Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
হোলি খেলতেন মোগল সম্রাটরাও!

অফবিট

এনডিটিভি
10 March, 2020, 11:55 am
Last modified: 26 March, 2024, 11:19 am

Related News

  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা
  • সাড়ে চারশ বছরে পহেলা বৈশাখ: গরম ভাত থেকে পান্তা ভাত 
  • ছেঁউড়িয়ায় লালন উৎসব শেষ হলেও চলছে গ্রামীণ মেলা
  • দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে: ড. ইউনূস
  • আজ সরস্বতী পূজা

হোলি খেলতেন মোগল সম্রাটরাও!

মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে এই উৎসব ঈদ-ই-গুলাবি নামে পরিচিত হয়।
এনডিটিভি
10 March, 2020, 11:55 am
Last modified: 26 March, 2024, 11:19 am

হিন্দু বর্ষপঞ্জি অনুসারে ফাল্গুন পূর্ণিমার দিন উদযাপিত হয় হোলি। অশুভের বিরুদ্ধে শুভের বিজয়ের প্রতীক হিসেবেই দেখা হয় এটিকে। সবার রং-উৎসবে মাতার এই রেওয়াজ অনেক আগে থেকেই চলে আসছে।

এনডিটিভির সূত্র ধরে চলুন শুনি সেই গল্প।

মোগল আমলে হোলি

শুরুর দিকে রং ছড়ানোর এই উৎসবকে ডাকা হতো হোলিকা। আর্যরা নবত্রৈষ্টি যজ্ঞ করতেন এ দিন। মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে এই উৎসব ঈদ-ই-গুলাবি নামে পরিচিত হয়।

উৎসবে মেতেছিলেন প্রিয়াঙ্কা-নিক দম্পতির মতো অনেক তারকাও

শিব পার্বতীর গল্প

পৌরাণিক কাহিনি অনুসারে, মহাদেব শিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন হিমালয়কন্যা পার্বতী। কিন্তু শিব ছিলেন তখন তপস্যায় মগ্ন। সে সময় পার্বতীর অনুরোধে শিবের দিকে মদনবাণ ছোঁড়ে অসময়ে তার তপস্যা ভাঙান কামদেব বা মদনদেব।

শিব তাতে ক্রুদ্ধ হয়ে ত্রিনয়নে মদনদেবকে ভস্ম করে দেন। তবে উদ্দেশ্য সফল হয় পার্বতীর। তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন শিব। ভালোবাসার সেই বিজয় উৎসব আলোকিত হয় হোলির আগুনে।

হিরণ্যকশিপুর কাহিনি

হোলি ঘিরে প্রচলিত আছে হিরণ্যকশিপু ও তার বোন হোলিকার গল্পও। পুরাকালে অত্যাচারী হিরণ্যকশিপু তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে লাভ করেছিলেন অমরত্ব। দিনে বা রাতে, ঘরে ও বাইরে কোনো প্রাণী, দেবতা, রাক্ষস বা মানুষ তাকে হত্যা করতে পারবে না- ব্রহ্মার কাছ থেকে এমন বর চেয়েছিলেন তিনি।

বর পেয়েই স্বৈরাচারী হয়ে ওঠেন হিরণ্যকশিপু। বিষ্ণুর প্রতি অটল বিশ্বাসী তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়েছিলেন। হিরণ্যকশিপু নিজের ছাড়া অন্য কারও প্রশংসা সহ্য করত পারতেন না। কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর প্রশংসা করলে তাকে হত্যার নির্দেশ দেন। প্রহ্লাদাকে হত্যার জন্য বোন হোলিকার কোলে বসিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন তিনি। 

কিন্তু বিষ্ণুর বরে আগুনে হোলিকা পুড়ে গিয়েছিল। প্রহ্লাদ বেঁচে গিয়েছিলেন। সেই থেকে হোলির উৎসব এবং হোলিকা দহন উদযাপিত হয়।

রাধা-কৃষ্ণ ও দোলযাত্রা

তৃতীয় পৌরাণিক কাহিনি বলছে, পুতনা রাক্ষসী এক সুন্দর রমণী রূপে এসে, তার বিষাক্ত দুধ পান করিয়ে শিশু কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল। দুধের পাশাপাশি শিশু কৃষ্ণ পুতনার প্রাণও নিয়েছিলেন। কথিত আছে, শিশু কৃষ্ণ প্রাণ নেওয়ার পর দেহ অদৃশ্য হয়ে যায় পুতনার। তারপরেই গোয়ালারা গোবরের মূর্তি বানিয়ে তাকে জ্বালিয়ে দেয়।

রাধা ও কৃষ্ণের প্রেমলীলাও হোলির উৎসবে জড়িত। বসন্তের এই মৌসুমে একে অপরকে রঙ দিয়ে রাঙাতেন রাধা-কৃষ্ণ। তাদের এই বৃন্দাবনের লীলা হোলির আখ্যা পায়।

আরও…

যিশুখ্রিষ্টের জন্মের বহু শতাব্দী আগে থেকেই নাকি হোলি পালিত হয়ে আসছে, এমন দাবি অনেকের। এই দাবির পক্ষে কিছু প্রমাণও মিলেছে। জৈমিনির পূর্বসূরী সূত্র এবং কথক গ্রন্থ সূত্রেও হোলির বর্ণনা আছে। হোলি খেলার মূর্তি পাওয়া গেছে প্রাচীন ভারতীয় মন্দিরগুলির দেয়ালে । 

বিজয়নগরের রাজধানী হাম্পিতে একটি ষোড়শ শতাব্দীর মন্দিরে হোলির অনেকগুলি দৃশ্য রয়েছে। যেখানে রাজকুমার এবং রাজকন্যারা তাদের দাস-দাসীদের সঙ্গে নিয়ে হোলি খেলায় মত্ত।

Related Topics

টপ নিউজ

হোলি উৎসব / উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা
  • সাড়ে চারশ বছরে পহেলা বৈশাখ: গরম ভাত থেকে পান্তা ভাত 
  • ছেঁউড়িয়ায় লালন উৎসব শেষ হলেও চলছে গ্রামীণ মেলা
  • দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে: ড. ইউনূস
  • আজ সরস্বতী পূজা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net