নিয়ে কটূক্তি করা একই ধরনের অপরাধ বলে মত দেন বিচারকরা।

টনিকে টেকো বলে গাল দেওয়ায় জেমি কিংকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তার সাজা ঘোষণা করা হয়নি। তার সাজা ঘোষণার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান বিচারকেরা।

  • সূত্র: সিএনবিসি

Related Topics

টপ নিউজ

টাক মাথা / টেকো / আদালত / যৌন হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ: এক শিক্ষকের ৩ দিনের রিমান্ড, আদালতে আসামিদের কিল-ঘুষি 
  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net